এক্সপ্লোর

Nadia Waterlogging : হু হু করে বাড়ছে ভাগীরথীর জল, ভাসছে শান্তিপুরের বেশ কয়েকটি গ্রাম

ভাগিরথীর জল বাড়ার ফলে নদিয়ার শান্তিপুরের হরিপুর গ্রাম পঞ্চায়েত এলাকার চৌধুরী পাড়া, নতুন গ্ৰাম, হালদারপাড়া, হাউস ‌ সাইড‌ কলোনী সহ কিছু এলাকায় জল ঢুকতে শুরু করেছে।

সুজিত  মণ্ডল, শান্তিপুর : অবিরাম বৃষ্টিতে বানভাসি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। ৫ দিন পরও হাওড়া, পশ্চিম মেদিনীপুর, হুগলির বিভিন্ন এলাকা জলের তলায়। চলছে ডিঙি। কোথাও কোমর জল, কোথাও আবার এক মানুষ জল। বুধবার বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে বেরিয়ে হাওড়ার উদয়নারায়ণপুর অবধি সড়ক পথে পৌঁছতেই পারেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমতায় পৌঁছে জনগণকে বার্তা দেন মুখ্যমন্ত্রী। খতিয়ে দেখেন মানুষের দুঃখ দুর্দশা। 

শুধু এই তিন জেলাই নয়, কয়েক দিনের অবিরাম বৃষ্টিতে জলে ভাসছে শান্তিপুরের হরিপুর গ্রাম।  ভাগিরথীর জল বাড়ার ফলে নদিয়ার শান্তিপুরের হরিপুর গ্রাম পঞ্চায়েত এলাকার চৌধুরী পাড়া, নতুন গ্ৰাম, হালদারপাড়া, হাউস ‌ সাইড‌ কলোনী সহ কিছু এলাকায় জল ঢুকতে শুরু করেছে।  চিন্তায় ওই সমস্ত এলাকার সাধারণ মানুষ। 

২০০০ সালে বন্যা‌র পর খুব একটা বড় ধরনের বন্যা‌ দেখেনি হরিপুর অঞ্চলের কয়েকটি গ্ৰামের মানুষ। ইতিমধ্যেই নৃসিংহপুর হাউস কলোনী থেকে চৌধুরীরপাড়ার রাস্তা জলের তলায়।  এই জল বাড়তে থাকলে বাড়ির ভিতর  ঢুকতে আর বেশিক্ষণ সময় লাগবে না।

 তিনটি গ্ৰাম জলমগ্ন। যেভাবে জলের স্রোত ঢুকছে,  তাতে খুব শিগগিরিই এলাকায় ঢুকবে বলে মনে করছে সাধারণ মানুষ। ভাগীরথীর পার্শ্ববর্তী এলাকায় চাষের জমি বিশেষ করে সবজি চাষের জমিতে জল ঢোকায় চাষিদের মাথায় হাত। ধার দেনা করে চাষ করে সবে মাত্র সামান্য সুখের মুখ দেখেছেন তাঁরা। 

গ্রামবাসীদের দাবী, ভাগীরথীর জল বাড়ার কারণে রাত জেগে একপ্রকার পাহারা দিতে হচ্ছে। বেড়ে চলেছে দুশ্চিন্তা। গ্ৰামের মেম্বার, প্রধান ইতিমধ্যে খোঁজ খবর নিতে শুরু করেছে। সরকারি প্রতিষ্ঠান খুলে দেওয়ার আবেদন জানিয়েছেন হরিপুর গ্রাম পঞ্চায়েত প্রধান শোভা মন্ডল সরকার। নজর রাখছেন পরিস্থিতির দিকে।

এরই মধ্যে আরও বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। উদ্বেগ বাড়িয়ে উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের সঙ্গে সক্রিয় হয়েছে মৌসুমী অক্ষরেখা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, জোড়া ফলার প্রভাবে কাল পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। আজ দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। শনিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে। পাশাপাশি, উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ।

সেরা শিরোনাম

Hooghly News : দেখতে পাননি বাইক চালক, চিনা মাঞ্জা সুতো গলায় লেগে ভয়াবহ দুর্ঘটনা জিটি রোডে
দেখতে পাননি বাইক চালক, চিনা মাঞ্জা সুতো গলায় লেগে ভয়াবহ দুর্ঘটনা জিটি রোডে
KMC: কলকাতা পুরসভার নতুন করে ওয়ার্ড বিন্যাস নিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ আবেদনকারী, বিচারপতি জানিয়েছেন..
কলকাতা পুরসভার নতুন করে ওয়ার্ড বিন্যাস নিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ আবেদনকারী, বিচারপতি জানিয়েছেন..
Murshidabad News: প্রকাশ্যে স্টেশন মাস্টারকে 'ধমক' মন্ত্রীর, ধাওয়া করতেও দেখা গেল BJP কর্মীদের একাংশকে, ভাইরাল ভিডিও
প্রকাশ্যে স্টেশন মাস্টারকে 'ধমক' মন্ত্রীর, ধাওয়া করতেও দেখা গেল BJP কর্মীদের একাংশকে, ভাইরাল ভিডিও
Minakhan News: মিনাখাঁয় গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ, রেস্তোরাঁয় খাওয়াদাওয়ার পর নির্জন এলাকায় নিয়ে যায় প্রেমিক..
মিনাখাঁয় গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ, রেস্তোরাঁয় খাওয়াদাওয়ার পর নির্জন এলাকায় নিয়ে যায় প্রেমিক..

ভিডিও

Birbhum Tulu Mondal | DCR-জালিয়াতি কাণ্ডে গ্রেফতার আরও এক সরকারি কর্মী
Chok Bhanga 6 Ta | টুলুর 'তোলা-নেটওয়ার্কে' সরকারি কর্মীরাও | স্বাস্থ্যসাথীতেও বড় দুর্নীতির অভিযোগ
BJP Rally in Kolkata | টাকা ঢালছে বিদেশি শক্তি, 'গণতন্ত্র বাঁচাও' কর্মসূচি থেকে বললেন Arjun Singh
BJP Rally in Kolkata |
BJP Rally in Kolkata |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget