এক্সপ্লোর

মুর্শিদাবাদ: হাসপাতাল অগ্নিকাণ্ডে তদন্ত শুরু সিআইডি-র, আটক ১

মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত শুরু করল সিআইডি। নমুনা সংগ্রহ ফরেন্সিক দলের। ষড়যন্ত্রের তত্ত্বে অনড় চন্দ্রিমা ভট্টাচার্য। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে শনিবারের অগ্নিকাণ্ড কি নিছকই দুর্ঘটনা? অগ্নি সুরক্ষা বিধি না মানার মাসুল? নাকি গোটা ঘটনার নেপথ্যে রয়েছে অন্য কোনও কারণ? উত্তরের খোঁজে রবিবার হাসপাতাল পরিদর্শন করল সিআইডির তদন্তকারী দল। নেতৃত্ব দেন ডিআইজি সিআইডি। হাসপাতালের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, নার্সিং স্টাফ, প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেন গোয়েন্দারা। আগ্নিকাণ্ডের নেপথ্য কারণ নিয়ে সিআইডি কর্তারা এখনই স্পষ্ট করে কিছু বলতে না চাইলেও, ষড়যন্ত্রের তত্ত্বে অবশ্য অনড় রাজ্যের প্রাক্তন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য! রাজ্য মেডিক্যাল সার্ভিস কর্পোরেশনের চেয়ারপার্সনের দাবি, প্রাইমা ফেসি দেখে মনে হচ্ছে কনস্পিরেসি। সিআইডি তদন্ত শুরুর আগে শনিবার রাতে হাসপাতাল পৌঁছেও একই ধরনের মন্তব্য করেছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। এদিন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে নমুনা সংগ্রহ করেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। যে জায়গা থেকে আগুন ছড়িয়েছিল, সেই ভিআইপি কেবিন-সহ ঘুরে দেখেন পুলিশ সুপার এবং ডিআইজি মুর্শিদাবাদ রেঞ্জ। তবে সিআইডি তদন্ত শুরু করায় অগ্নিকাণ্ড নিয়ে মুখ খুলতে চাননি পুলিশ কর্তারা। শনিবারের অগ্নিকাণ্ডে অসুস্থদের মধ্যে ১১ জন এখনও হাসপাতালে ভর্তি। এদের মধ্যে ৩ জন শিশু।

সেরা শিরোনাম

Firhad Hakim : '৪ মে-র পর থেকে কলকাতা পোর্টের বিধায়ক ফিরহাদ হাকিম নিখোঁজ', ফের পড়ল পোস্টার
'৪ মে-র পর থেকে কলকাতা পোর্টের বিধায়ক ফিরহাদ হাকিম নিখোঁজ', ফের পড়ল পোস্টার
Arjun on Kajal : 'আগে তুলে নেওয়া দরকার', কাজল শেখকে গ্রেফতারির দাবি মন্ত্রীর
'আগে তুলে নেওয়া দরকার', কাজল শেখকে গ্রেফতারির দাবি মন্ত্রীর
West Bengal News Live: 'যতবার ভোটে, ততবার হার', মমতার সঙ্গে এবার অভিষেককেও হারানোর চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর
'যতবার ভোটে, ততবার হার', মমতার সঙ্গে এবার অভিষেককেও হারানোর চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর
Locket on Indranil : 'উঁচু পাঁচিল দিয়ে ঘিরে রেখেছিলেন, তারমধ্যে কী হত না হত...', ইন্দ্রনীলকে নিশানা করে যা বললেন লকেট
'উঁচু পাঁচিল দিয়ে ঘিরে রেখেছিলেন, তারমধ্যে কী হত না হত...', ইন্দ্রনীলকে নিশানা করে যা বললেন লকেট

ভিডিও

Firhad Hakim : গদ্দার পোস্টারের পর এবার ফিরহাদ হাকিমের বিরুদ্ধে পড়ল নিখোঁজ পোস্টার
Maa Flyover Accident: নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার টপকে অন্য গাড়িতে ধাক্কা, মা ফ্লাইওভারে দুর্ঘটনা
যুক্তি তক্কো পর্ব ২ : পুজো নিয়েই প্রতারণায়, জালে প্রাক্তন মন্ত্রী, সামনে আসবে পুরনো পাপ? যন্ত্র এবং যন্ত্রী?
BJP News: বিজেপি নেতাকেই হুঁশিয়ারি দিলেন BJP বিধায়ক মানব গুহর
যুক্তি তক্কো পর্ব ১ : এদিকে যখন মৃত্যুমিছিল, ওদিকে ভাঙছে বইয়ের স্টল, অভূতপূর্ব টানাপোড়েনের পেছনে শুধুই ‘কর্মফল‘?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Helicopter Crashed: ওড়ার ৬৬ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বদ্রীনাথ থেকে দেরাদুনগামী হেলিকপ্টার, পাইলট-সহ মৃত্যু ৬ জনের
ওড়ার ৬৬ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বদ্রীনাথ থেকে দেরাদুনগামী হেলিকপ্টার, পাইলট-সহ মৃত্যু ৬ জনের
Amit Shah : জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে 'গণ-ইমপিচমেন্ট'-এর আগে বিরোধী শিবিরকে 'বিশেষ' অফার শাহ-র
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে 'গণ-ইমপিচমেন্ট'-এর আগে বিরোধী শিবিরকে 'বিশেষ' অফার শাহ-র
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Hero Scooty: দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Embed widget