এক্সপ্লোর

WB Mucormycosis Update: করোনা আবহেই উদ্বেগ বাড়াচ্ছে মিউকরমাইকোসিস, রাজ্য় আক্রান্তের সংখ্যা বেড়ে ২৪

এই প্রেক্ষাপটে রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজ ও জেলা হাসপাতালে ব্ল্যাক ফাঙ্গাসের চিকিৎসা হবে বলে নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য দফতর।

কলকাতা: রাজ্যে মিউকরমাইকোসিসে আক্রান্তর সংখ্যা বেড়ে ২৪। কলকাতায় আরও একজনের শরীরে সংক্রমণ, ভর্তি এসএসকেএমে। রাজ্যে মোট আক্রান্তর মধ্যে ৩ জনের মৃত্যু। আরও ৪ জনের শরীরে সংক্রমণ-সন্দেহ। মোট ৩৩ জন মিউকরমাইকোসিসে আক্রান্ত বলে সন্দেহ। স্বাস্থ্যভবন সূত্রে খবর তাঁদের মধ্যে মৃত্যু হয়েছে ৭ জনের। 

এই প্রেক্ষাপটে রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজ ও জেলা হাসপাতালে ব্ল্যাক ফাঙ্গাসের চিকিৎসা হবে বলে নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য দফতর। একে করোনায় রক্ষে নেই, তার উপর দোসর ব্ল্যাক ফাঙ্গাস। দেশে এখনও পর্যন্ত ৩ লক্ষের বেশি মানুষের প্রাণ কেড়েছে মারণ ভাইরাস করোনা।

এর মধ্যে উদ্বেগ বাড়িয়েছে, ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকরমাইকোসিসে প্রাণহানির ঘটনা। যার থেকে রেহাই পাচ্ছে না বাংলাও। শুক্রবার স্বাস্থ্য অধিকর্তা জানিয়েছেন,এ রাজ্যে এখনও অবধি মিউকরমাইকোসিসে আক্রান্ত ২৪ জন। গত ২২ মে এঁদের মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে।

চিকিৎসকরা বলছেন, মূলত করোনা রোগী বা করোনা থেকে সেরে ওঠার পরই শরীরে বাসা বাঁধছে ব্ল্যাক ফাঙ্গাস। কারণ ওই সময় শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারে কমে যায়। আর এরপরেই বিপত্তি। মিউকরমাইকোসিসে আক্রান্ত হয়ে আগে থেকেই কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে দু’জনের চিকিৎসা চলছি। 

উপসর্গ নিয়ে আরও দু’জন ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে একজন পুরুলিয়ার বাসিন্দা বাবলু মণ্ডল। এবং অন্যজন দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা তবাসুম খাতুন। এদের মধ্যে বাবলু মণ্ডল করোনা আক্রান্ত। উপসর্গ দেখে স্বাস্থ্য দফতরের বিশেষজ্ঞ কমিটি নিশ্চিত, দু’জনই মিউকরমাইকোসিসে সংক্রমিত।অন্যদিকে শিলিগুড়ির উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়ে যে মহিলা ভর্তি রয়েছেন, সোমবার তাঁর চোখ ও নাকে অস্ত্রোপচার হয়। 

ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত রোগীদের চিকিত্সায় ব্যবহার করা হয় অ্যাম্ফোটিরিসিন-বি ইঞ্জেকশন। কিন্তু চাহিদা বাড়তেই বাজারে এই ইঞ্জেকশনের ঘাটতি দেখা দিয়েছে বলে অভিযোগ। তাই রোগীদের বিকল্প ওষুধ হিসেবে, পোসাকোনাজোল ট্যাবলেট দিচ্ছেন কোনও কোনও চিকিৎসক। 

এই পরিস্থিতিতে স্বাস্থ্য দফতর থেকে নির্দেশিকায় বলা হয়েছে, রাজ্যের সব মেডিক্যাল কলেজ ও জেলা হাসপাতালে মিউকরমাইকোসিসের চিকিৎসা হবে। প্রত্যেক হাসপাতালকে বিশেষজ্ঞ চিকিৎসক দল তৈরি করতে হবে। পাশাপাশি রাজ্যে ব্ল্যাক ফাঙ্গাস চিকিৎসার ‘অ্যাপেক্স হাব’ করা হয়েছে এসএসকেএম-কে।‘আঞ্চলিক হাব’, উত্তরবঙ্গ মেডিক্যাল ও বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ।

পাশাপাশি প্রত্যেক হাসপাতালকে ব্ল্যাক ফাঙ্গাস চিকিৎসার পরিকাঠামো বৃদ্ধির নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর। সন্দেহজনক উপসর্গ থাকলে রোগীদের তথ্য জানাতে হবে স্বাস্থ্যভবনকে। 

সেরা শিরোনাম

West Bengal News Live: সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
Abhijeet Dipke : 'পুলিশের নোটিস', ১০ অক্টোবর দিল্লির কর্মসূচির আগে বিস্ফোরক অভিযোগ অভিজিৎ দীপকের
'পুলিশের নোটিস', ১০ অক্টোবর দিল্লির কর্মসূচির আগে বিস্ফোরক অভিযোগ অভিজিৎ দীপকের
Rejinagar By Election 2026 : 'মোদিজি, রাহুল গান্ধীকে মেসেজ করব', রেজিনগরে ভোট শুরুর আগেই বিস্ফোরক অভিযোগ হুমায়ুন কবীরের
'মোদিজি, রাহুল গান্ধীকে মেসেজ করব', রেজিনগরে ভোট শুরুর আগেই বিস্ফোরক অভিযোগ হুমায়ুন কবীরের
Koel Mallick Joins BJP : বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক, 'শেষ কয়েক মাস যেভাবে উন্নয়ন শুরু হয়েছে বাংলায়...'
বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক, 'শেষ কয়েক মাস যেভাবে উন্নয়ন শুরু হয়েছে বাংলায়...'

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget