এক্সপ্লোর

প্রাণনাশের হুমকি দিয়ে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে

নির্যাতিতার পরিবারের অভিযোগ, ৭-৮ মাস আগে নিজের মেয়েকে পড়ানোর কথা বলে অষ্টম শ্রেণির ওই পড়ুয়াকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে ওই প্রতিবেশী

দক্ষিণ ২৪ পরগনা: প্রাণনাশের হুমকি দিয়ে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। নাবালিকা অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় বিষয়টি জানাজানি হয়। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানা এলাকায়। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

নির্যাতিতার পরিবারের অভিযোগ, ৭-৮ মাস আগে নিজের মেয়েকে পড়ানোর কথা বলে অষ্টম শ্রেণির ওই পড়ুয়াকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে ওই প্রতিবেশী। এরপর প্রাণনাশের হুমকি দিয়ে একাধিকবার ধর্ষণ করা হয় বলে অভিযোগ। বিষয়টি জানতে পেরে গতকাল অভিযুক্তকে গণপিটুনি দেন প্রতিবেশীরা। নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে পরে তাকে গ্রেফতার করে বারুইপুর থানার পুলিশ।

সম্প্রতি সাত বছরের এক বালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ ওঠে ৬৫ বছরের এক বৃদ্ধের বিরুদ্ধে। জানা গিয়েছে, চকোলেটের প্রলোভন দেখিয়ে নির্যাতন করা হয় ওই নাবালিকাকে। হাওড়ার ডোমজুড়ের ঘটনা।

ঘটনার খবর প্রকাশ্যে আসতেই অভিযুক্তের বাড়িতে চড়াও হন উত্তেজিত জনতা। বাড়ি ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে খবর। ভাঙচুর, আগুন লাগানোর অভিযোগ উঠেছে ওই বৃদ্ধের প্রতিবেশীদের বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর অভিযুক্ত বৃদ্ধ পলাতক। তার খোঁজ চলছে। ঘটনার তদন্ত শুরু করেছে বাঁকড়া পুলিশ আউটপোস্ট। 

জানা গিয়েছে, ডোমজুড়ের বাসিন্দা দীর্ঘদিন ওই এলাকায় মাদুলি ও কবজ বিক্রি করত। গত শুক্রবার বিকেলে বছর ৬৫-র ওই ব্যক্তি তার প্রতিবেশী ৭ বছরের মেয়েকে নিজের দোকানে ডাকে। চকোলেটের প্রলোভন দেখিয়ে দোকানের ভিতরে নিয়ে যায় তাকে।

এর পর তার দোকানের মধ্যে তিনি ওই নাবালিকার ওপর শারীরিক নির্যাতন করে বলে অভিযোগ। এরপর বাড়ি ফিরলে  শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তার বাবা-মা তাকে ডোমজুড় হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকের থেকে মেয়েটির অভিভাবক গোটা বিষয়টি জানতে পারে। এর পরই বাঁকুড়া পুলিশ আউটপোস্টে লিখিত অভিযোগ দায়ের করেন নাবালিকার বাবা। 

মাস খানেক আগে খাস উত্তর কলকাতায় একই ধরনের ঘটনা নিয়ে তোলপাড় হয়েছিল রাজ্য। এক নাবালিকাকে চকোলেটের লোভ দেখিয়ে পরিত্যক্ত ফ্ল্যাটে নিয়ে গিয়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছিল ওই আবাসনেরই নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: মমতার গাড়িতে ‘হামলা’, 'তীব্র নিন্দা' কুণালের, আজ রাস্তায় নামছে কালীঘাট-তৃণমূল শিবির
মমতার গাড়িতে ‘হামলা’, 'তীব্র নিন্দা' কুণালের, আজ রাস্তায় নামছে কালীঘাট-তৃণমূল শিবির
Weather Update: টানা হলুদ সতর্কতা, আজ রাজ্যের এই ১১ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস, কী বলছে IMD ?
টানা হলুদ সতর্কতা, আজ রাজ্যের এই ১১ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস, কী বলছে IMD ?
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় আজ বড় ঘোষণা, এই বিষয় স্পষ্ট করে দেবেন মুখ্যমন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় আজ বড় ঘোষণা, এই বিষয় স্পষ্ট করে দেবেন মুখ্যমন্ত্রী...
East Burdwan: মঙ্গলকোটে গৃহবধূকে কুপিয়ে খুন, উদ্ধার বস্তাবন্দি দেহ
মঙ্গলকোটে গৃহবধূকে কুপিয়ে খুন, উদ্ধার বস্তাবন্দি দেহ

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget