এক্সপ্লোর

রাজ্য মন্ত্রিসভায় রদবদল, কৃষি থেকে কারিগরী শিক্ষা দফতরে সরলেন পূর্ণেন্দু বসু

কলকাতা: বাকি আর মাত্র কয়েক মাস। বছর ঘুরলেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। এই প্রেক্ষাপটে রাজ্য মন্ত্রিসভায় রদবদল হল। যেখানে গুরুত্ব কমল মন্ত্রিসভার হেভিওয়েট সদস্য পূর্ণেন্দু বসুর! তাঁকে কৃষির মতো গুরুত্বপূর্ণ দফতর থেকে সরিয়ে কারিগরি শিক্ষা দফতরের মন্ত্রী করা হয়েছে। রাজ্যের নতুন কৃষি মন্ত্রী রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। তাঁর ছেড়ে যাওয়া পরিসংখ্যান ও রূপায়ণ দফতরে আনা হয়েছে, অসীমা পাত্রকে। তিনি এতদিন ছিলেন কারিগরি শিক্ষা দফতরে। তিনটি রদবদলের মধ্যে প্রথমটি, অর্থাত, পূর্ণেন্দু বসুর দফতর বদল, যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং ইঙ্গিতবাহী বলেই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের। সূত্রের খবর, কৃষি দফতরের কাজে অসন্তুষ্ট ছিলেন মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে খবর, যে ২০টি দফতর পরিকল্পনার মাত্র ১৫ শতাংশ কাজ শেষ করতে পেরেছে, তার মধ্যে অন্যতম হল কৃষি। সোমবার রাজ্যস্তেরের ১৪তম প্রশাসনিক মূল্যায়ন বৈঠকে ওই সব দফতরের কড়া সমালোচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, দ্রুত কাজ শেষ করুন। কাজ করতে না পারলে টাকা ফেরত দিন অর্থ দফতরের কাছে। আর তাৎপর্যপূর্ণভাবে এই হুঁশিয়ারি দু’দিনের মধ্যেই মন্ত্রিসভায় রদবদল সংক্রান্ত নির্দেশিকা জারি হল। যদিও পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বুধবার জানিয়েছেন, পূর্ণেন্দু বসু কৃষিতে খুব ভাল কাজ করেছেন। আগামী দিনে কারিগরি শিক্ষায় প্রচণ্ড গুরুত্ব দিতে চায় রাজ্য সরকার। সে কারণে তাঁকে ওই দফতরের মন্ত্রী করা হয়েছে। সূত্রের খবর, দফতরের নানা সিদ্ধান্ত নিয়ে, কৃষি দফতরের সচিবদের সঙ্গে পূর্ণেন্দু বসুর মতপার্থক্য তৈরি হচ্ছিল। সেটাও কি এই রদবদলে অনুঘটক হিসেবে কাজ করেছে? জল্পনা প্রশাসনিক মহলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Samik Bhattacharya : দুর্ভাগ্য যে এত বছর পর সরকার তৈরি করলাম, যেখানে কোনও দায়িত্বশীল বিরোধী দল নেই : শমীক ভট্টাচার্য
Samik Bhattacharya : দুর্ভাগ্য যে এত বছর পর সরকার তৈরি করলাম, যেখানে কোনও দায়িত্বশীল বিরোধী দল নেই : শমীক ভট্টাচার্য
Bengal News Live: এসি, গদি দেওয়া খাট, ঝাঁ চকচকে বাথরুম, কলেজের ছাদেই তৃণমূল নেতার ঘর
এসি, গদি দেওয়া খাট, ঝাঁ চকচকে বাথরুম, কলেজের ছাদেই তৃণমূল নেতার ঘর
Tarak Singh: মেয়র পারিষদ পদে ইস্তফা তারক সিংয়ের, ক্ষোভ উগরে বললেন, ‘মেয়রের সম্বন্ধে অভিযোগ আছে..’
মেয়র পারিষদ পদে ইস্তফা তারক সিংয়ের, ক্ষোভ উগরে বললেন, ‘মেয়রের সম্বন্ধে অভিযোগ আছে..’
Laxmir Bhandar : ৩০ লক্ষ ভুয়া অ্যাকাউন্টে বছরে ৫৪০০ কোটি টাকা চোরাপথে, তৃণমূল জমানায় 'লক্ষ্মীর ভাণ্ডারে' বেলাগাম দুর্নীতি !
৩০ লক্ষ ভুয়া অ্যাকাউন্টে বছরে ৫৪০০ কোটি টাকা চোরাপথে, তৃণমূল জমানায় 'লক্ষ্মীর ভাণ্ডারে' বেলাগাম দুর্নীতি !

ভিডিও

Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০১.০৬.২৬): অসুস্থতার কারণ দেখিয়ে জাল সইকাণ্ডে CID হাজিরা এড়ালেন অভিষেক
Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০১.০৬.২৬): সই-জালিয়াতির পর্দাফাঁস করে TMC থেকে বহিষ্কৃত MLA ঋতব্রত ও সন্দীপন
Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cow As National Animal: গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
Kerala Project Menstrual Dignity: ঋতুস্রাবে স্কুলে তিন দিন ছুটি মেয়েদের, পুরুষদের সমান বেতন মহিলাদের, নয়া ‘কেরল মডেল’
ঋতুস্রাবে স্কুলে তিন দিন ছুটি মেয়েদের, পুরুষদের সমান বেতন মহিলাদের, নয়া ‘কেরল মডেল’
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
Embed widget