এক্সপ্লোর

Mid Day Meal Fraud: মিড ডে মিলে কারচুপির অভিযোগ ইংরেজবাজারে, স্কুলে গিয়ে বিক্ষোভ অভিভাবকদের

স্কুলে গেলে মিলবে খাবার। সেই টানে স্কুলমুখো হত অসংখ্য পড়ুয়া। এখন করোনা আবহে বন্ধ স্কুল। চালু রয়েছে মিড ডে মিল। এবার মালদার ইংরেজবাজারের একটি স্কুলে সেই মিড ডে মিলের চাল-ডালের পরিমাণ নিয়েই কারচুপির অভিযোগ উঠল।

করুণাময় সিংহ, ইংরেজবাজার: মালদার ইংরেজবাজারের প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের চাল-আলুর পরিমাণে কারচুপির অভিযোগ উঠল কর্মীদের বিরুদ্ধে। প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ দেখান অভিভাবকরা। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন প্রধান শিক্ষক।

স্কুলে গেলে মিলবে খাবার। সেই টানে স্কুলমুখো হত অসংখ্য পড়ুয়া। এখন করোনা আবহে বন্ধ স্কুল। চালু রয়েছে মিড ডে মিল। এবার মালদার ইংরেজবাজারের একটি স্কুলে সেই মিড ডে মিলের চাল-ডালের পরিমাণ নিয়েই কারচুপির অভিযোগ উঠল। প্রতিবাদ জানিয়ে স্কুলে গিয়ে বিক্ষোভও দেখালেন অভিভাবকরা। স্কুলের নাম চিন্তামণি চমত্কার প্রাথমিক বিদ্যালয়।

অভিভাবকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বরাদ্দের তুলনায় কম দেওয়া হচ্ছিল মিড ডে মিলের উপকরণ। প্রতিবাদ জানিয়েও কাজ হয়নি। অভিভাবকদের দাবি, বৃহস্পতিবারও একই ঘটনা ঘটায় তাঁদের ধৈর্যের বাঁধ ভাঙে। শুরু হয় গন্ডগোল।অভিভাবক শুক্লা সাহা ঘোষ বলেন, প্রতি মাসে বাচ্চাদের চাল-ডাল কম দেয়। এবার অনেকটা কম দিয়েছে। তাই বিক্ষোভ দেখিয়েছি। চাপের মুখে পড়ে সাফাই দেওয়ার চেষ্টা করেন মিড ডে মিল বিলির কাজে যুক্ত এক কর্মী। শিক্ষাকর্মী অঞ্জলি হালদার, দেওয়ার সময় কখনও কখনও কম-বেশি হয়ে যায়। আমরা সরকারিভাবে যা পাই সেটাই দিই।

খবর পেয়ে ছুটে আসেন স্কুলের পরিচালন কমিটির সদস্যরা। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দেন প্রধান শিক্ষক। চিন্তামণি চমত্কার প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সন্দীপন দেবনাথ, এর আগে এমন অভিযোগ পাইনি। এই প্রথম পেয়েছি। অভিযোগ খতিয়ে দেখছি।

করোনা পরিস্থিতিতে বন্ধ স্কুল। কিন্তু মিড ডে মিল থেকে যাতে পড়ুয়ারা বঞ্চিত না হয়, তা নিশ্চিত করতেই পড়ুয়াদের হাতে মিড ডে মিলের উপকরণ তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।কিন্তু, খুদে পড়ুয়াদের মুখের গ্রাস নিয়ে দুর্নীতির অভিযোগের বিরাম নেই।

উল্লেখ্য, দিনকয়েক আগে করোনা আবহে স্কুল বন্ধ থাকায় মিড ডে মিলের সামগ্রী বাড়িতে মজুত করার অভিযোগ উঠেছিল প্রধান শিক্ষকের বিরুদ্ধে। পশ্চিম মেদিনীপুরের দাঁতনের একামালিপুর গ্রামে শিক্ষকের বাড়ি ঘিরে বিক্ষোভ অভিভাবকদের। বিক্ষোভকারীদের অভিযোগ করেন, মিড ডে মিলের সামগ্রী বিলি না করে, স্কুল থেকে ২ কিলোমিটার দূরে নিজের বাড়িতে মজুত করেছেন স্কুলের প্রধান শিক্ষক। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: উপকূলীয় পশ্চিমবঙ্গের উপর গভীর নিম্নচাপ, আশঙ্কা বাড়িয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রাজ্যের এই জেলাগুলিতে
উপকূলীয় পশ্চিমবঙ্গের উপর গভীর নিম্নচাপ, আশঙ্কা বাড়িয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রাজ্যের এই জেলাগুলিতে
NRS-এ রহস্যমৃত্যু নার্সের, কীভাবে মৃত্যু ? দেহের পাশে কেন পড়ে সিরিঞ্জ, ভায়াল ? কলকাতা মেডিক্যালে হবে ময়নাতদন্ত
NRS-এ রহস্যমৃত্যু নার্সের, কীভাবে মৃত্যু ? দেহের পাশে কেন পড়ে সিরিঞ্জ, ভায়াল ? কলকাতা মেডিক্যালে হবে ময়নাতদন্ত
NRS Nurse Death Mystery: NRS-এ কর্তব্য়রত নার্সের রহস্য মৃত্যু, কী বললেন স্বাস্থ্যমন্ত্রী
NRS-এ কর্তব্য়রত নার্সের রহস্য মৃত্যু, কী বললেন স্বাস্থ্যমন্ত্রী
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের

ভিডিও

Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy
Anant Maharaj: নেতাজিকে 'দেশদ্রোহী' বলা, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিল রাজ্য় সরকার
Nirmal Ghosh। RG কর-সহ একাধিক ঘটনায় অভিযুক্ত,বাঁচতেই কি 'ঋতব্রত-TMC'তে মেশার চেষ্টা করেছিলেন নির্মল ঘোষ?
RG Kar Case: তাড়াহুড়ো করে পানিহাটি শ্মশানে দাহ করা হয়েছিল অভয়াকে? কারা আছে এই ষড়যন্ত্রের পিছনে?
Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget