এক্সপ্লোর

Barasat : বিপজ্জনক অবস্থা বারাসাতের চাঁপাডালি-কলোনী মোড় রেল সেতুর, স্বাস্থ্য না ফেরালে ভেঙে পড়ার আশঙ্কা

বারাসাতের এই সেতুর বিপজ্জনক অবস্থার কথা খবর জানতে পেরে সম্প্রতি নবান্ন থেকে জেলা শাসকের দফতরে সেতুর সংস্কারের নির্দেশিকাও দেওয়া হয়েছে।

সমীরণ পাল, বারাসাত : পোস্তা-মাঝেরহাট ব্রিজের ভেঙে পড়ার সেই ভয়াবহ ঘটনাগুলো আজও ফিকে হয়নি স্মৃতি থেকে। এরই মাঝে উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসাত চাঁপাডালি মোড় থেকে কলোনী মোড় পর্যন্ত পূর্ত দফতরের রেল সেতুটির অবস্থাও বিপজ্জনক। সেতুটির অবস্থা এতটাই ভয়াবহ যে যে কোনও সময় তা ভেঙে পড়তে পারে। বহু মানুষের জীবনহানি ঘটাতে পারে বলেও আশঙ্কা। সেতুর স্বাস্থ্য পরীক্ষা করে রাজ্য সরকারের পূর্ত দফতরের ইঞ্জিনিয়াররা জানিয়েছেন যে, সেতুর বহু জায়গায় ফাটল দেখা দিয়েছে। পাশাপাশি সেতুর গার্ডারগুলিও সরে গিয়েছে বিপজ্জনকভাবে। তার সঙ্গে সেতুর পিলারগুলিরও বহন ক্ষমতা ক্রমশ হ্রাস পাচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন ইঞ্জিনিয়াররা। ফলে সেতুটি যে কোনও সময় ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা। জানা যাচ্ছে, বারাসাতের এই সেতুর বিপজ্জনক অবস্থার কথা খবর জানতে পেরে সম্প্রতি নবান্ন থেকে জেলা শাসকের দফতরে সেতুর সংস্কারের নির্দেশিকাও দেওয়া হয়েছে।

জেলা পরিষদ সূত্রে জানা যাচ্ছে, যত তাড়াতাড়ি সম্ভব যাতে সেতু সংস্কাররের কাজ শুরু করা যায়, তা নিয়ে বেশ কয়েকধাপ বৈঠক হয়েছে। দ্রুত সেতু সংস্কারের জন্য জেলা স্তরে প্রশাসনিক বৈঠকে রাজ্য সরকার ৬ কোটি ৯০ লক্ষ টাকা বরাদ্দ করেছে। চলতি অগাস্ট মাস থেকেই ধাপে ধাপে কাজ শুরু হবে এবং সংস্কারের কাজ শেষ হতে হতে প্রায় দেড় বছর সময় লাগবে বলে মনে করা হচ্ছে। সেতু সংস্কারের কাজ শুরুর আগে যেখানে কাজ হবে, তার নিচে বসা হকারদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে । তবে, কাজ চলাকালীন সেতুর যান চলাচল বন্ধ করা হবে না বলেও খবর পাওয়া যাচ্ছে।

স্থানীয় সূত্রে খবর, বহুদিন ধরেই সেতুটি বিপজ্জনক অবস্থায় রয়েছে। স্থানীয় মানুষরাও অনেকদিন ধরে সেতু সারাইয়ের জন্য আবেদন জানাচ্ছিলেন। জেলা পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, যেহেতু সেতুর সংস্কারের কাজ নিচের অংশে বেশি হবে, তাই কাজ চলাকালীন যান চলাচল বন্ধ করার কোনও প্রয়োজন নেই। পাশাপাশি যশোর রোড ও ৩৪ নম্বর জাতীয় সড়কের সংযোগ স্থাপনকারী জেলা সদরের গুরুত্বপূর্ণ রেল সেতু পুরোপুরি বন্ধ করে দিলে যোগাযোগ ব্যবস্থায় সমস্যা দেবে বলেই মূলত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে, সমস্যা দেখা দিয়েছে অন্য জায়গায়। একেই করোনা পরিস্থিতি আর লকডাউনে বিপর্যস্ত জনজীবন। তার উপর সামনেই দুর্গাপুজো আসছে। ফলে, রোজগার হারানোর আশঙ্কায় সেতুর নিচে থাকা কয়েকশো ব্যবসায়ী জায়গা থেকে সরতে চাইছেন না। এর ফলেই সেতু সংস্কারের কাজ ব্য়াহত হচ্ছে। তাঁদেরকে পুনর্বাসন দেওয়া নিয়েও আলোচনা চালানো হচ্ছে সরকারের পক্ষ থেকে। অন্যদিকে আবার রাতে এবং ভোরের দিকে এই সেতুর উপর দিয়ে ভারী যানবাহন চলাচল করে। যে কোনও সময়ে বড় দুর্ঘটনা ঘটে গেলে প্রাণহানি হবে বহু মানুষের। তাই ব্যবসায়ীরাও আতঙ্কিত হয়ে রয়েছেন। তাঁরাও চাইছেন যত তাড়াতাড়ি সম্ভব সেতু সংস্কারের কাজ শুরু হোক।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: রেলগেটেই মৃত্যুফাঁদ, কীভাবে বহরমপুরে ৫জনের মর্মান্তিক মৃত্যু?
রেলগেটেই মৃত্যুফাঁদ, কীভাবে বহরমপুরে ৫জনের মর্মান্তিক মৃত্যু?
TMC News : পদ ছাড়তে পারেন TMC-র আরও ২ সাংসদ : সূত্র, এবার কারা ?
পদ ছাড়তে পারেন TMC-র আরও ২ সাংসদ : সূত্র, এবার কারা ?
Sonam Wangchuk: NEET-এর প্রশ্ন ফাঁসে উত্তাল দেশ, লাগাতার অনশনে 'ভাঙা শরীর' নিয়ে এবার বিশেষ অনুরোধ সোনম ওয়াংচুকের,
NEET-এর প্রশ্ন ফাঁসে উত্তাল দেশ, লাগাতার অনশনে 'ভাঙা শরীর' নিয়ে এবার বিশেষ অনুরোধ সোনম ওয়াংচুকের, "আমি আপনাদের কাছে .."
Paschim Medinipur: জলের তোড়ে ভাঙল কাঁসাই নদীর অস্থায়ী রাস্তা, ডেবরায় ১২ ঘণ্টা বিচ্ছিন্ন যোগাযোগ; ক্ষোভ গ্রামবাসীদের
জলের তোড়ে ভাঙল কাঁসাই নদীর অস্থায়ী রাস্তা, ডেবরায় ১২ ঘণ্টা বিচ্ছিন্ন যোগাযোগ; ক্ষোভ গ্রামবাসীদের

ভিডিও

Madan Mitra: 'কালীঘাট-তৃণমূল'-এর কর্মসূচিতে হঠাৎ হাজির হন 'ঋতব্রত-তৃণমূল'-এ যোগদানকারী কামারহাটির বিধায়ক
TMC News : ২১ জুলাইয়ের আগে আরও খালি 'কালীঘাট-তৃণমূল', এবার 'ঋতব্রত তৃণমূলে' গেলেন তাপস চট্টোপাধ্য়ায়ও
TMC News: একুশে জুলাইয়ের আগে আরও ফাঁকা 'কালীঘাট-তৃণমূল'
Haldia News : হলদিয়ায় বন্দর স্টেশনের অদূরে লাইনচ্যুত মালগাড়ির ৪টি বগি
Suvendu Adhikari:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget