এক্সপ্লোর

কেন ছাড়া হচ্ছে না বলে চোখের জলে ভাসালাম, ওসব যাত্রাপালা করার জায়গা নেই, বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ নিয়ে কুণাল ঘোষের পাল্টা

এসএসকেএমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আবার কুণাল ঘোষকে নিশানা করে শোভন চট্টোপাধ্যায়ের তোপ, ‘ক্লাস টেন পাস, হনুমানের মতো লঙ্কা পুড়িয়ে দুর্ভাগ্যজনক মন্তব্য করছেন। বৈশাখী সম্পর্কে মন্তব্যের আগে, তাঁর নখের যোগ্য হোন।

কলকাতা : শোভন চট্টোপাধ্যায়কে জোর করে এসএসকেএমে আটকে রাখার বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ নিয়ে তাঁর বিরুদ্ধে পাল্টা তোপ দাগলেন কুণাল ঘোষ। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র চাঁচাছোলা ভাষায় বলেছেন, 'অকারণ নাটক হচ্ছে। কেন ছাড়া হচ্ছে না বলে চোখের জলে ভাসালাম, ওসব যাত্রাপালা করার জায়গা নেই।'

সিবিআই হেফাজতের থেকেও এসএসকেএমে শোভন চট্টোপাধ্যায় খারাপ অবস্থায় রয়েছেন জানিয়ে সরাসরি মুখ্যমন্ত্রীর উদ্দেশে ইঙ্গিতপূর্ণ আবেদন জানিয়েছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। যে ইঙ্গিত নিয়ে কুণাল ঘোষের পাল্টা, 'পরিষ্কার জানাতে চাই, এই ক্ষেত্রে রাজ্য সরকারের কোনও ভূমিকা নেই, তৃণমূল তো ত্রিসীমানাতেই নেই।'

শোভনবাবু সুস্থ হয়ে গিয়েছেন, তিনি বন্ডে সই করে উল্লিখিত অফিশিয়াল অ্যাড্রেস পর্ণশ্রীর বাড়ি নয় গোলপার্কের ফ্ল্যাটেই ফিরতে চান বলে এসএসকেএমে দাঁড়িয়ে বলেছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে তীব্র কটাক্ষের সুরে কুণাল ঘোষের সংযোজন, 'শোভনবাবু অসুস্থ বলেই জেলে পাঠানো হয়েছিল। আর এখন হঠাৎ নিজেই বলছেন সুস্থ। উনি সুস্থ কি না সেটা ঠিক করার পাশাপাশি চিকিৎসার ব্যবস্থা দেখবে হাসপাতাল। উনি আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। হাসপাতাল থেকে ছাড়া পেলে ওঁকে প্রেসিডেন্সি জেলে যেতে হবে। সুপার সেখান থেকে তাঁর অফিশিয়াল অ্যাড্রেসে পাঠাবেন। শোভনবাবু তাঁর মামারবাড়ির বাগানে পায়চারি করছে না। নিয়ম বলছে, রিস্ক বন্ড সই করার জায়গায় তিনি নেই। আর উনি যদি এতই সুস্থ তাহলে হাসপাতালে গেলেনই বা কেন?'

পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে কুণাল ঘোষের আবেদন, 'হাসপাতাল কর্তপক্ষকে বলব নিরাপত্তা ব্যবস্থার দিকটাতেও নজর দেওয়ার জন্য, এভাবে যে কেউ যখন-তখনম হাসপাতালে পৌঁছে যাচ্ছে, পায়চারি করছে কীভাবে।'

পরে এসএসকেএমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আবার কুণাল ঘোষকে নিশানা করে শোভন চট্টোপাধ্যায়ের তোপ, ‘ক্লাস টেন পাস, হনুমানের মতো লঙ্কা পুড়িয়ে দুর্ভাগ্যজনক মন্তব্য করছেন। বৈশাখী সম্পর্কে মন্তব্যের আগে, তাঁর নখের যোগ্য হোন।’ সঙ্গে তিনি সুস্থ বলে জানিয়ে শোভন চট্টোপাধ্যায়ের বক্তব্য, 'আমি এখন সুস্থ। ১৭ মে আমার যে অসুবিধা ছিল, তা কেটে গিয়েছে। বন্ডে হলেও, আমি বাড়ি যেতে চাই। আমার সুস্থতাকে অসুস্থতা দেখানোর চেষ্টা করা হচ্ছে। চক্রান্ত করে আমাকে দমানো যাবে না।'

সেরা শিরোনাম

East Bardhaman News: পূর্ব বর্ধমানে বুদবুদে তরুণীর শ্লীলতাহানি, মেরে ওই তরুণীর বাবার মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ
পূর্ব বর্ধমানে বুদবুদে তরুণীর শ্লীলতাহানি, মেরে ওই তরুণীর বাবার মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ
Ajit Mahato Arrested : গ্রেফতার মমতা-তৃণমূলের নেতা, চাকরি দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ
গ্রেফতার মমতা-তৃণমূলের নেতা, চাকরি দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ
Weather Update: ঘূর্ণিঝড় 'অর্ণব'-এর রেশ কাটেনি, নিম্নচাপের জেরে আজ বজ্রবিদ্যুৎ-সহ ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, এল IMD-র আপডেট
ঘূর্ণিঝড় 'অর্ণব'-এর রেশ কাটেনি, নিম্নচাপের জেরে আজ বজ্রবিদ্যুৎ-সহ ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, এল IMD-র আপডেট
Javed Khan: জাভেদ খানের বিধানসভা কেন্দ্রে হানা কমিশনের, কী প্রতিক্রিয়া ?
জাভেদ খানের বিধানসভা কেন্দ্রে হানা কমিশনের, কী প্রতিক্রিয়া ? "যারা শাসনে থাকে, তারা ধোয়া তুলসী পাতা.."

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৯.১০.২৬) পর্ব ২: জামিন-আর্জি খারিজ, ১০নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে ইন্দ্রনীল সেন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৯.১০.২৬) পর্ব ১ : 'ইন্দ্রনীলের কাছ থেকে মমতার অ্যাকাউন্টে ঢুকেছে ৩০ লক্ষ', বলছে ED
Kunal ghosh: হামিদুলের বিরুদ্ধে খুলছে ফাইল?
Chokh Bhanga Chota | থানায় থানায় কালীপুজো করার ঘোষণা | নবনিযুক্ত শিক্ষকদের রাজনীতিতে 'না'
Mamata Banerjee | IPAC-কাণ্ডে সুপ্রিম কোর্টে শুনানি শেষ, রায়দান স্থগিত। #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget