এক্সপ্লোর

‘নেতারা গুলির কথা বললে, কর্মীরা কী করবে?’ বিধানসভায়  নাম না করে অমিত শাহকে কটাক্ষ মমতার

দিল্লিতে আম আদমি পার্টির মতো আঞ্চলিক দলের কাছে বিজেপির পরাজয় কি বাংলায় তৃণমূলকে অক্সিজেন যোগাবে? না কি দিল্লির হারকে পেছনে ফেলে, লোকসভা ভোটের মতোই ২০২১-এর বিধানসভা ভোটেও চমক দেবে বিজেপি?

কলকাতা:দিল্লির বিধানসভা ভোটে বিজেপির বিভাজনের কৌশল মুখ থুবড়ে পড়েছে। এই পরিস্থিতিতে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে দিল্লিতে আম আদমি পার্টির মতো আঞ্চলিক দলের কাছে বিজেপির পরাজয় কি বাংলায় তৃণমূলকে অক্সিজেন যোগাবে? না কি দিল্লির হারকে পেছনে ফেলে, লোকসভা ভোটের মতোই ২০২১-এর বিধানসভা ভোটেও চমক দেবে বিজেপি? এই প্রেক্ষাপটে শুক্রবার বিধানসভায়, দিল্লির নাম না করে বিজেপির বিরুদ্ধে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপালের বক্তৃতার জবাবি ভাষণ দেওয়ার সময় বিজেপির পরিষদীয় দলনেতা মনোজ টিগ্গার উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, 'আপনার পার্টিকে বোঝান, এটা বাংলা। বিহার উত্তরপ্রদেশ নয়। বাংলা শিক্ষাং, সংস্কৃতি, মানবিকতার পীঠস্থান। বাংলা মুখ বুজে সব কিছু মেনে নেবে না। গায়ের জোরে দেশ চলে না। আপনারা ঘৃণার রাজনীতি আমদানি করছেন'। দিল্লির ভোটপ্রচারে বিজেপির নেতা-মন্ত্রী-সাংসদদের মুখে বারবার শোনা গিয়েছে হুমকি-হুঁশিয়ারি। যদিও, ভোটের ফল প্রকাশের পর অমিত শাহ স্বীকার করে নিয়েছেন দিল্লির ভোটের আগে গুলি চালানো বা ভারত-পাকিস্তান ম্যাচের মতো মন্তব্য করা উচিত হয়নি। এনিয়েও খোঁচা দিতে ছাড়েননি মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিধানসভায় তিনি বলেন, 'নেতারা যদি গুলি চালানোর কথা বলেন, তাহলে কর্মীরা কী করবে! গুলি চালানোর পর, তা নিয়ে বলে আর লাভ কী! এগুলো সামলান। না হলে নিজেরা নিজেদের সামলাতে পারবে না। ইতিহাস কাউকে ক্ষমা করে না'। সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়েও এদিন ফের সুর চড়ান মুখ্যমন্ত্রী। বিজেপি বিধায়ক মনোজ টিগ্গার উদ্দেশে তিনি বলেন, 'কে আপনার পার্টিকে কাগজ চাওয়ার অনুমতি দিয়েছে? এখানে সিএএ-এনআরসি নিয়ে কিছু করতে দেব না আমরা। সিএএ-এপিআর-এনআরসি প্রত্যাহার করুন'। এরপর অন্যান্য রাজ্যের উদ্দেশে মুখ্যমন্ত্রী আহ্বান জানান, 'দয়া করে এনপিআর করবেন না। এপিআর আদতে এনআরসি-র প্রথম ধাপ। প্রয়োজনে আমরা এনিয়ে চিঠিও দেব'। পাল্টা মুখ্যমন্ত্রীকে কটাক্ষ ছুড়ে দিতে দেরি করেনি বিজেপি।  দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, 'এনআরসি, এনপিআর নিয়ে বিরোধীদের ডেকেছিলেন। বিরোধীরা বুঝেছে আপনার সঙ্গে থেকে লাভ নেই। তাই আপনাকে ছেড়ে চলে যাচ্ছে'। মমতা বন্দ্যোপাধ্যায় এরাজ্যে সিএএ-র বিরুদ্ধে সরব হলেও, দিল্লিতে কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী যখন এই ইস্যুতে রণকৌশল ঠিক করতে বিরোধী দলগুলিকে নিয়ে বৈঠক ডেকেছেন, তখন সেখানে অংশ নেয়নি তৃণমূল।এই প্রেক্ষাপটে তাঁর অবস্থান নিয়ে খোঁচা দিয়েছে বামেরা। বামফ্রন্টের পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী বলেছেন,গোটা দেশজুড়ে সবাই বিরোধিতা করছে একসঙ্গে। শুধু তৃণমূল নেই। এই আন্দোলনে থাকা ওনার পক্ষে সম্ভব নয়। এই আন্দোলন চলবে। কয়েকমাস গেলেই রাজ্যে পুরভোট। সিএএ-এনআরসি ইস্যু কি সেই ভোটে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে?উত্তর মিলবে ভোটের ফলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Purulia News: আচমকা স্রোতের টান, বাইক-সহ ভেসে গেলেন চালক, চাঞ্চল্য পুরুলিয়ায়
আচমকা স্রোতের টান, বাইক-সহ ভেসে গেলেন চালক, চাঞ্চল্য পুরুলিয়ায়
SC On DA: সবাই DA পাবেন কবে ? সুপ্রিম কোর্টে DA মামলার শুনানিতে আইনজীবী বিকাশরঞ্জন, কেন ‘টাকা তোলা যাচ্ছে না' ? কী নির্দেশ আদালতের
সবাই DA পাবেন কবে ? সুপ্রিম কোর্টে DA মামলার শুনানিতে আইনজীবী বিকাশরঞ্জন, কেন ‘টাকা তোলা যাচ্ছে না' ? কী নির্দেশ আদালতের
CM Suevndu Adhikari : অন্নপূর্ণা যোজনায় টাকা পেতে “কোনও সমস্যা থাকলে..”, কাদের থেকে সহযোগিতা নেবেন ? জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, “উত্তর কলকাতার ৬০ টি ওয়ার্ডে..”
অন্নপূর্ণা যোজনায় টাকা পেতে “কোনও সমস্যা থাকলে..”, কাদের থেকে সহযোগিতা নেবেন ? জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, “উত্তর কলকাতার ৬০ টি ওয়ার্ডে..”

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget