এক্সপ্লোর

BJP Celebrity Members: শিল্পীদের নিয়ে বৈঠক রাজ্য বিজেপির দফতরে, সেলিব্রিটিদের ধরে রাখতে তৎপর বিজেপি

দিনকয়েক আগে যাবদপুরে সিপিএমের শ্রমজীবী ক্যান্টিনে দেখা যায় অনিন্দ্যপুলক বন্দ্যোপাধ্যায় ও রূপা ভট্টাচার্যকে...

দীপক ঘোষ, কলকাতা: নিজেদের শিবিরের দুই অভিনেতাকে সিপিএমের মঞ্চে দেখার পরই, সেলিব্রিটিদের ধরে রাখতে তৎপর হল বিজেপি।  তড়িঘড়ি শিল্পীদের নিয়ে বৈঠক হল রাজ্য বিজেপির দফতরে। সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য বিজেপির এক সহ-সভাপতিকে।

তারকাদের যোগদান নিয়ে বিধানসভা ভোটের আগে রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়েছিল তৃণমূল-বিজেপির। একুশের মহারণে তারকাদের প্রার্থীও করে গেরুয়া শিবির।

কিন্তু, হাইভোল্টেজ ভোটে হিরণ বাদে বিজেপির সব সেলিব্রিটি প্রার্থীই পরাজয়ের মুখ দেখেন। তারকাদের অধিকাংশই কৈলাস বিজয়বর্গীয় ও মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছিলেন। 

গেরুয়া শিবিরের দাবি, ভোটের পর মুকুল রায় এখন পুরনো দল তৃণমূলে ফিরে গেছেন। সম্প্রতি, আর কলকাতায় দেখা যায়নি কৈলাস বিজয়বর্গীয়কে। 

ছন্নছাড়া অবস্থা বিজেপিপন্থী তারকা শিবিরে। দিনকয়েক আগে যাবদপুরে সিপিএমের শ্রমজীবী ক্যান্টিনে দেখা যায় অনিন্দ্যপুলক বন্দ্যোপাধ্যায় ও রূপা ভট্টাচার্যকে।

এই প্রেক্ষাপটে, রবিবার রাখিবন্ধন উপলক্ষে দলের রাজ্য দফতরে সেলিব্রিটিদের আমন্ত্রণ জানানো হয়। সেলিব্রিটিদের সঙ্গে বৈঠকে বসেন বিজেপি নেতা অমিতাভ চক্রবর্তী।‍ 

সূত্রের খবর, দলের সংস্কৃতি সংগঠন, কীভাবে কাজ করবে তা নিয়ে আলোচনা হয়। শিল্পীদের সঙ্গে সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে, রাজ্য বিজেপির সহ-সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায়কে।

রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, কয়েকজন যারা আসছেন না যাদের সঙ্গে সম্পর্ক কম আছে তাদের সঙ্গে পার্টির সম্পর্ক স্থাপনের চেষ্টা হচ্ছে, আমরা নতুন উদ্যমে কাজ করব, চলচ্চিত্র ব্যক্তিত্বদের সঙ্গে কথা হয়েছে। 

অনিন্দ্যপুলক বা রূপার দলত্যাগকে আমল দিচ্ছে না বিজেপিপন্থী তারকারা। বিজেপি নেত্রী ও অভিনেত্রী পাপিয়া অধিকারী বলেন, যারা চলে গেছে, গেছে। সিপিএম রেজিমেন্টেড পার্টি কুল পাবে না। যোগাযোগ নেই বলে পার্টি ছাড়লাম এই পলিসি ঠিক নয়। কেন নিজে যোগাযোগ করব না। 

বিজেপি নেতা ও অভিনেতা রুদ্রনীল ঘোষ বলেন, বরাবরই যোগাযোগ ছিল। উভয়পক্ষের উচিত মিটিয়ে নেওয়া। সিপিএমের থেকে তাঁরা কী সম্মান পেলেন?

গেরুয়া শিবিরের নতুন কৌশলে বিজেপিপন্থী তারকাদের আদৌ সক্রিয় করতে পারে কি না, তা নিয়েই চলছে জল্পনা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari : 'এটা তোমাকে করতেই হবে', কী 'নির্দেশ' দিয়েছেন শাহ ? জানালেন শুভেন্দু...
'এটা তোমাকে করতেই হবে', কী 'নির্দেশ' দিয়েছেন শাহ ? জানালেন শুভেন্দু...
Siuli Saha : 'অনেক জ্বালিয়েছে, অত্যাচার করেছে', মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে পৌঁছাতেই 'ঋতব্রত তৃণমূল'-এর বিধায়ককে 'গো ব্যাক' স্লোগান
'অনেক জ্বালিয়েছে, অত্যাচার করেছে', মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে পৌঁছাতেই 'ঋতব্রত তৃণমূল'-এর বিধায়ককে 'গো ব্যাক' স্লোগান
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Mamata Banerjee News : মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget