এক্সপ্লোর

Mamata on Debanjan Deb Case: ভুয়ো ক্যাম্প বিচ্ছিন্ন ঘটনা, সরকারের সঙ্গে কোনও যোগ নেই, বিরোধীদের জবাব মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে গঙ্গার জলে দেহ ভেসে আসার ঘটনা নিয়ে এদিনও বিজেপিকে আক্রমণ করেছেন তিনি। বলেছেন, গঙ্গা দিয়ে এখনও অনেক মৃতদেহ ভেসে আসছে।  


কলকাতা: ভুয়ো ভ্যাকসিন কাণ্ড নিয়ে বিরোধীদের সমালোচনার জবাব ফের  দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, ভুয়ো ক্যাম্প করার পর সঙ্গে সঙ্গে ধরে নিয়েছি। এ ব্যাপারে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশেষ তদন্তকারী দল গঠনও করা হয়েছে। 
মুখ্যমন্ত্রী এই ঘটনায় তৃণমূল বা সরকারের কোনও ভূমিকা থাকার কথা অস্বীকার করেছেন। তিনি বলেছেন, ‘ভুয়ো ক্যাম্প নিয়ে অনেকে বড়বড় কথা বলছেন, ফেক নিউজের  ব্যাপারে তাঁদের অবস্থান কী!
 উল্লেখ্য,  ভুয়ো ভ্যাকসিন কাণ্ড নিয়ে  তৎপরতা দেখিয়েছে কেন্দ্রীয় সরকার। এ ব্যাপারে  রাজ্য সরকারকে চিঠি দিয়েছে কেন্দ্র।  চিঠিতে জানতে চাওয়া হয়েছে, ভুয়ো ভ্যাকসিন নিয়ে অভিযোগে কী পদক্ষেপ নেওয়া হয়েছে? রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে চিঠি পাঠিয়েছে কেন্দ্র। ব্যাখ্যা চেয়ে ২ দিনের মধ্যে রিপোর্ট চেয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। 
মমতা বন্দ্য়োপাধ্যায় এদিন বলেছেন, একটা ছোট্ট ঘটনা ঘটলেও, বাংলাকে বদনামের চেষ্টা চলছে। তিনি বলেছেন, ভুয়ো ক্যাম্প একটা বিচ্ছিন্ন ঘটনা, সরকারের সঙ্গে কোনও যোগ নেই।
উত্তরপ্রদেশে গঙ্গার জলে দেহ ভেসে আসার ঘটনা নিয়ে এদিনও বিজেপিকে আক্রমণ করেছেন তিনি। বলেছেন, গঙ্গা দিয়ে এখনও অনেক মৃতদেহ ভেসে আসছে।  
মুখ্যমন্ত্রী আরও বলেছেন, গুজরাতে পার্টি অফিস থেকে ভ্যাকসিন বিলি হয়েছে। ঘটনা বিজেপি যে সাজিয়ে করেনি, তার প্রমাণ কোথায়? 
তিনি বলেছেন, এই সমাজে কিছু দুষ্টু লোক আছে, সরকারের লোগো ব্যবহার করে। সরকারের অনলাইন পরিষেবার মাধ্যমে আবেদন করবেন। ভ্যাকসিন নিয়ে যা হল, তা একটা বিচ্ছিন্ন ঘটনা। চোর-ডাকাতরা সবসময় ছবি তুলে রাখার চেষ্টা করে। অনেকে সেলফি তোলার চেষ্টা করে, বারণ করে দিই। 
তিনি আরও বলেছেন, বিজেপির অনেক ছবি আছে, আগামী দিনে বেরোবে। 
মুখ্যমন্ত্রী বলেছেন,  ওই ভুয়ো ক্যাম্পে ভ্যাকসিনের নামে অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন দেওয়া হয়েছে বলে জেনেছি। এতে কারও কোনও ক্ষতি হবে না। তবে যাঁরা ওই ভুয়ো ক্যাম্পে ভ্যাকসিন নিয়েছেন তাঁদের স্বাস্থ্যের ওপর সরকার নজর রাখছে।
এদিনও মুখ্যমন্ত্রী বলেছেন, ভুয়ো ক্যাম্পে যা করা হয়েছে, তা মারাত্মক ভুল, সন্ত্রাসবাদের চেয়েও ভয়ঙ্কর।
উল্লেখ্য, ভুয়ো আইএএস পরিচয় দিয়ে করোনা টিকাকরণের ভুয়ো শিবির করে পুলিশের জালে ধরা পড়েছে দেবাঞ্জন দেব। এই ঘটনার পর থেকে তার নানান ধরনের জালিয়াতির ঘটনা প্রকাশ্যে এসেছে। খোদ কলকাতার বুকে কসবায় ভুয়ো করোনা ভ্যাকসিনেশন ক্যাম্প করেছিল সে। রীতিমতো সাজিয়ে-গুছিয়ে। পুরোদস্তুর কলকাতা পুরসভার ক্যাম্পের ধাঁচে। ১০ থেকে ১২দিন ধরে চলে ভুয়ো ক্যাম্প। বিশ্বাসে ভর করে প্রতিদিন গড়ে দেড়শো জন। অর্থাৎ প্রায় প্রায় হাজার দেড়েক মানুষ। লাইনে দাঁড়িয়ে ভ্যাকসিনও নিয়ে নেন। শুধু তাই কসবাতেই নয়, উত্তর কলকাতার আমহার্স্ট স্ট্রিট সিটি কলেজেও ভ্যাকসিনেশন ক্যাম্পের আয়োজন করেছিল দেবাঞ্জন।

 

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: রাজ্যের প্লাবিত এলাকা পরিদর্শনের পর আর্থিক সাহায্য ঘোষণা, ধান চাষীদের জন্য বড় বার্তা মুখ্যমন্ত্রীর, রইল রেশন-শস্যবীমা-সহ একাধিক জরুরি বার্তা
রাজ্যের প্লাবিত এলাকা পরিদর্শনের পর আর্থিক সাহায্য ঘোষণা, ধান চাষীদের জন্য বড় বার্তা মুখ্যমন্ত্রীর, রইল রেশন-শস্যবীমা-সহ একাধিক জরুরি বার্তা
SBI Notice: আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
Jadavpur University: “যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
“যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
Jadavpur University: যাদবপুরকাণ্ডে ১১ জনের নামে অভিযোগ দায়ের, চাঞ্চল্যকর দাবি পুলিশের
যাদবপুরকাণ্ডে ১১ জনের নামে অভিযোগ দায়ের, চাঞ্চল্যকর দাবি পুলিশের

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget