এক্সপ্লোর

North 24 Pargana : হাসপাতালের চত্বরে রাতভর অপেক্ষার পরও অমিল ভ্যাকসিন, হাড়োয়ায় হয়রানি চলছেই

' প্রথম দিকে গ্রামের মানুষ ভ্যাকসিন নেননি, তাই এখন এই সমস্যা ' বলছে প্রশাসন


সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা :
ভ্যাকসিন নিয়ে এখনো দুর্ভোগ কাটল না হাড়োয়া বাসীর। ভ্যাকসিন পাওয়ার আশায়  হাসপাতালের চত্বরে রাতভর খোলা আকাশের নিচে সামাজিক দূরত্ব শিকেয় তুলে চরম কষ্ট শিকার করে ঠেসাঠেসি করে থাকছেন ভ্যাকসিন প্রাপকরা । প্রায় প্রতিদিনই একই ছবি দেখা যাচ্ছে হাড়োয়ার গ্রামীণ হাসপাতালে । দূরদূরান্ত গ্রামের মানুষ হাসপাতালে এসে ভ্যাকসিন না পেয়ে দিনের পর দিন একটা ভ্যাকসিন পাওয়ার আশায় রাত ভোর জেগে লাইনে দাঁড়াচ্ছেন!

 ' প্রথম দিকে গ্রামের মানুষ ভ্যাকসিন নেননি, তাই এখন এই সমস্যা ' বলছে প্রশাসন। শুধু হাড়োয়া নয় আশপাশের মিনাখা, দেগঙ্গা থেকেও মানুষ আসছেন এই হাসপাতলে ভ্যাকসিন নিতে। প্রতিদিন ভ্যাকসিন নিতে লাইন দিচ্ছেন হাজারের উপর  মানুষ। দিনে ২০০ বেশি মানুষকে ভ্যাকসিন দিতে পারায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হচ্ছে।

করোনাবিধি কার্যত শিকেয়। প্রতিদিন মারধর ঠেলাঠেলি, গুঁতোগুতি চলছেই হাসপাতাল চত্বরে। বহু মানুষ ভ্যাকসিন না পেয়ে হাসপাতাল চত্বরেই খোলা আকাশের নিচে দুর্যোগ উপেক্ষা  করে  দাঁড়িয়ে রয়েছেন। 


শুক্রবারও হাড়োয়ায় এমনই ছবি ধরা পড়ে।  গ্রাহকদের অভিযোগ ছিল, মঙ্গলবার থেকে টানা লাইনে দাঁড়িয়ে থেকে শুক্রবারও মেলেনি ভ্যাকসিন! নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টি! সকাল থেকে সন্ধে বৃষ্টি উপেক্ষা করেই ছাতা মাথায় হাসপাতাল চত্বরে গ্রাহকরা ভিড় জমায়। গ্রাহকদের একাংশের বক্তব্য, উভয় সঙ্কটে পড়েছেন তাঁরা! একদিকে ভ্যাকসিনেশন সার্টিফিকেট না দেখালে মিলছে না কাজ! 
অন্যদিকে দীর্ঘ সময় ধরে লাইন দিয়েও মিলছে না ভ্যাকসিন! 

শুক্রবার হাড়োয়ার হাসপাতালে এক বিশেষভাবে সক্ষম এই বৃদ্ধকে দেখা যায়। তাঁরও অভিযোগ, হাসপাতাল চত্বরে ৩ দিন কেটে গেলেও এখনও ভ্যাকসিন পাননি তিনি!  ঘটনায় বসিরহাট স্বাস্থ্য জেলার তরফে জানানো হয়েছে, জোগান অনুয়ায়ী ভ্যাকসিন দেওয়া হচ্ছে। 

দিন কয়েক আগেই উত্তর ২৪ পরগনার বরানগর স্টেট জেনারেল হাসপাতালের ভোগান্তির একই ছবি দেখা গিয়েছিল। রাজ্যে ভ্যাকসিন সঙ্কটের চিত্রটা ফের একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল হাড়োয়া হাসপাতাল।  


আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
Alipurduar: বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget