এক্সপ্লোর

মমতার নিশানায় বিজেপি, পাল্টা রাহুল

তারকেশ্বর: সাম্প্রতিককালে, দেশের নানা প্রন্তে দেখা গিয়েছে স্বঘোষিত গোরক্ষকদের দাদাগিরি। এরই মাঝে, মোদি সরকারের গবাদি-বিজ্ঞপ্তি ঘিরে দেশ জুড়ে বিতর্ক তুঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিয়েছেন কেন্দ্রের এই নির্দেশিকা রাজ্য মানবে না। এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার হুগলির তারকেশ্বরের সভা থেকে বার বার বিজেপিকে নিশানা করলেন মমতা। তিনি বলেছেন, ‘চাষিরা গরু নিয়ে গেলে মারছে। ওরা বলে দিচ্ছে কী খাবে কী পড়বে, কে কাকে পুজো করবে তা কি তোমরা ঠিক করে দেবে?’ পাল্টা জবাব দিয়েছে বিজেপি। রাহুল সিংহর খোঁচা, ‘মমতাই তো সব ঠিক করে দিচ্ছে। উনিই তো ঠিক করে দিচ্ছেন রামনবমীর দিন মিছিল বের হবে কি না, কত বড় অস্ত্র নেওয়া যাবে। চাষের খেতে নিয়ে যাওয়ার নাম করে গরু পাচারের চক্র বন্ধ হচ্ছে বলে গায়ে লাগছে। গরু পাচারের টাকা গায়ে লাগছে বলে গাত্রদাহ।’ এবার রাজ্য জুড়ে রামনবমী করেছে গেরুয়া শিবির। অস্ত্র হাতে রামনবমীর মিছিলে দেখা গিয়েছে বিজেপির রাজ্য সভাপতিকে। এ ভাবে অস্ত্র মিছিলের সমালোচনায় প্রথম দিন থেকেই সরব তৃণমূল। এ নিয়ে এ দিনও বিজেপিকে আক্রমণ করেন মমতা। তিনি বলেন, ‘বিজেপি আন্দোলনের নামে তরোয়াল নিয়ে ঘুরছে। তরোয়ালের প্রতিযোগিতা চলছে। তরোয়াল ঘুরিয়ে দাপানোর চেষ্টা করছে। বহিরাগত সংস্কৃতির আমদানি করছে। বাংলায় তোমাদের স্থান নেই। আমাদের সরকার সবার জন্যে কাজ করছে।’ এ নিয়েও পাল্টা কটাক্ষের সুর বিজেপির গলায়। রাহুল বলেছেন, ‘তরবারির প্রতিযোগিতা আমরা করছি না। মহরমে যখন মুসলিম ভাইরা বের হয়, তখন চোখে পড়ে না? ওইটা দেখতে পান না, সেইটা দেখতে পান কী করে?’ হুগলির প্রশাসনিক বৈঠক থেকে মমতার অবশ্য সাফ নির্দেশ, হিংসার ঘটনা ঘটলে কাউকেই রেয়াত করা হবে না। ‘টেক স্ট্রং অ্যাকশন। দাঙ্গা করলেই দু পক্ষকে মন দিয়ে পেটাবেন।’ উত্তরপ্রদেশে সাফল্যের পর থেকেই বাংলা জয়ের স্বপ্ন দেখছে বিজেপি। এখন তাদের পাখির চোখ পঞ্চায়েত ভোট। পাল্টা তৃণমূলও পঞ্চায়েত ভোটকে সামনে রেখে কোমর বেঁধে নামছে। এই প্রেক্ষাপটে তৃণমূল-বিজেপি তরজা আরও তীব্র হল।

সেরা শিরোনাম

West Bengal News Live: ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি ED-র, দুর্গাপুজোর নামে কোটি টাকা দুর্নীতির অভিযোগ
ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি ED-র, দুর্গাপুজোর নামে কোটি টাকা দুর্নীতির অভিযোগ
Haroa: বোমাবাজিতে উত্তপ্ত হাড়োয়া, আহত ৫ বিজেপি কর্মী-সমর্থক
বোমাবাজিতে উত্তপ্ত হাড়োয়া, আহত ৫ বিজেপি কর্মী-সমর্থক
Kolkata: নিউটাউনে বেআইনি কল সেন্টারের পর্দাফাঁস, বিধাননগর সাইবার ক্রাইম থানার জালে ২৪ অভিযুক্ত
নিউটাউনে বেআইনি কল সেন্টারের পর্দাফাঁস, বিধাননগর সাইবার ক্রাইম থানার জালে ২৪ অভিযুক্ত
Nabanna: প্রধানমন্ত্রীর দফতরের আধিকারিক পরিচয় দিয়ে নবান্নে অজ্ঞাত পরিচয় মহিলা, নয়াদিল্লি থেকে গ্রেফতার
প্রধানমন্ত্রীর দফতরের আধিকারিক পরিচয় দিয়ে নবান্নে অজ্ঞাত পরিচয় মহিলা, নয়াদিল্লি থেকে গ্রেফতার

ভিডিও

Akhruzzaman |
Weather Update Today | শেষ বর্ষার বৃষ্টি, আজ ও কাল কলকাতা-সহ বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস
Kalyan Banerjee | CM Suvendu Adhikari-কে 'কুরুচিকর আক্রমণ', Kalyan Banerjee-এর বাড়ির সামনে বিক্ষোভ দেখাল BJP কর্মী-সমর্থকরা
Anubrata Mondal |
West Bengal New Syllabus Row | ভারতের 'দর্শন-গৌরব'কে তুলে ধরতে পাঠ্যক্রমে একাধিক বদল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget