এক্সপ্লোর

রোগীমৃত্যুর ঘটনায় অ্যাপোলোর বক্তব্যে সন্তুষ্ট নয় নবান্ন, প্রয়োজনে এফআইআরের ভাবনা

কলকাতা: রোগীমৃত্যুর ঘটনায় অ্যাপোলো হাসপাতালের সাফাইয়ে সন্তুষ্ট নয় রাজ্য সরকার। স্বাস্থ্য সচিবের প্রাথমিক রিপোর্টে হাসপাতালের গাফিলতির উল্লেখ করা হয়েছে। বিষয়টি জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। প্রয়োজনে এফআইআরের ভাবনাচিন্তা করা হবে বলেও ইঙ্গিত মিলেছে। গত ২২ তারিখ শহরের বেসরকারি হাসপাতালগুলির কর্তৃপক্ষের প্রতিনিধিদের সঙ্গে টাউন হলের বৈঠকে সরকারের কঠোর মনোভাব স্পষ্ট করে দিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন, ভাল কাজ করলে সরকার পাশে থাকবে। কিন্তু খারাপ কাজ করলে কমিটেড টু টেক স্ট্রিক্ট অ্যাকশন। এই পরিস্থিতিতে ডানকুনির সঞ্জয় রায়ের মৃত্যুর ঘটনায় অ্যাপোলো হাসপাতালের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার কথাই ভাবছে নবান্ন। প্রশাসনের শীর্ষস্তরের নির্দেশে শনিবার দুপুরে স্বাস্থ্যভবনে অ্যাপোলো কর্তাদের ডেকে পাঠান স্বাস্থ্যসচিব। তার আগে মৃত সঞ্জয় রায়ের পরিবারের সঙ্গেও কথা বলেন তিনি। দু তরফের বক্তব্য খতিয়ে দেখে রিপোর্ট তৈরি করেন স্বাস্থ্যসচিব। নবান্ন গিয়ে ওই রিপোর্ট মুখ্যমন্ত্রীকে জমা দেন তিনি। এরপরই মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও স্বাস্থ্যসচিবকে নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে খবর, সঞ্জয় রায়ের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য দফতরের প্রাথমিক তদন্তে অ্যাপোলো হাসপাতালের গাফিলতি ধরা পড়েছে। স্বাস্থ্যসচিবকে বলা হয়েছে, প্রয়োজনে ফের তদন্ত করুন। ওই রিপোর্ট খতিয়ে দেখার পর প্রয়োজনে অ্যাপোলোর বিরুদ্ধে এফআইআর করা হতে পারে। বিল না মেটানোয় ডানকুনির বাসিন্দা পথ দুর্ঘটনায় আহত সঞ্জয় রায়কে আটকে রাখার অভিযোগ ওঠে অ্যাপোলো হাসপাতালের বিরুদ্ধে। যদিও মুখ্যমন্ত্রী সেদিনের বৈঠকেই জানিয়ে দিয়েছিলেন, এরকম আচরণ অর্থাত বিল বাকি থাকলে দেহ আটকে রাখা আর বরদাস্ত করবে না প্রশাসন। বেসরকারি হাসপাতালের একাংশের এই দৌরাত্ম্য বন্ধ করতে রাজ্য সরকারের কড়া অবস্থানের প্রেক্ষাপটে মুখ খুলেছেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীও। সাধারণ মানুষের বক্তব্য, বেসরকারি হাসপাতালের দৌরাত্ম্য বন্ধে সঠিক পথই নিয়েছে প্রশাসন। ছবিটা বদলায় কিনা সেটাই দেখার।

সেরা শিরোনাম

Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
Annapurna Yojana : 'মার্চ মাস পর্যন্ত আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর....
'মার্চ মাস পর্যন্ত আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর....
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় যোগ্য কেউ বঞ্চিত হলে কি নতুন করে ফর্ম ফিলআপ করতে হবে ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় যোগ্য কেউ বঞ্চিত হলে কি নতুন করে ফর্ম ফিলআপ করতে হবে ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় অধিকাংশ মহিলাকে টাকা দিতে 'আইন শিথিল' এই এলাকায়, যা জানালেন মুখ্যমন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় অধিকাংশ মহিলাকে টাকা দিতে 'আইন শিথিল' এই এলাকায়, যা জানালেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget