এক্সপ্লোর

অসমে ‘জাতীয় নাগরিক পঞ্জী’ ইস্যু নিয়ে ফের সরব মমতা

আলিপুরদুয়ার: আলিপুরদুয়ারের কুমারগ্রাম। কাছেই অসম। মঙ্গলবার এই সীমানা এলাকা থেকেই অসম-ইস্যুতে ফের সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।বললেন, অসম থেকে কাউকে তাড়িয়ে দিলে সরকার তাঁর পাশে আছে। রাজ্য আশ্রয় দেবে। তাঁর অভিযোগ, অসম থেকে অনেক প্রকৃত নাগরিককে তালিকা থেকে বাদ দিয়ে অত্যাচারের চেষ্টা হচ্ছে। বাংলার কারও গায়ে লাগলে আমারও গায়ে লাগে। অসম থেকে অত্যাচারিত হয়ে কেউ এলে তাড়াবেন না। ভালবাসবেন। বিজেপি শাসিত অসমে ‘জাতীয় নাগরিক পঞ্জীর’ প্রথম তালিকায় নেই সত্তর শতাংশ বাঙালির নাম। বাঙালি অধ্যুষিত ‘বরাক উপত্যকা’ থেকেই নথিভুক্তির হার সবথেকে কম। এ নিয়ে সম্প্রতি বীরভূমের সভা থেকে বিজেপিকে নিশানা করে সরব হন মমতা। তিনি বলেছিলেন,অসম ও কেন্দ্রের বিজেপির সরকারের কিছু লোকজন নিজেদের স্বার্থসিদ্ধির জন্য এটা করছে। আগুন নিয়ে খেলবেন না...ডিভাইড-রুল করবেন না...মানুষের গায়ে হাত পড়লে চুপ করে থাকব না। এরপরই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা রুজু করে বিজেপি শাসিত অসমের পুলিশ। তারপর, এ দিন ফের একই ইস্যুতে সুর চড়ালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। বিজেপি অবশ্য প্রথম থেকেই দাবি করছে, অসমে নাগরিক তালিকা তৈরিতে কোনও ভেদাভেদ করা হয়নি। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, মমতা ইচ্ছে করে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছেন। অবৈধ অনুপ্রবেশকারীদের নাম বাদ দেওয়া হচ্ছে। এতে বৈধ নাগরিকদের আতঙ্কের কিছু নেই। বিজেপির সমালোচনা না করে ওনার উচিত একই রকম তালিকা বাংলায় করা। বন্ধ চা বাগান নিয়েও এদিন বিজেপিকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, নির্বাচনের আগে বিজেপি সরকারের মন্ত্রী এসে বললেন সাতটা চা বাগান খোলা হবে। কিন্তু, একটাও খুলল না। বিজেপি মিথ্যে ছাড়া সত্যি বলে না। পাল্টা জবাব দিতে দেরি করেনি বিজেপি। দিলীপ ঘোষ বলেছেন, কেন্দ্রীয় সরকার আন্তরিকভাবে চেষ্টা করেছিল। আইনি জটিলতার জন্য অধিগ্রহণের কাজ আটকে গিয়েছে। উনি কী করছেন? ওনার দায় নেই? না খেয়ে শ্রমিকরা মারা যাচ্ছেন। গুজরাত কাজ করতে গিয়ে, আলিপুরদুয়ারের যুবক মধু সরকারের, সম্প্রতি, রহস্যমৃত্যু হয়। খুনের অভিযোগ তুলে বিচার চাইছে তাঁর পরিবার। এ দিনের সভা থেকে সেই পরিবারের হাতে আড়াই লক্ষ টাকা তুলে দেন মুখ্যমন্ত্রী। পাশে থাকার বার্তা দিয়ে, পরিবারের একজনের চাকরির কথাও ঘোষণা করা হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
Bishnupur: ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
Madan Mitra : 'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
Nadia News : তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Malda News: ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
Sonam Wangchuk Hunger Strike: সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
Swasthya Bhawan Letter: স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Embed widget