এক্সপ্লোর

পুরভোটেও জয়ের ধারা অব্যাহত তৃণমূলের, সমতলের ৩টি পুরসভাতেই জোড়াফুল, খাতা খুলল পাহাড়েও

কলকাতা:  পঞ্চায়েত নির্বাচনের আগে পুরভোটে জয়ের ধারা অব্যাহত তৃণমূলের। শুধু সমতলে জয়ের ঘোড়া ছোটানোই নয়, পাহাড়েও ফুটল ঘাসফুল! অন্যদিকে, ভরাডুবি ঘটল বাম-কংগ্রেস জোটের। সাত পুরসভার ভোটে বিন্দুমাত্র দাগ কাটতে পারল না, রাজ্য দখলের স্বপ্ন দেখা বিজেপি। ৭ পুরসভার মধ্যে চারটি দখল করল তৃণমূল। সমতলে ডোমকল, রায়গঞ্জ, পূজালি এবং পাহাড়ে মিরিক। তিন দশক বাদে পাহাড়ে কোনও পুরসভা দখল করল সমতলের কোনও পার্টি। গোর্খা জনমুক্তির হাত থেকে মিরিক ছিনিয়ে নিল তৃণমূল। দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ং পুরসভা নিজেদের দখলে রেখেছে গুরুংয়ের গোর্খা জনমুক্তি মোর্চা। তবে, এই তিনটি পুরসভাতেই আসন পেয়েছে তৃণমূল। পাহাড়ে যেমন ফুল ফুটল, তেমন সমতলের ৩ পুরসভায় আরও ফুলে ফেঁপে উঠল জোড়া ফুল। কংগ্রেসের হাত থেকে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ পুরসভা ছিনিয়ে নিল তৃণমূল। কার্যত নিশ্চিহ্ন বাম-কংগ্রেস জোট।  আত্মপ্রকাশের পর প্রথম পুরভোটেই ডোমকল পুরসভায় বাজিমাত করল শাসক দল। কার্যত সাফ বাম-কংগ্রেস জোট। দক্ষিণ ২৪ পরগনাতেও গড় অক্ষুণ্ণ রাখল তৃণমূল। পূজালি পুরসভাতেও জোড়াফুল। সাত পুরসভার ভোটে বিন্দুমাত্র দাগ কাটতে পারল না বিজেপি একনজরে দেখব সেই ফলাফল domkol-vote-result-gfx- সকাল ৯টা # তিন দশক পরে পাহাড়ে সমতলের রাজনৈতিক দলের জয়। মোর্চার হাত থেকে মিরিক পুরসভা তৃণমূলের। ৯টির মধ্যে মাত্র ৩টিতে জয়ী মোর্চা। # কংগ্রেসের হাতছাড়া রায়গঞ্জ পুরসভা। ২৭টির মধ্যে ২২টিই তৃণমূলের দখলে # ডোমকল পুরসভা তৃণমূলের দখলে। ২১টি ওয়ার্ডের মধ্যে এপর্যন্ত ঘোষিত ফল অনুযায়ী, ১৬টি ওয়ার্ডে জয়ী তৃণমূল। ৯ ও ২০ নম্বর ওয়ার্ডে জোট প্রার্থীরা জয়ী হলেও, ফল ঘোষণার পরেই তাঁরা তৃণমূলে যোগ দেন। # পূজালি পুরসভা দখলে রাখল তৃণমূল। পূজালি পুরসভার ১৬টি ওয়ার্ডের মধ্যে এপর্যন্ত ঘোষিত ফল অনুযায়ী, তৃণমূল ১২টি ওয়ার্ডে জয়ী। বিজেপি ২টি, কংগ্রেস ১টি ও নির্দল ১টি ওয়ার্ডে জয়ী হয়েছে। # রায়গঞ্জে দীপা দাশমুন্সির খাসতালুকে তৃণমূলের দাপট। রায়গঞ্জ পুরসভার ২৭টি ওয়ার্ডের মধ্যে ২৪টি ওয়ার্ড তৃণমূলের দখলে। বিজেপি ১ ও বাম-কংগ্রেস জোট ২টি ওয়ার্ডে জয়ী হয়েছে। সকাল ৯ টা বেজে ৩০ মিনিট # রায়গঞ্জে দীপা দাশমুন্সির খাসতালুকে কার্যত নিশ্চিহ্ন কংগ্রেস। রায়গঞ্জ পুরসভার ২৭টি ওয়ার্ডের মধ্যে ২৪টি ওয়ার্ডে জয়ী তৃণমূল। বিজেপি ১ ও বাম-কংগ্রেস জোট ২টি ওয়ার্ডে জয়ী হয়েছে। # দার্জিলিং পুরসভার ৩২টি ওয়ার্ডের মধ্যে ১৬টিতে জয়ী গোর্খা জনমুক্তি মোর্চা।  তৃণমূল জয়ী ১টি ওয়ার্ডে। পুরভোটেও জয়ের ধারা অব্যাহত তৃণমূলের, সমতলের ৩টি পুরসভাতেই জোড়াফুল, খাতা খুলল পাহাড়েও # আত্মপ্রকাশেই ডোমকল পুরসভা তৃণমূলের। ২১টির মধ্যে ২০টিতেই জোড়াফুলের জয়। জোটের টিকিটে জিতেই ২ প্রার্থীর তৃণমূলে যোগ। # দার্জিলিং পুরসভায় গোর্থা জনমুক্তি মোর্চার দাপট। ৩২টি ওয়ার্ডের মধ্যে ৩১টিতে জয়ী গোর্খা জনমুক্তি মোর্চা। তৃণমূল জয়ী ১টি ওয়ার্ডে। # তিনদশক পরে পাহাড়ে সমতলের রাজনৈতিক দলের দাপট। মিরিক পুরসভা দখল করল তৃণমূল। মিরিক পুরসভার ৯টি ওয়ার্ডে তৃণমূল জয়ী ৬টি ওয়ার্ডে। গোর্খা জনমুক্তি মোর্চার দখলে ৩টি ওয়ার্ড। তৃণমূল প্রার্থীরা জয়ী হয়েছেন ২, ৩, ৫, ৭, ৮, ৯ নম্বর ওয়ার্ডে। # কার্শিয়ং পুরসভা দখলে রাখল গোর্খা জনমুক্তি মোর্চা। ২০টি ওয়ার্ডের মধ্যে এপর্যন্ত ঘোষিত ফল অনুযায়ী, মোর্চা জয়ী হয়েছে ১৭টি ওয়ার্ডে। তৃণমূলের দখলে ৩টি ওয়ার্ড। # কালিম্পং পুরসভার ২৩টি ওয়ার্ডে এপর্যন্ত ঘোষিত ফল অনুযায়ী, গোর্খা জনমুক্তি মোর্চা ১টি ও হরকা বাহাদুর ছেত্রীর জন আন্দোলন পার্টি ১টি ওয়ার্ডে জয়ী হয়েছে। সকাল ১০টা  বেজে তিরিশ মিনিট etx-kurseong-morcha-win-cel  # তিনদশক পরে পাহাড়ে সমতলের রাজনৈতিক দলের দাপট। মিরিক পুরসভা দখল করল তৃণমূল। মিরিক পুরসভার ৯টি ওয়ার্ডে তৃণমূল জয়ী ৬টি ওয়ার্ডে। গোর্খা জনমুক্তি মোর্চার দখলে ৩টি ওয়ার্ড। তৃণমূল প্রার্থীরা জয়ী হয়েছেন ২, ৩, ৫, ৭, ৮, ৯ নম্বর ওয়ার্ডে। গোর্খা জনমুক্তি মোর্চা ১, ৪ ও ৬ নম্বর ওয়ার্ডে জয়ী। # কালিম্পং পুরসভার ২৩টি ওয়ার্ডে এপর্যন্ত ঘোষিত ফল অনুযায়ী, গোর্খা জনমুক্তি মোর্চা ১১টিতে, তৃণমূল ২টি ও হরকা বাহাদুর ছেত্রীর জন আন্দোলন পার্টি ২টি ওয়ার্ডে জয়ী হয়েছে। # রায়গঞ্জে কার্যত নিশ্চিহ্ন বাম-কংগ্রেস জোট। রায়গঞ্জ পুরসভার ২৭টি ওয়ার্ডের মধ্যে ২৪টি ওয়ার্ডই তৃণমূলের দখলে। বিজেপি ১ ও বাম-কংগ্রেস জোট ২টি ওয়ার্ডে জয়ী হয়েছে। রায়গঞ্জ পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অরিন্দম সরকার সবথেকে বেশি ২ হাজার ভোটে জয়ী হয়েছেন। অন্যদিকে, মাত্র ৪২ ভোটে পরাজিত হয়েছেন ২৬ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী, কংগ্রেস জেলা সভাপতি ও বিধায়ক মোহিত সেনগুপ্ত। সকাল ১১টা বেজে তিরিশ মিনিট etx-muni-election-win-celeb # কালিম্পং পুরসভা গোর্খা জনমুক্তি মোর্চার দখলে। ২৩টি ওয়ার্ডের মধ্যে গোর্খা জনমুক্তি মোর্চা ১৮টিতে, তৃণমূল ২টি ও হরকা বাহাদুর ছেত্রীর জন আন্দোলন পার্টি ২টি ওয়ার্ডে জয়ী হয়েছে। নির্দল জয়ী হয়েছে ১টি ওয়ার্ডে। # দার্জিলিং পুরসভায় গোর্খা জনমুক্তি মোর্চার দাপট। ৩২টি ওয়ার্ডের মধ্যে ৩১টিতে জয়ী গোর্খা জনমুক্তি মোর্চা। তৃণমূল জয়ী ১টি ওয়ার্ডে। # পূজালি পুরসভা দখলে রাখল তৃণমূল। পূজালি পুরসভার ১৬টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল ১২টি ওয়ার্ডে জয়ী। বিজেপি ২টি, কংগ্রেস ১টি ও নির্দল ১টি ওয়ার্ডে জয়ী হয়েছে। # ডোমকল পুরসভা তৃণমূলের দখলে। ২১টি ওয়ার্ডের মধ্যে এপর্যন্ত ঘোষিত ফল অনুযায়ী, ২০টি ওয়ার্ডে জয়ী তৃণমূল। ২১ নম্বর ওয়ার্ডে জয়ী জোট প্রার্থী। ৯ ও ২০ নম্বর ওয়ার্ডে জোট প্রার্থীরা জয়ী হলেও, ফল ঘোষণার পরেই তাঁরা তৃণমূলে যোগ দেন। # রায়গঞ্জে কার্যত নিশ্চিহ্ন বাম-কংগ্রেস জোট। রায়গঞ্জ পুরসভার ২৭টি ওয়ার্ডের মধ্যে ২৪টি ওয়ার্ডই তৃণমূলের দখলে। বিজেপি ১ ও বাম-কংগ্রেস জোট ২টি ওয়ার্ডে জয়ী হয়েছে। রায়গঞ্জ পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অরিন্দম সরকার সবথেকে বেশি ২ হাজার ভোটে জয়ী হয়েছেন। অন্যদিকে, মাত্র ৪২ ভোটে পরাজিত হয়েছেন ২৬ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী, কংগ্রেস জেলা সভাপতি ও বিধায়ক মোহিত সেনগুপ্ত। # কার্শিয়ং পুরসভা দখলে রাখল গোর্খা জনমুক্তি মোর্চা। ২০টি ওয়ার্ডের মধ্যে এপর্যন্ত ঘোষিত ফল অনুযায়ী, মোর্চা জয়ী হয়েছে ১৭টি ওয়ার্ডে। তৃণমূলের দখলে ৩টি ওয়ার্ড। দুপুর একটা # তিনদশক পরে পাহাড়ে সমতলের রাজনৈতিক দলের দাপট। মিরিক পুরসভা দখল করল তৃণমূল। মিরিক পুরসভার ৯টি ওয়ার্ডে তৃণমূল জয়ী ৬টি ওয়ার্ডে। গোর্খা জনমুক্তি মোর্চার দখলে ৩টি ওয়ার্ড। তৃণমূল প্রার্থীরা জয়ী হয়েছেন ২, ৩, ৫, ৭, ৮, ৯ নম্বর ওয়ার্ডে। গোর্খা জনমুক্তি মোর্চা ১, ৪ ও ৬ নম্বর ওয়ার্ডে জয়ী। # কার্শিয়ং পুরসভা দখলে রাখল গোর্খা জনমুক্তি মোর্চা। ২০টি ওয়ার্ডের মধ্যে এপর্যন্ত ঘোষিত ফল অনুযায়ী, মোর্চা জয়ী হয়েছে ১৭টি ওয়ার্ডে। তৃণমূলের দখলে ৩টি ওয়ার্ড। # কালিম্পং পুরসভা গোর্খা জনমুক্তি মোর্চার দখলে। ২৩টি ওয়ার্ডের মধ্যে গোর্খা জনমুক্তি মোর্চা ১৮টিতে, তৃণমূল ২টি ও হরকা বাহাদুর ছেত্রীর জন আন্দোলন পার্টি ২টি ওয়ার্ডে জয়ী হয়েছে। নির্দল জয়ী হয়েছে ১টি ওয়ার্ডে। # দার্জিলিং পুরসভায় গোর্খা জনমুক্তি মোর্চার দাপট। ৩২টি ওয়ার্ডের মধ্যে ৩১টিতে জয়ী গোর্খা জনমুক্তি মোর্চা। তৃণমূল জয়ী ১টি ওয়ার্ডে। # পূজালি পুরসভা দখলে রাখল তৃণমূল। পূজালি পুরসভার ১৬টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল ১২টি ওয়ার্ডে জয়ী। বিজেপি ২টি, কংগ্রেস ১টি ও নির্দল ১টি ওয়ার্ডে জয়ী হয়েছে। # ডোমকল পুরসভা তৃণমূলের দখলে। ২১টি ওয়ার্ডের মধ্যে এপর্যন্ত ঘোষিত ফল অনুযায়ী, ২০টি ওয়ার্ডে জয়ী তৃণমূল। ২১ নম্বর ওয়ার্ডে জয়ী জোট প্রার্থী। ৯ ও ২০ নম্বর ওয়ার্ডে জোট প্রার্থীরা জয়ী হলেও, ফল ঘোষণার পরেই তাঁরা তৃণমূলে যোগ দেন। # রায়গঞ্জে কার্যত নিশ্চিহ্ন বাম-কংগ্রেস জোট। রায়গঞ্জ পুরসভার ২৭টি ওয়ার্ডের মধ্যে ২৪টি ওয়ার্ডই তৃণমূলের দখলে। বিজেপি ১ ও বাম-কংগ্রেস জোট ২টি ওয়ার্ডে জয়ী হয়েছে। রায়গঞ্জ পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অরিন্দম সরকার সবথেকে বেশি ২ হাজার ভোটে জয়ী হয়েছেন। অন্যদিকে, মাত্র ৪২ ভোটে পরাজিত হয়েছেন ২৬ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী, কংগ্রেস জেলা সভাপতি ও বিধায়ক মোহিত সেনগুপ্ত।

সেরা শিরোনাম

Tulu Mondal: টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব,
টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব, "যদি উনি সব কিছু বলে দেন..", কী বললেন অগ্নিমিত্রা ?
Shahmim Ahmed: শামিম আহমেদের খোঁজে পুলিশ, গ্রেফতার বিধায়কের শাগরেদ
শামিম আহমেদের খোঁজে পুলিশ, গ্রেফতার বিধায়কের শাগরেদ
CM Suvendu Adhikari: দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
West Bengal News : ৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget