এক্সপ্লোর

Nadda In Bengal: মালদায় নাড্ডার কাটআউট সরিয়ে তৃণমূলের পোস্টার ! ২ নাবালককে আটক পুলিশের

অভিযোগ, গতকাল রাতে সেই কাট আউট ও পোস্টার খুলে তৃণমূলের পোস্টার লাগানো হয়। এর নেপথ্যে তৃণমূল রয়েছে বলে দাবি করেছে গেরুয়া শিবির। পাল্টা শাসকদলের দাবি, অশান্তি সৃষ্টির জন্য বিজেপিই ষড়যন্ত্র করে এই কাজ করেছে।

মালদা : জে পি নাড্ডার রোড শোয়ের আগে মালদার ইংরেজবাজারে সরানো হল বিজেপির কাট আউট, ফ্লেক্স। লাগানো হল তৃণমূলের পোস্টার। এই ঘটনায় ২ নাবালককে আটক করেছে পুলিশ। আজ রাজ্য সফরে এসে ইংরেজবাজারের ফোয়ারা মোড় থেকে রবীন্দ্র অ্যাভিনিউ পর্যন্ত রোড শো করার কথা রয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতির। তার আগে গোটা এলাকা জে পি নাড্ডার কাট আউট ও বিজেপির পোস্টারে সাজানো হয়। অভিযোগ, গতকাল রাতে সেই কাট আউট ও পোস্টার খুলে তৃণমূলের পোস্টার লাগানো হয়। এর নেপথ্যে তৃণমূল রয়েছে বলে দাবি করেছে গেরুয়া শিবির। পাল্টা শাসকদলের দাবি, অশান্তি সৃষ্টির জন্য বিজেপিই ষড়যন্ত্র করে এই কাজ করেছে। জে পি নাড্ডার রোড শো চলাকালীন মালদায় গান্ধীমূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ কর্মসূচি তৃণমূলের। এদিন নাড্ডার কর্মসূচি শুরুর সময়েই শুরু হবে শাসকদলের নেতা-কর্মীদের প্রতিবাদ অবস্থান। নেতৃত্বে থাকবেন জেলা তৃণমূলের সভানেত্রী মৌসম বেনজির নুর। উপস্থিত থাকবেন জেলা তৃণমূলের চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী। এনিয়ে বিজেপির প্রতিক্রিয়া এখনও মেলেনি। আজ সকাল ১০.৫০ নাগাদ মালদায় পৌঁছবেন তিনি। এরপর ম্যাঙ্গো রিসার্চ ইনস্টিটিউটে যাবেন। সেখান থেকে পুরাতন মালদার সাহাপুরে যাবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। সেখানে কৃষকদের সঙ্গে কর্মসূচি রয়েছে তাঁর। এরপর কৃষকদের সঙ্গেই মধ্যাহ্নভোজ সারবেন জে পি নাড্ডা। মেনতে থাকছে খিচুড়ি, পাপড় ভাজা ও সবজি। নাড্ডার মালদা সফর ঘিরে এখন রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে। এরপর সাড়ে বারোটা নাগাদ পোস্ট অফিস মোড়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করবেন জে পি নাড্ডা। এরপর সেখান থেকেই শুরু হবে তাঁর রোড শো। এরপর নদিয়া পৌঁছবেন তিনি। গত ৯ জানুয়ারিও রাজ্যে আসেন জে পি নাড্ডা। পূর্ব বর্ধমানে একগুচ্ছ কর্মসূচি ছিল বিজেপির সর্বভারতীয় সভাপতির। বেলা ১২টা নাগাদ অন্ডাল বিমানবন্দরে নামেন জে পি নাড্ডা। ঢাক বাজিয়ে তাঁকে স্বাগত জানান কৈলাস বিজয়বর্গীয়। এখান থেকে সোজা কাটোয়ায় যান বিজেপির সর্বভারতীয় সভাপতি। পুজো দেন রাধাগোবিন্দ মন্দিরে। এরপর কাটোয়ার জগদানন্দপুরে ‘কৃষক সুরক্ষা অভিযান’ কর্মসূচির সূচনা করেন জে পি নাড্ডা। মুস্থুলী গ্রামের কৃষকের বাড়ি থেকে এক মুঠো করে শস্য সংগ্রহ করেন তিনি। দুপুরে কৃষক পরিবারে খাওয়া দাওয়া সারেন জে পি নাড্ডা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Burdwan: মঙ্গলকোটে গৃহবধূকে কুপিয়ে খুন, উদ্ধার বস্তাবন্দি দেহ
মঙ্গলকোটে গৃহবধূকে কুপিয়ে খুন, উদ্ধার বস্তাবন্দি দেহ
RG Kar Case: 'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
Dharmendra Pradhan: 'Gen Z তো আমাদেরই সন্তান..', ইস্তফার পর প্রথমবার মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
'Gen Z তো আমাদেরই সন্তান..', ইস্তফার পর প্রথমবার মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
RG Kar Case:
" আমি কাউকে ছাড়ব না…ডাক্তার উপাধি থাকলেও মানুষ মনে করি না”, বললেন অভয়ার মা BJP বিধায়ক রত্না

ভিডিও

Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:
Bhangar News | তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় বিজেপি, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ
Kunal Ghosh: 'Mamata Banerjee-র উপর আক্রমণের প্রতিবাদে বিধানসভায় প্রতিবাদ কর্মসূচি', পোস্ট কুণালের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget