এক্সপ্লোর
পূর্ব মেদিনীপুরে সিনেমায় কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে নাবালিকাকে গণধর্ষণ

পূর্ব মেদিনীপুর: সিনেমায় কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ ৩ যুবকের বিরুদ্ধে। পূর্ব মেদিনীপুরের মারিশদা থানা এলাকায় এই ঘটনা ঘটেছে। অভিযোগ, সোমবার শিখরপাত্রবাড় গ্রামের বাসিন্দা এক ১৭ বছরের কিশোরীকে সিনেমায় কাজ দেওয়ার কথা বলে তুলে নিয়ে যায় পাশের ঘটাবাড় গ্রামের ৩ যুবক। পরদিন মারিশদা থানায় তাদের বিরুদ্ধে অপহরণের অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার। গতকাল নন্দের বাজার এলাকায় একটি বাড়ি থেকে নাবালিকাকে উদ্ধার করে পুলিশ। এরপর ৩ যুবকের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ দায়ের হয়। অভিযুক্তরা পলাতক। পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ।
আরও পড়ুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion




















