এক্সপ্লোর

৭০ বছর পর ঘরে ফিরলেন হারিয়ে যাওয়া কিশোর!

হাওড়া: এভাবেও ফিরে আসা যায়। স্বাধীনতার বছর হারিয়ে যাওয়া কিশোর ফিরে এল ৭০ বছর পর। ৮৫ বছরের নারায়ণচন্দ্রকে নিয়ে উত্সবের আবহ হাওড়ার জগত্‍‍বল্লভপুরের নস্কর পরিবারে। কুড়ি কুড়ি বছরের পার নয়। জীবন যে গেছে চলে তিন কুড়ি বছরেও বেশি সময়। হারিয়ে যাওয়া সেই সময়কে মিলিয়ে দিয়েছে এই নিমগাছ। ৭০ বছর পর ঘরে ফিরলেন হারিয়ে যাওয়া এক কিশোর। নাম নারায়ণচন্দ্র নস্কর। বয়স ৮৫। বাড়ি হাওড়ার জগদ্বল্লভপুরের পাতিহাল গ্রামে। বৃদ্ধ জানান, বাড়ি ফেরার জন্য মন ছটফট করত। কিন্তু কাউকে কিছু বলতে পারতাম না। নিজেও আসতে পারতাম না। সালটা ১৯৪৭। স্বাধীনতা পেলেও অশান্তির পরিবেশ দেশজুড়ে। সেই সময়ে হঠাৎ উধাও হয়ে যায় ১৫ বছরের নারায়ণচন্দ্র। খোঁজাখুঁজি করেও না পেয়ে হাল ছেড়ে দেয় পরিবার। এদিক ওদিক ঘুরতে ঘুরতে কিশোর তখন ট্রেনে করে পৌঁছে গিয়েছে বিহারের দ্বারভাঙায়। কিন্তু সে কাউকে বলতে পারেনি হারিয়ে যাওয়ার কথা। গ্যারেজ থেকে ইটভাটা, কারখানা থেকে অফিস-- বিহার থেকে দিল্লি, দিল্লি থেকে উত্তরপ্রদেশ। পেরিয়ে গিয়েছে বছরের পর বছর। হঠাত্‍ একদিন আলাপ হয় হাওড়ারই বাসিন্দা দিলীপ দাসের সঙ্গে। তাঁর হাত ধরেই নিজের ভিটেতে ফিরে আসা। দিলীপ বলেন, কিশোর বয়সে বাড়ি-ছাড়া। পরিবারের সঙ্গে মিলিয়ে দেওয়ার চেষ্টা শুরু করি। তিন ভাইয়ের কেউই বেঁচে নেই। বাড়ি ফেরার আগে ফোনে ভাইপোদের সঙ্গে কথা হয়েছে অনেকবার। কিন্তু তাঁরা কী করে বিশ্বাস করবেন, নারায়ণচন্দ্রই তাঁদের হারিয়ে যাওয়া কাকা। নারায়ণের দাবি, তিনি তখন বাড়ির পাশে থাকা সেই নিমগাছটার কথা বলেন, যে নিমগাছের পাতা খেতে নাকি মিষ্টি লাগত। জানান, ফিরে আসতে পেরে খুব খুশি তিনি। তাঁর ভাইপো সোমনাথ নস্করও চান, কাকা তাঁদের সঙ্গে থাকুক। প্রায় ১০০ বছরের পুরনো সেই নিমগাছটা আজও আছে। সত্যিই তার পাতা আজ যেন বেশ মিষ্টি।

সেরা শিরোনাম

US Attacks Iran: আমেরিকার হামলায় নিহত আট সেনা-সহ ১৪ , দাবি ইরানের
আমেরিকার হামলায় নিহত আট সেনা-সহ ১৪ , দাবি ইরানের
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
CM Suvendu Adhikari: স্বাস্থ্যভবনে গিয়ে পরিষেবা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
স্বাস্থ্যভবনে গিয়ে পরিষেবা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "কন্ট্রোল রুম থেকে" কোন কোন বিষয়গুলিতে নজরদারি ?
News Live: তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে 'কালীঘাটপন্থী তৃণমূল'
তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে 'কালীঘাটপন্থী তৃণমূল'

ভিডিও

Baruipur Incident | প্রভাসের এনকাউন্টারে খুশি মানুষ, কিন্তু কেন? কী বলছেন মনোবিদরা?
Ritabrata Banerjee | দশ বছর আগে শুরু হয়েছিল বেইমানির সলতে পাকানো! কেন বললেন ঋতব্রত?
Barun Biswas Murder Files : নিহত বরুণ বিশ্বাসের বাড়িতে CID, নতুন করে শুরু হবে তদন্ত?
Baruipur Incident | এনকাউন্টারে মৃত্যু মূল অভিযুক্তের,
Baruipur Incident | সন্দেহের বশে গণপিটুনি, ইন্দ্রজিতের মৃত্যুতে হাহাকার ইন্দ্রজিতের পরিবারে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget