এক্সপ্লোর
বাসন্তীতে ৯ বছরের শিশুকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আটক প্রতিবেশী যুবক ও তার বাবা

দক্ষিণ ২৪ পরগনা: বাসন্তীর শ্রীরামপুর গ্রামে ৯ বছরের শিশুকে ধর্ষণ করে খুনের অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত যুবক ও তার বাবাকে আটক করেছে পুলিশ। এলাকা সূত্রে খবর, গতকাল সন্ধেয় বাড়ির সামনে একটি দোকানে যায় শিশুটি। কিন্তু, দীর্ঘক্ষণ সে বাড়ি না ফেরায় খোঁজ শুরু করে পরিবার। রাতে অভিযুক্ত আলতাফ সর্দারের বাড়ির পেছনে একটি পরিত্যক্ত রান্নাঘর থেকে উদ্ধার হয় শিশুর দেহ। বাসন্তী ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সক। ঘটনায় ধর্ষণ করে খুনের অভিযোগ দায়ের হয় বাসন্তী থানায়। অভিযুক্ত যুবক ও তাঁর বাবাকে আটক করেছে পুলিশ। আপাতত চলছে জিজ্ঞাসাবাদ।
Before You Go
Municipal Corporation Election | “এটা চূড়ান্ত আপত্তিকর, হতে পারে না...”, বললেন Kunal Ghosh





















