এক্সপ্লোর

মালদায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ, আহত আরও এক

গভীর রাতে আমবাগানে তিন যুবককে দাঁড়িয়ে থাকতে দেখে, সন্দেহ হয় গ্রামবাসীদের

করুণাময় সিংহ, মালদা:  চোর সন্দেহে মালদার রতুয়ায় যুবককে পিটিয়ে মারার অভিযোগ। মারধরে আহত এক যুবক ভর্তি হাসপাতালে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।অভিযোগ, গত ১০ দিন ধরে এলাকায় চুরি হচ্ছে একের পর এক।গভীর রাতে আমবাগানে তিন যুবককে দাঁড়িয়ে থাকতে দেখে, সন্দেহ হয় গ্রামবাসীদের।শুধুমাত্র সেই সন্দেহের বশে, এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ উঠল মালদার রতুয়া থানার পশ্চিম দেবীপুরে।আহত অবস্থায় মালদা মেডিক্যালে ভর্তি এক যুবক। পলাতক আরও জন।

পুলিশ সূত্রে খবর,শুক্রবার গভীর রাতে চোর সন্দেহে মারধরের খবর পেয়ে পশ্চিম দেবীপুর যান তাঁরা।আহত অবস্থায় দু’জনকে উদ্ধার করে মালদা মেডিক্যালে নিয়ে যান।মৃত্যু হয় শেখ ঘিসু নামে এক যুবকের। চিকিত্সা চলছে এক যুবকের। চুরির অভিযোগ অস্বীকার করেছেন আহত যুবক। তিনি বলেছেন, আমরা বাগানে দাঁড়িয়ে গল্প করছিলাম। গ্রামবাসী আচমকা হামলা করে। আমরা চুরি করতে যাইনি।

স্থানীয় এক গ্রামবাসীর দাবি, ১০ দিন ধরে গ্রামে চুরি হচ্ছে। তিন জনকে রাতে আমবাগানে দেখে চোর বলে সন্দেহ হয়। আমরা ধরে এনে পুলিশের হাতে তুলে দিই। অল্প একটু মারধর করা হয়েছিল।

 এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ।মালদার পুলিশ সুপার আলোক রাজোরিয়া জানিয়েছেন, ঘটনার সঙ্গে কারা জড়িত খতিয়ে দেখা হচ্ছে। তাঁদের খোজে তল্লাশি চলছে।

এদিকে, নদিয়ার চাপড়ায় ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী ভাতগাছি গ্রামে এক তরুণের গুলিবিদ্ধ দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। পরিবার সূত্রে খবর, গতকাল রাতে বাড়ি থেকে বের হন ওই তরুণ। সকালে মৃতদেহ উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে খুন বলে অনুমান।খালের জলে ভাসছে তরুণের মৃতদেহ। শনিবার সাত সকালে এই দৃশ্য দেখে চমকে ওঠেন নদিয়ার চাপড়ার ভাতগাছির বাসিন্দারা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে গুলি করে খুন বলে অনুমান পুলিশের। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম আশিক হালসানা।ভাতগাছি গ্রামেরই বাসিন্দা।

পরিবারের সূত্রে দাবি,শুক্রবার রাতে বেরোনোর পর আর বাড়ি ফেরেনি।  স্থানীয় সূত্রে খবর, ভিনরাজ্যে কাজ করতেন তরুণ। গত বছর লকডাউনে গ্রামে ফেরেন। সম্প্রতি অসামাজিক কার্যকলাপে যুক্ত হয়ে পড়েন বলে স্থানীয় সূত্রে খবর।কী কারণে খুন? তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
RG Kar Case: অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের CBI তলব, ঠিক কী হয়েছিল ২০২৪-এর ৯ অগাস্টের রাতে?
অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের CBI তলব, ঠিক কী হয়েছিল ২০২৪-এর ৯ অগাস্টের রাতে?
Suvendu Adhikari : 'এটা তোমাকে করতেই হবে', কী 'নির্দেশ' দিয়েছেন শাহ ? জানালেন শুভেন্দু...
'এটা তোমাকে করতেই হবে', কী 'নির্দেশ' দিয়েছেন শাহ ? জানালেন শুভেন্দু...
Siuli Saha : 'অনেক জ্বালিয়েছে, অত্যাচার করেছে', মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে পৌঁছাতেই 'ঋতব্রত তৃণমূল'-এর বিধায়ককে 'গো ব্যাক' স্লোগান
'অনেক জ্বালিয়েছে, অত্যাচার করেছে', মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে পৌঁছাতেই 'ঋতব্রত তৃণমূল'-এর বিধায়ককে 'গো ব্যাক' স্লোগান

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget