এক্সপ্লোর

CM Suvendu Adhikari: স্বাস্থ্যভবনে গিয়ে পরিষেবা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "কন্ট্রোল রুম থেকে" কোন কোন বিষয়গুলিতে নজরদারি ?

Suvendu Adhikari On Health Department: স্বাস্থ্যভবনে গিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?

কলকাতা: স্বাস্থ্যভবনে মুখ্যমন্ত্রী। স্বাস্থ্যভবনে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এদিন বলেন, 'দালালরাজ-মুক্ত করতে হবে হাসপাতালগুলিকে। সঠিক পরিষেবা দেওয়ার লক্ষ্যে,স্বাস্থ্যভবনের কন্ট্রোল রুম থেকে চলবে নজরদারি। নিউটাউনে আদানি গ্রুপ আন্তর্জাতিক হাসপাতাল তৈরি করছে। ২০০০ বেডের আন্তর্জাতিক হাসপাতাল তৈরি করছে আদানি। আগামী কয়েক মাসের মধ্যেই এই হাসপাতালের উদ্বোধন হবে।'

আরও পড়ুন, বারুইপুরকাণ্ডে পুলিশি এনকাউন্টারে ধৃতর মৃত্যু, এনকাউন্টার-তদন্তে এবার CID

এদিন মুখ্যমন্ত্রী বলেন, ..সেখানে দেখে এসেছিলাম, কন্ট্রোল রুম। সমস্ত সাব ডিভিশন হাসপাতাল, জেলা হাসপাতাল, মেডিক্যাল কলেজ, রাজ্যের হাসপাতালগুলিতে সরাসরি মনিটারিং হচ্ছিল। পরিষ্কার হল কিনা, ইমারজেন্সিতে রোগী পড়ে আছে কিনা, আউটডোরে ব্রোকার আছে কিনা, হাসপাতালের স্বাস্থ্যসম্মত পরিবেশ ঠিক আছে কিনা, গার্বেজ ক্লিনিং আছে কিনা, এই সব জিনিসগুলি আমি ওখানে দেখে এসেছি। আমি মাননীয় রাজ্য মন্ত্রী এবং প্রধানসচিবকে বলেছিলাম, এখানে এরকম বানান। এটা পুরোটা এখনও রেডি হয়নি। ইট উইল টেক টাইম।আরও একমাস লাগবে। আজকে ১৫-১৬টা স্টেট হাসপাতাল, পাশাপাশি জেলার দুই একটা হাসপাতালে, ওরা করেছেন। আমি কিছু সাজেশন দিয়ে গিয়েছি। মাননীয় মন্ত্রী, প্রধান সচিব নোট করেছেন। আমি এটাকে ৩০ জুলাইয়ের মধ্যে বলেছি, সাব ডিভিশন লেভেলে নামিয়ে দিতে। এবং কিচেন পর্যন্ত মনিটারিং করতে।..আগামীদিনে জনৈষধি কেন্দ্র হবে…ওয়ার্ডের ভিতরে কিছু রেস্ট্রিকশন রয়েছে হেল্প গাইডলাইনে। রোগীদের দেখানো যায় না। মেঝে পরিষ্কার আছে কিনা দেখানো, বা আমাদের ইমারজেন্সিতে কোনও রোগী পড়ে আছে কিনা, হাসপাতালের যে পরিবেশ এবং যে পরিষেবা, এই দুটো ঠিকঠাক করার জন্যই, মনিটারিং দরকার আছে। এটা তারা করতে পারবেন।'

তিনি আরও বলেন, ‘তারাতলার ঘটনা দেখার পরে, আমি যেটা জোর দিতে বলেছি, এখানে ট্রমা সেন্টার ( ট্রমা কেয়ার ইউনিট) দরকার…বলতে নেই, বড় বিপর্যয় হয়ে গেলে, সামলানোর ক্ষমতা সরকারি হাসপাতালের নেই। ৫০ -১০০ জন অবধি সামলে নিতে পারে। আমি দেখেছি। তাই অন্তত, ২৫০ জনকে,  ১ মিনিটে প্রাইমারি পরিষেবা দিতে পারে, এমন একটা ট্রমা সেন্টার বানানো উচিত। সেটা স্বাস্থ্যমন্ত্রী এবং প্রধানসচিব তাঁরা, রাজ্য মন্ত্রী কথা বলে রেডি করবেন। জায়গা এনাফ আছে।এখানে হাসপাতালগুলিতে বিশ্ববিদ্যালয়ের মতো জায়গা পড়ে রয়েছে।আমি বলে এই যে কাগজ পেতে, কাপড় পেতে ব্যাগ মাথায় দিয়ে শুয়ে থাকেন, এদের হোটেলে থাকার পয়সা নেই বলে করেন। নিরুপায়। তা আপনারা পিছনে একটা জায়গা করে দিন।  আমরা দরকার হলে, ইউনিটে ২৫ লাখ টাকা করে দিয়ে দেব। …বার্ণ ইউনিটে , আমরা একটু উইক আছি। এসএসকেএম-এ ৬০ টা আছে। কিন্তু আরও কোয়ালিটি ইমপ্রুভ করতে হবে। এই কিছু কিছু বিষয়ে, এই দেড় দুই মাসে আমার যা অভিজ্ঞতা আছে, বলেছি। ‘

Advertisement

সেরা শিরোনাম

Election Commission: পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন
পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন
Dimagi Naxal Party : 'দিমাগি নকশাল পার্টি' নিয়ে তুঙ্গে চর্চা, এই সোশ্যাল হ্যান্ডেলের নেপথ্যে কে? আসছে রাজনৈতিক দলও?
'দিমাগি নকশাল পার্টি' নিয়ে তুঙ্গে চর্চা, এই সোশ্যাল হ্যান্ডেলের নেপথ্যে কে? আসছে রাজনৈতিক দলও?
News Live Updates: 'পুরভোটের জন্য পর্যাপ্ত EVM হাতে নেই', হাইকোর্টে জানাল রাজ্য নির্বাচন কমিশন
'পুরভোটের জন্য পর্যাপ্ত EVM হাতে নেই', হাইকোর্টে জানাল রাজ্য নির্বাচন কমিশন
Calcutta High Court: তৃণমূল আমলে দেওয়া জাতি শংসাপত্র যাচাইয়ে স্থগিতাদেশ, কলকাতা হাইকোর্ট বলল…
তৃণমূল আমলে দেওয়া জাতি শংসাপত্র যাচাইয়ে স্থগিতাদেশ, কলকাতা হাইকোর্ট বলল…
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন, পর্ব ১ (১৭.০৮.২৬): 'বিজেপির কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস', বললেন কুণাল
Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget