এক্সপ্লোর

Mamata Banerjee Injury: মুখ্যমন্ত্রী আহত হওয়ার ৭ দিন পর নন্দীগ্রামে নমুনা সংগ্রহ ফরেন্সিক দলের

গতকাল মমতা বলেন, "আগে সিপিএমের হার্মাদরা মারত, তারাই এখন বিজেপির ওস্তাদ"

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: মুখ্যমন্ত্রী আহত হওয়ার সাতদিন পর নন্দীগ্রামের বিরুলিয়া বাজার থেকে নমুনা সংগ্রহ করল ফরেন্সিক দল। ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের একাংশ দাবি করেন, রাস্তা দিয়ে যাওয়ার সময় মুখ্যমন্ত্রীর গাড়ির দরজা খোলা ছিল। 

গাড়ির দরজা দুটি খুঁটিতে ধাক্কা লাগলে পায়ে আঘাত পান মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিকেলে বিরুলিয়ার বাজারের কাছে দুটি খুঁটির দূরত্ব ও উচ্চতা মাপেন আধিকারিকরা। খুঁটিগুলিতে দরজার দাগ রয়েছে তা পরীক্ষা করা হয়।

গত ১৪ তারিখ মমতার আহত হওয়ার ঘটনায় রিপোর্ট পেশ করে নির্বাচন কমিশন। সেখানে বলা হয়, নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর কোনও হামলা হয়নি। দায়িত্বে থাকা নিরাপত্তা রক্ষীদের গাফিলতিতেই তিনি আহত হয়েছেন। পর্যবেক্ষকদের রিপোর্ট খতিয়ে দেখে এমনটাই মনে করছে নির্বাচন কমিশন। 

 

 

একইসঙ্গে, গাফিলতির জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা অধিকর্তা বিবেক সহায়কে সাসপেন্ড করে কঠোর অবস্থান নেয় নির্বাচন কমিশন। সেই সঙ্গে, সাসপেন্ড করা হয়পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার প্রবীণ প্রকাশকে। সরিয়ে দেওয়া হয় পূর্ব মেদিনীপুরের জেলাশাসক বিভু গোয়েলকে। 

যদিও, তৃণমূল বা মমতা তা মানতে নারাজ। গতকালও, তৃণমূলনেত্রী দাবি করেন, তাঁকে আঘাত করা হয়েছে। কেশিয়ারির সভা থেকে তিনি বলেন, মাথায় মেরেছে, হাতে মেরেছে, হাতটাই বাকি ছিল। আগে সিপিএমের হার্মাদরা মারত, তারাই এখন বিজেপির ওস্তাদ।

ফের একবার নিজের পায়ে চোট নিয়ে কার্যত বিজেপিকেই দায়ী করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, পায়ের বদলা মা-বোনেদের পায়ে সম্মান জানিয়ে উসুল করব। হামলা করার পর এবার কুৎসা করছে, চরিত্র হরণ করছে। ওরা জানে মমতা ব্যানার্জি মানে মানুষের এনার্জি।

 

 

এখানেই থেম থাকেননি তিনি। নেত্রী বলেন, আমার পা উড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। গুঁড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। আমি না বেরলে বাংলা দখল করে নেবে বিজেপি।

সূত্রের খবর, বুধবার কলকাতায় ফেরার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান চিকিত্‍সকরা। প্লাস্টার কেটে দেখা যায়, পায়ের ক্ষতে এখনও রক্ত জমে রয়েছে। পা ফুলে রয়েছে। চিকিত্‍সকরা ফের তাঁর পায়ে প্লাস্টার করে দেন। সম্পূর্ণ সুস্থ হতে আরও কিছুদিন সময় লাগবে বলেই মনে করছেন চিকিত্‍সকরা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
Alipurduar: বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget