এক্সপ্লোর

রাজ্যের নাম বদল: বাম আমলের থমকে থাকা উদ্যোগ ফের সচল মমতার হাত ধরে

কলকাতা: ফের রাজ্যের নাম বদলানোর উদ্যোগ। আগেও হয়েছে। কিন্তু, কোনওবারই সাফল্যের মুখ দেখেনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা যখন রাজ্যের নাম বদলে বাংলা করার  প্রস্তাবে সায় দিচ্ছে, তখন অনেকেরই মনে পড়ে যাচ্ছে অতীতের সেসব উদ্যোগের কথা। বাম আমলে একবার রাজ্যের নাম পশ্চিমবঙ্গ থেকে বাংলা করার প্রস্তাব দেওয়া হয়। কিন্তু, সেই উদ্যোগ আটকে যায় দিল্লিতে গিয়ে। সংসদের এক কমিটির রিপোর্ট থেকে জানা গিয়েছে, বামেদের প্রস্তাবিত ‘বাংলা’ নামটি নিয়ে আপত্তি জানায় বিদেশমন্ত্রক। তাদের যুক্তি ছিল, প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের জাতীয় সঙ্গীত ও স্লোগানে বাংলা কথাটি বহুল ব্যবহৃত। পশ্চিমবঙ্গের নাম বাংলা হলে তাতে বিভ্রান্তি তৈরি হবে। বিশিষ্টরা আপত্তি তোলায় প্রস্তাবটি খতিয়ে দেখার আশ্বাস দিয়েও পিছিয়ে আসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তাৎপর্যপূর্ণ বিষয় হল, সে সময় বাম সরকার এই উদ্যোগ নিলেও, তৎকালীন বিরোধী কংগ্রেস বা তৃণমূলের এতে আপত্তি ছিল! যদিও, ২০১১ সালে ক্ষমতায় এসে মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগ নেন, সমস্ত ভাষায় রাজ্যের নাম পশ্চিমবঙ্গ করতে। যাতে রাজ্যের তালিকায় পশ্চিমবঙ্গ একটু ওপরে উঠে আসে। এখন পশ্চিমবঙ্গের ইংরেজি নাম ওয়েস্ট বেঙ্গল। আদ্যাক্ষর W। এই অনুযায়ী রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের জায়গা সবশেষে অর্থাৎ ২৯ নম্বরে। ইংরেজি নাম পশ্চিমবঙ্গ হলে ২৯ নম্বর থেকে কিছুটা এগিয়ে ২১ নম্বরে আসত পশ্চিমবঙ্গ। যদিও, সেই উদ্যোগ পরিণতির মুখ দেখেনি। নবান্ন সূত্রে খবর, রাজ্যের নাম বদলের এই প্রস্তাব দিল্লিতে পাঠানো হয়। ২০১৪ সালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অতিরিক্ত যুগ্মসচিব সুরেশ কুমার চিঠি দিয়ে জানান, দু’বছরের মধ্যে রাজ্যের নাম বদলের প্রস্তাব পাস হবে। কিন্তু, শেষমেশ তা আর হয়নি। এই প্রেক্ষাপটে দ্বিতীয় ইনিংসে ফের একবার নতুন করে রাজ্যের নাম বদলের তোড়জোড় শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তা সাফল্যের মুখ দেখে কি না, সে উত্তর আগামী দিনেই মিলবে।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana : আজও অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকেনি ? আর কি পাবেন না ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
আজও অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকেনি ? আর কি পাবেন না ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
Kolkata: সোনা সহ কলকাতা বিমানবন্দরে আটক ২ যাত্রী
সোনা সহ কলকাতা বিমানবন্দরে আটক ২ যাত্রী
CM Suvendu Adhikari: অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, “১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ..”, যারা পেলেন না ? জনকল্যাণ শিবির নিয়েও জরুরি বার্তা
অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, “১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ..”, যারা পেলেন না ? জনকল্যাণ শিবির নিয়েও জরুরি বার্তা
Abhishek Banerjee:
"অভিষেকের বিরুদ্ধে.." , বিধানসভায় সই জালিয়াতি মামলায় কী নির্দেশ আদালতের ?

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget