এক্সপ্লোর

Mukul Roy Joins TMC:মুকুল চলে যাওয়ায় ক্ষতি হবে দলের, জল্পনা উস্কে মন্তব্য বাগদার বিজেপি বিধায়কের, বেসুরো সুনীলও

বিশ্বজিৎ বলেছেন, মুকুল রায়ের সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক । মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার মধুর সম্পর্ক রয়েছে। এর সঙ্গে কোন রাজনৈতিক ব্যাপার জড়িত নয় ।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: বছর দেড়েক আগে দলবদলে বিজেপিতে গিয়েছিলেন। ভোটের আগে বিধানসভার লবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম করে জল্পনা বাড়িয়েছিলেন।বিধানসভায় বাগদা আসন থেকে বিজেপি প্রার্থী হিসেবে জিতেছেন তিনি। এবার মুকুল রায়ের তৃণমূলে প্রত্যাবর্তনের সঙ্গে সঙ্গে বেসুরো গাইলেন বাগদার বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাস। শুধু বিশ্বজিৎ দাসই নন, বেসুরো নোয়াপাড়ার প্রাক্তন বিধায়ক, বিজেপি নেতা সুনীল সিংহও।
গতকাল পুত্র বীজপুরের প্রাক্তন বিধায়ক শুভ্রাংশু রায়কে সঙ্গে নিয়ে তৃণমূলে ফিরেছেন মুকুল রায়। এর সঙ্গে বিজেপির অন্দরের টানাপোড়েন প্রকাশ্যে চলে এসেছে। বিজেপির রাজ্য নেতৃত্ব মুকুলের দলত্যাগকে খুব বেশি গুরুত্ব দিতে না চাইলেও ভিন্ন মত প্রকাশ করেছেন বিশ্বজিৎ ও সুনীল। বিশ্বজিৎ মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী  মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর সুসম্পর্কেরও উল্লেখ করেছেন। 
বাগদার বিজেপি বিধায়ক বলেছেন, মুকুল রায়ের মতো নেতা চলে যাওয়ায় ক্ষতি হবে দলের। তিনি আরও বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর সুসম্পর্ক আছে। তৃণমূলনেত্রী তাঁকে স্নেহ করেন। ভাল সম্পর্ক আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও।
বিশ্বজিৎ বলেছেন, মুকুল রায়ের সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক । মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার মধুর সম্পর্ক রয়েছে। এর সঙ্গে কোন রাজনৈতিক ব্যাপার জড়িত নয় । গতকাল শুক্রবার মুকুল তৃণমূলে ফেরেন। গতকালই বনগাঁয় বিজেপি-র সাংগঠনিক জেলার বৈঠকে উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ।কিন্তু, বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর,গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর,বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস ও বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া সভায় উপস্থিত ছিলেন না।  এ ব্যাপারে বিশ্বজিৎ যেখানে ওই বৈঠক হয়েছে, সেই স্থান সম্পর্কে তাঁর আপত্তির কথা জানিয়েছেন।
অন্যদিকে, মুকুল রায়ের দলত্যাগ নিয়ে এবার বেসুরো নোয়াপাড়ার প্রাক্তন বিধায়ক, বিজেপি নেতা সুনীল সিংহও। তিনি বলেছেন, মুকুল রায় বড়মাপের নেতা। তিনি চলে যাওয়ায় বিজেপির ক্ষতি হবে। কংগ্রেস ছেড়ে তৃণমূলে এসেছিলাম মুকুল রায়ের হাত ধরেই। ভবিষ্যতে কী হবে সময় বলবে। এভাবেই দলত্যাগ নিয়ে জল্পনা জিইয়ে রাখলেন বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের ঘনিষ্ঠ আত্মীয় ও বিজেপি নেতা সুনীল সিং। এনিয়ে বিজেপি অথবা তৃণমূল নেতৃত্বের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

 

সেরা শিরোনাম

Health Department:
"..বিনামূল্যে দিতে হবে", সরকারি হাসপাতালে কী নিয়ে কড়া নির্দেশিকা স্বাস্থ্য দফতরের ?
Accident: মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়িতে ধাক্কা ট্রাকের, একই পরিবারের ৯ জনের মৃত্যু
মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়িতে ধাক্কা ট্রাকের, একই পরিবারের ৯ জনের মৃত্যু
Uttar Dinajpur News: গ্রেফতার মমতা তৃণমূল বিধায়কের ভাই
গ্রেফতার মমতা তৃণমূল বিধায়কের ভাই
Union Cabinet Reshuffle : শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Embed widget