এক্সপ্লোর

গুলি-বোমা-ছাপ্পা ভোট, সবই দেখল রায়গঞ্জ

রায়গঞ্জ: ভোটের রায়গঞ্জ যেন রণক্ষেত্র। কোমরে অস্ত্র গুজে দুষ্কৃতী দাপাদাপি। কোথাও আবার কংগ্রেস প্রার্থীকে বন্দুক দেখিয়ে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ। সকাল থেকেই রায়গঞ্জে পারদ তুঙ্গে। ভোট শুরুর কিছুক্ষণের মধ্যেই ১৮ নম্বর ওয়ার্ডে করোনেশন স্কুলে, বুথের ভিতর ঢুকে ছাপ্পা ভোটের অভিযোগ ওঠে। একে অপরের দিকে অভিযোগের আঙুল তুলে, হাতাহাতি শুরু করে দেন জোট ও তৃণমূল সমর্থকরা। উত্তেজনা ছড়িয়ে পড়ে বুথের বাইরে। রাস্তায় তখন কোমরে আগ্নেয়াস্ত্র নিয়ে দাপাদাপি। ১০ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থীকে আবার বন্দুক দেখিয়ে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ দিন, রায়গঞ্জের ২৪ নম্বর ওয়ার্ডে, কলেজ পাড়া প্রাথমিক বিদ্যালয়ে বুথের বাইরেও ব্যাপক বোমাবাজি হয়। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় ভোটাররা। সব ক্ষেত্রেই অভিযোগের আঙুল উঠেছে তৃণমূলের দিকে। একদিকে দুষ্কৃতী যখন আগ্নেয়াস্ত্র-গুলি-বোমা নিয়ে দাপাদাপিতে ব্যস্ত, সেই সময় অবাধে চলল ছাপ্পাভোট। এ দিন সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে রায়গঞ্জ পুরসভার ৭ নম্বর ওয়ার্ড।

raigunge-arms-&-bombs এই ওয়ার্ডের, ২২ নম্বর বুথ, দ্বারকানাথ প্রাথমিক বিদ্যালয়ের বাইরে ব্যাপক বোমাবাজি হয়। অভিযোগ উঠেছে, বুথ জ্যাম করে ছাপ্পা ভোটেরও। রুখে দাঁড়ান স্থানীয় বাসিন্দারা। ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগে ইভিএম ভাঙচুর করে উত্তেজিত জনতা। এই ৭ নম্বর ওয়ার্ডেই এ দিন সকালে তাণ্ডব চালায় বাইক বাহিনী। দশটা নাগাদ, ৭৯ এবং ৮০ নম্বর বুথের বাইরে চলে এলোপাথাড়ি গুলি। স্থানীয় সূত্রে খবর, পরের পর গুলির আওয়াজ শুনে, আতঙ্কে ৭৯ নম্বর বুথের বাইরে বেরিয়ে আসেন পোলিং এজেন্ট এবং ভোটকর্মীরা। তখনই সেখানে শুরু হয়ে যায় ছাপ্পা ভোট। কংগ্রেসের অভিযোগ তাদের হাতে থাকা রায়গঞ্জ দখল করতে অবাধে ছাপ্পা ভোট দিয়েছে তৃণমূল। তৃণমূল অবশ্য অভিযোগ উড়িয়ে দিয়েছে। দলের উত্তর দিনাজপুর জেলা সভাপতি অমল আচার্য বলেন, সমস্ত অভিযোগ ভিত্তিহীন। চারটে ওয়ার্ডে বিক্ষিপ্ত ঘটনা, সেটাও না ঘটলে ভাল। ২-৪ আসন পেলে কিছু আসে যায় না। জিততে পারবে না বুঝে এ সব করছে বিরোধীরা। রায়গঞ্জে এবার ত্রিমুখী লড়াই। রায়গঞ্জ পুরসভা কংগ্রেসের হাতে ছিল! রায়গঞ্জ বিধানসভা কংগ্রেসের। রায়গঞ্জ লোকসভা সিপিএমের! গত পনেরো বছর ধরে এই পুরসভা কংগ্রেসের দখলে। এবার সেখানেই ঘাসফুল ফোটাতে মরিয়া তৃণমূল। তাদের প্রতিপক্ষ, একদিকে, বাম-কংগ্রেস জোট, আরেকদিকে বিজেপি। শেষমেশ কী হয় তা জানা যাবে বুধবার। কিন্তু, তার আগে এ দিনের ভোট ঘিরে, উত্তেজনার পারদ একেবারে চরমে উঠল রায়গঞ্জে। আর এহেন রায়গঞ্জেই এবার অস্ত্র উঁচিয়ে, বোমা মেরে চলল ভোট উৎসব!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP Protest Rally: 'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
Sukanta Majumdar: CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
Blood Bank Scam: রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
Pakistani Terrorist: পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য
পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
Embed widget