এক্সপ্লোর

Malda: মালদায় বিরোধী শিবিরে ভাঙন চলছেই, ফের পঞ্চায়েত হাতছাড়া বিজেপির

বুলবুলি চন্ডী গ্রাম পঞ্চায়েত ও আইহো গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। ভয় দেখিয়ে দলবদল অভিযোগ বিজেপির।

করুণাময় সিংহ,  মালদা:  মালদায় বিরোধী শিবিরে ভাঙন চলছেই। মালদায় আরো একটি গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হলো বিজেপির। বামনগোলা ব্লকের পাকুয়াহাট গ্রাম পঞ্চায়েত দখল করল তৃণমূল কংগ্রেস। ১৫-৯ ব্যবধানে এই গ্রাম পঞ্চায়েতের দখল নেয় তৃণমূল কংগ্রেস। এরই পাশাপাশি হবিবপুর ব্লকে শক্তি বৃদ্ধি হল তৃণমূল কংগ্রেসের । বুলবুলি চন্ডী গ্রাম পঞ্চায়েত ও আইহো গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। ভয় দেখিয়ে দলবদল অভিযোগ বিজেপির। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে শামিল হতে তৃণমূলে যোগদান বিরোধীদের দাবি তৃণমূল নেতৃত্বের।

উল্লেখ্য,  মালদায় বিধানসভা ভোটের পর বিগত কিছুদিন ধরেই বাম-কংগ্রেস জোট এবং বিজেপি- ধস নেমেছে উভয় । তৃণমূলে যোগদানের কারণে জেলায় বেশ কয়েকটি পঞ্চায়েত হাতছাড়া হতে চলেছে বিরোধীদের।  বাম-কংগ্রেসের হাতছাড়া হতে চলেছে হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের মালিওর ২ নম্বর পঞ্চায়েত। বিজেপির হাত থেকে বেরিয়ে যেতে চলেছে পুরাতন মালদার ভাবুক গ্রামপঞ্চায়েত। বিজেপি পরিচালিত ভাবুক গ্রামপঞ্চায়েতের প্রধান গত মঙ্গলবার গেরুয়া শিবির ছেড়ে তৃণমূলে যোগ দেন। গত পঞ্চায়েত নির্বাচনে ১৪ আসনের ভাবুক পঞ্চায়েতে ৯টি আসন দখল করে বোর্ড গঠন করে বিজেপি। বিজেপির ২ সদস্য ও কংগ্রেসের এক সদস্য আগেই তৃণমূলে যোগ দেন। বিজেপি প্রধান তৃণমূলে যেতেই একক সংখ্যাগরিষ্ঠতা পায় ঘাসফুল শিবির। 

অন্যদিকে, হরিশ্চন্দ্রপুর-২ নং ব্লকের ৯টি পঞ্চায়েতের মধ্যেই ৮টিই তৃণমূলের দখলে। শুধুমাত্র মালিওর-২ পঞ্চায়েতে কংগ্রেসের সমর্থনে বোর্ড গঠন করেছিল সিপিএম। সেই পঞ্চায়েতও এখন তৃণমূলের হাতে যাওয়া শুধু সময়ের অপেক্ষা। সিপিএমের প্রধান এবং কংগ্রেসের উপপ্রধান সহ একাধিক সদস্য তৃণমূলে যোগ দেওয়ায় বদলে গিয়েছে সমীকরণ। 

দলবদলের জেরে মালদায় কোতয়ালি গ্রামপঞ্চায়েতও হাতছাড়া হতে চলেছে কংগ্রেসের। তিন বিজেপি সদস্যের দলবদলে মালদায় কোতোয়ালি গ্রামপঞ্চায়েত হাতছাড়া হতে চলেছে কংগ্রেসের। একক সংখ্যাগরিষ্ঠ হয়ে বোর্ড গঠনের পথে তৃণমূল। 

বিধানসভা ভোটে গণি গড় আগেই হাতছাড়া হয়েছে। এবার গণি খান চৌধুরীর স্মৃতিবিজড়িত মালদার কোতোয়ালি ভবনের অদূরের গ্রাম পঞ্চায়েতও কংগ্রেস হাতছাড়া হতে চলেছে। মঙ্গলবার ইংরেজবাজারের কোতোয়ালি গ্রামপঞ্চায়েতের তিন সদস্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন। তাতেই বদলে গেছে ক্ষমতার সমীকরণ। 

গত পঞ্চায়েত নির্বাচনে কোতোয়ালি গ্রামপঞ্চায়েতের ১৫টি আসনের মধ্যে ৬টি আসন দখল করে বিজেপি।পাঁচটি আসন পায় তৃণমূল। কংগ্রেস ৪টি আসন দখল করে। তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করে কংগ্রেস। কিন্তু, বিজেপির ৩ সদস্য তৃণমূলে যোগ দেওয়ায়, কোতোয়ালি গ্রামপঞ্চায়েতে তৃণমূলের সদস্য সংখ্যা বেড়ে হল ৮।
ইংরেজবাজার ব্লকে মোট ১১টি গ্রাম পঞ্চায়েত। তার মধ্যে দুটি ছিল কংগ্রেসের দখলে। তার একটি এবার হাতছাড়া হতে চলেছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sukanta Majumdar: 'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
Murshidabad News: সাগরদিঘিতে ধৃত বাংলাদেশি অনুপ্রবেশকারী, উদ্ধার ভুয়ো আধার-ভোটার কার্ড; তদন্তে BSF
সাগরদিঘিতে ধৃত বাংলাদেশি অনুপ্রবেশকারী, উদ্ধার ভুয়ো আধার-ভোটার কার্ড; তদন্তে BSF
ED Raid News: আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে কোটি কোটি টাকার আর্থিক জালিয়াতি, কলকাতার ব্যবসায়ীর বাড়িতে ED-র তল্লাশি
আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে কোটি কোটি টাকার আর্থিক জালিয়াতি, কলকাতার ব্যবসায়ীর বাড়িতে ED-র তল্লাশি
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে কম্পিউটার ছাড়াও মিলল বস্তা বস্তা ধুতি, শাড়ি, জামাকাপড়
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে কম্পিউটার ছাড়াও মিলল বস্তা বস্তা ধুতি, শাড়ি, জামাকাপড়

ভিডিও

Omartha Home Decor: শিল্পের সম্ভার, এজেসি বোস রোডে নতুন শোরুম খুলেছে ওমার্থা | ABP Ananda
NRS Reunion: এনআরএস মেডিক্যালে চিকিৎসকদের 'মিলনমেলা'য় অন্যতম আকর্ষণ ইলিশ উৎসব | ABP Ananda
Belgachia Khuti Puja: ৯৯ বছরে পা বেলগাছিয়ার পুজোর, এবারের থিম কী? | ABP Ananda | Durga Puja
Chess Competition: দমদমে সারা বাংলা দাবা সংস্থার মেগা টুর্নামেন্ট, অংশ নিলেন চারশোরও বেশি দাবাড়ু; চাঁদের হাট
Santosh Mitra Square: সন্তোষ মিত্র স্কোয়ারে সাড়ম্বরে হল খুঁটি পুজো, এবারের থিম কী? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abhishek Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
FIFA World Cup Final: নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Fifa World Cup 2026 Final : বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Embed widget