এক্সপ্লোর

Hiran Chatterjee Missing Poster:‘নিরুদ্দেশ বিধায়ক,খোঁজ দিলে সেলফির সুযোগ!’ খড়্গপুরে হিরণের বিরুদ্ধে পোস্টার

বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের দাবি, তিনি নিরুদ্দেশ হয়ে যাননি। গত এক সপ্তাহ ধরে বিধানসভায় যাচ্ছেন।

বিশ্বজিৎ দাস, খড়্গপুর: নিরুদ্দেশ হিরণ চট্টোপাধ্যায়। বিজেপি বিধায়কের বিরুদ্ধে এরকম সব পোস্টার ছড়িয়ে পড়েছে খড়গপুরের তালবাগিচায়। সমর্থন জানাল তৃণমূল। নিরুদ্দেশ নই। বিধানসভায় যেতে হচ্ছে। অভিযোগ উড়িয়ে দাবি হিরণের।

বিধায়ক নিরুদ্দেশ, খুঁজে দিলে পুরস্কৃত করা হবে। শুক্রবার পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের তালবাগিচায় আনাচে আকাচে দেখা গেল এরকমই সব পোস্টার। কোনও পোস্টারে আবার বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের কার্টুনও আঁকা রয়েছে। 

বিধানসভা নির্বাচনের আগে গত ফেব্রুয়ারিতে বিজেপিতে যোগ দেন অভিনেতা হিরণ। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের একসময়ের কেন্দ্র খড়গপুর সদরে হিরণকে টিকিট দেয় বিজেপি। প্রায় চার হাজার ভোটে তৃণমূল প্রার্থীকে হারান তিনি। 

কিন্তু, এলাকাবাসীদের একাংশের অভিযোগ, ভোটের ফল ঘোষণার পর আর সেভাবে এলাকায় দেখা যায়নি বিজেপির অভিনেতা বিধায়ককে। এই প্রেক্ষাপটে পোস্টার পড়ল হিরণের নামে।কোথাও বিধায়ককে খুঁজে দিলে পুরস্কারের ঘোষণা করা হয়েছে। কোথাও আবার লেখা, বিধায়ককে খুঁজে দিলে তাঁর সঙ্গে সেলফি তোলার সুযোগ দেওয়া হবে। দোকান থেকে শুরু করে বাড়ির দেওয়াল...বাদ যায়নি লাইটপোস্টও...খড়গপুরের তালবাগিচা জুড়ে এখন শুধুই হিরণের খোঁজে পোস্টার।

খড়্গপুরের তালবাগিচার বাসিন্দা মানবেন্দ্রনাথ ঘোষের অভিযোগ, বিধায়ককে এখানে পাওয়া যায় না। উনি আসেন সিজিন ফ্লাওয়ারের মত। স্নো, পাউডার মেখে এসে দু'চারটে কথা বলে উনি সাঙ্গোপাঙ্গ নিয়ে এসি গাড়িতে উঠে চলে গেলেন। আমাদের এখানে কনটেইনমেন্ট পরিস্থিতিতে তাঁর খোঁজখবর নেওয়া উচিত ছিল।

আর এক বাসিন্দা অরুণ দাস বলেছেন, এখানে এসে ভোটের আগে উনি অনেক প্রতিশ্রুতি দিয়ে গেছেন। আজ আমাদের এখানে যে করোনা পরিস্থিতি। উনি নিরুদ্দেশ হয়ে আছেন।

কারা এই পোস্টার দিয়েছেন, তার অবশ্য কোনও উল্লেখ নেই এখানে। তবে এই কাজকে সমর্থন জানাচ্ছে তৃণমূল। 

পশ্চিম মেদিনীপুর তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি জহর পাল বলেছেন,  মানুষের প্রয়োজনে যদি না পাওয়া যায়, তাহলে এঁরা ভোটে দাঁড়িয়েছেন কেন!  আমাদের এমপি কেও মাঝে মাঝে টিভির পর্দার মধ্যে দেখা যায়। আমার মনে হয় তার বিরুদ্ধে এই ধরনের পোস্টারিং হওয়া উচিত আছে।

যাঁর বিরুদ্ধে পোস্টার সেই বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের দাবি, তিনি নিরুদ্দেশ হয়ে যাননি। গত এক সপ্তাহ ধরে বিধানসভায় যাচ্ছেন। বর্তমানে নিজের বিধানসভা কেন্দ্রে যেতে না পারলেও, কার্যত লকডাউনে বিপাকে পড়া মানুষদের জন্য নমো আহার প্রকল্প চালু আছে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC :“RG কর মুভমেন্টের সময়, মমতার সরকারকে ফেলে দেওয়ার জন্য, অভিষেকের নেতৃত্বে ষড়যন্ত্র হয়েছিল..”, বিস্ফোরক তৃণমূলের সাসপেন্ডেড মুখপাত্র
“RG কর মুভমেন্টের সময়, মমতার সরকারকে ফেলে দেওয়ার জন্য, অভিষেকের নেতৃত্বে ষড়যন্ত্র হয়েছিল..”, বিস্ফোরক তৃণমূলের সাসপেন্ডেড মুখপাত্র
Suvendu Adhikari: বিকেলেই শান্তিকুঞ্জ থেকে কলকাতার দিকে রওনা মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারীর, কী আছে কাল ? গাড়িতে ওঠার আগে বললেন..
বিকেলেই শান্তিকুঞ্জ থেকে কলকাতার দিকে রওনা মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারীর, কী আছে কাল ? গাড়িতে ওঠার আগে বললেন..
Kalyan Banerjee: ‘ভরাডুবি নয়, ৪ শতাংশের পার্থক্য…’, দাবি কল্যাণের, ‘মানুষ বিমুখ হয়েছে…বুঝে নিক, এরপর’ ! বললেন তৃণমূল সাংসদ
‘ভরাডুবি নয়, ৪ শতাংশের পার্থক্য…’, দাবি কল্যাণের, ‘মানুষ বিমুখ হয়েছে…বুঝে নিক, এরপর’ ! বললেন তৃণমূল সাংসদ
Dilip Ghosh: সরকারের একজন মন্ত্রী হিসেবে, কোন দফতর পেলে খুশি হবেন ? এক্সক্লুসিভ সাক্ষাৎকারে দিলীপ ঘোষ
সরকারের একজন মন্ত্রী হিসেবে, কোন দফতর পেলে খুশি হবেন ? এক্সক্লুসিভ সাক্ষাৎকারে দিলীপ ঘোষ

ভিডিও

Mudiali Club | রবীন্দ্রজয়ন্তী উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করল মুদিয়ালি ক্লাব
Subrata Gupta Exclusive: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপদেষ্টা হয়ে কী বললেন সুব্রত গুপ্ত?
Agnimitra Paul: ব্রিগেডে প্রথম বিজেপি সরকারের শপথ, মন্ত্রী হিসেবে শপথ নিলেন অগ্নিমিত্রা পাল
Suvendu Adhikari: পঁচিশে বৈশাখে নতুন ইতিহাস! ব্রিগেডে মুখ্যমন্ত্রী পদে শপথ শুভেন্দু অধিকারী, সাক্ষী থাকলেন নরেন্দ্র মোদি
Dilip Ghosh Oath: মন্ত্রী হিসেবে শপথ নিলেন দিলীপ ঘোষ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol-Diesel : ৩০ হাজার কোটির ক্ষতি, বাড়তে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম ! কবে থেকে ?
৩০ হাজার কোটির ক্ষতি, বাড়তে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম ! কবে থেকে ?
BJP Oath Taking Ceremony: 'আমরা ৩জন ছিলাম, ২জন হয়ে গেছি,' বিচার চেয়ে ব্রিগেডে অভয়ার মা! হাজির চাকরিপ্রার্থীরাও
'আমরা ৩জন ছিলাম, ২জন হয়ে গেছি,' বিচার চেয়ে ব্রিগেডে অভয়ার মা! হাজির চাকরিপ্রার্থীরাও
IPL 2026: এক ইশারাতেই বদলে গেল ছবি, থামল বৈভবের বিধ্বংসী ইনিংস, দেখুন ভিডিও
এক ইশারাতেই বদলে গেল ছবি, থামল বৈভবের বিধ্বংসী ইনিংস, দেখুন ভিডিও
IPL 2026: ভারতীয় ক্রিকেটে ডোপিং বিতর্ক! নোটিস ধরানো হল ভারতীয় ওপেনারদের?
ভারতীয় ক্রিকেটে ডোপিং বিতর্ক! নোটিস ধরানো হল ভারতীয় ওপেনারদের?
Marriage System : বিয়ে করতে চাইলে যেতে হবে 'মেলায়' ! হাঁকা হয় দর, এই দেশের নিয়ম জানেন ?
বিয়ে করতে চাইলে যেতে হবে 'মেলায়' ! হাঁকা হয় দর, এই দেশের নিয়ম জানেন ?
Vijay and Trisha Krishnan: 'বিজয় আর তৃষার এবার বিয়ে করে নেওয়া উচিত', হঠাৎ কেন এই কথা বললেন রাখি সবন্ত?
'বিজয় আর তৃষার এবার বিয়ে করে নেওয়া উচিত', হঠাৎ কেন এই কথা বললেন রাখি সবন্ত?
West Bengal News Today Live Updates: শপথ নিয়েই রাজ্য পুলিশ-প্রশাসনের সঙ্গে বৈঠকে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
শপথ নিয়েই রাজ্য পুলিশ-প্রশাসনের সঙ্গে বৈঠকে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Suvendu Adhikari PA Death: বড় প্রমাণ এবার হাতেনাতে? গোটা অপারেশনে ৭-৮ দুষ্কৃতী, রেলগেট-এয়ারপোর্টের কাছে মিলল এগুলি!
বড় প্রমাণ এবার হাতেনাতে? গোটা অপারেশনে ৭-৮ দুষ্কৃতী, রেলগেট-এয়ারপোর্টের কাছে মিলল এগুলি!
Embed widget