এক্সপ্লোর

অমর্ত্যর পাশে দাঁড়িয়ে ফের বিজেপিকে আক্রমণ মমতার, অন্যের পাশে দাঁড়িয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা, দিলীপের কটাক্ষ

রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, আমি জানি না কে তাঁর পাশে দাঁড়িয়েছে। এখন রাজনৈতিক যে বাধ্যবাধকতা এসেছে একে অন্যের পাশে দাঁড়িয়ে বাঁচার চেষ্টা করতে হচ্ছে।

  কলকাতা: বিশ্বভারতীর জমি দখল ইস্যুতে ফের অমর্ত্য সেনের পাশে দাঁড়িয়ে বিজেপিকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অমর্ত্য সেনকে পর্যন্ত রেহাই দেওয়া হচ্ছে না, মন্তব্য করেছেন তৃণমূল নেত্রী। পাল্টা বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কটাক্ষ করেছেন, অন্যের পাশে দাঁড়িয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন মমতা। পাশাপাশি অমর্ত্য সেনকেও ফের আক্রমণ করেছে বিজেপি। সম্প্রতি একটি মহল অভিযোগ করে, অমর্ত্য সেনের বাড়ি প্রতীচীর কিছুটা অংশ বিশ্বভারতীর এক্তিয়ারভুক্ত। এরপর বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হলে, নোবেলজয়ী অর্থনীতিবিদকে চিঠি লিখে পাশে থাকার বার্তা দেন মুখ্যমন্ত্রী। ধন্যবাদ জানিয়ে তাঁকে উত্তর দেন অমর্ত্য সেনও। এই প্রেক্ষাপটে মঙ্গলবার বোলপুরের সভা থেকে এ নিয়ে বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন তৃণমূলনেত্রী। শান্তিনিকেতনে দাঁড়িয়ে, নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বাড়ির জমি-বিতর্ক নিয়ে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফের নিশানা করলেন বিজেপিকে। তিনি বলেন, বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি, কথায়, কাব্যে, কুকথায় বিশ্বকবিকে, বিশ্বভারতী, শান্তিনিকেতনকে আক্রমণ করা হচ্ছে। অমর্ত্য সেন পর্যন্ত আক্রমণ থেকে রেহাই পাননি। অন্য দিকে, এ নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, আমি জানি না কে তাঁর পাশে দাঁড়িয়েছে। এখন রাজনৈতিক যে বাধ্যবাধকতা এসেছে একে অন্যের পাশে দাঁড়িয়ে বাঁচার চেষ্টা করতে হচ্ছে। যারা পশ্চিমবঙ্গের জন্য কেউ কিছু করেনি, তারা যখন ধীরে ধীরে ব্রাত্য হয়ে যাচ্ছে, তখন অন্যরকম ইস্যু তৈরি করে মানুষের কাছে আসার চেষ্টা করা হচ্ছে। অমর্ত্য সেনও এদিন পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, বাংলাকে ধর্ম নিরপেক্ষ, অসাম্প্রদায়িক রাখার লক্ষ্য থেকে না সরে, কোনও দল নিজের উদ্দেশ্য পূরণে এগোতেই পারে। তবে অগ্রাধিকারের কথা মাথায় রাখতে হবে। না হলে আমরা নিজেদের রবীন্দ্রনাথ-নেতাজির উত্তরসূরি বলতে পারব না। অন্যদিকে, লাভ জেহাদ আইন নিয়ে মুখ খুলেও বিজেপির আক্রমণের মুখে পড়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ। একটি সাক্ষাৎকারে তিনি বলেন, লাভ জিহাদ আইন মানুষের স্বাধীনতায় হস্তক্ষেপ করা। জীবন যাপনের অধিকার মানুষের মৌলিক অধিকারের মধ্যে পড়ে। এই আইনে সেই মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। আমাদের দেশে যে কোনও মানুষ নিজের ধর্ম বদলে অন্য ধর্ম গ্রহণ করতে পারেন। সেটা সংবিধান স্বীকৃত। তাই আইনটি অসাংবিধানিক। এ নিয়ে অমর্ত্য সেনকে আক্রমণ করেছে বিজেপি। দিলীপ বলেছেন, আমি তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে কিছু বলতে চাই না উনি ৩ বার ৩ ধর্মে বিয়ে করেছেন। তাঁর কোনও নৈতিক অধিকার নেই। তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন, দেশের মানুষের পাশে নেই। দুর্ভিক্ষে নেই, আমফানে নেই। তাঁর কাছ থেকে এই ধরনের নৈতিক কথা শুনতে চাই না। জবাবে তৃণমূল সাংসদ সৌগত রায় দিলীপকে আক্রমণ করে বলেছেন, একজন আইটিআই পাস নোবেলজয়ীকে নিয়ে কথা বলছে। অমর্ত্য সেনের বই পড়েছে? আসলে অমর্ত্য দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কথা বলছেন। তাই ওঁর বিরুদ্ধে এরকম করা হচ্ছে। সব মিলিয়ে অমর্ত্যকে নিয়ে তৃণমূল-বিজেপি চাপানউতোর এখন চরমে।

সেরা শিরোনাম

News Live Update : নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে জয়ের পর বিজেপির বিজয় মিছিল
নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে জয়ের পর বিজেপির বিজয় মিছিল
Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Siliguri: 'হিন্দু দোকানের বিরিয়ানি খান', পুজোর মুখে ফ্লেক্স হিন্দু জাগরণ মঞ্চের, বিতর্ক তুঙ্গে
'হিন্দু দোকানের বিরিয়ানি খান', পুজোর মুখে ফ্লেক্স হিন্দু জাগরণ মঞ্চের, বিতর্ক তুঙ্গে

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget