এক্সপ্লোর

North 24 Parganas: বিরাটিতে তৃণমূল কর্মী শুভ্রজিৎ দত্ত খুনের ঘটনায় মূল অভিযুক্ত বাবুলাল গ্রেফতার

তৃণমূল কর্মী খুনে এনিয়ে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬

সমীরণ পাল, বিরাটি: বিরাটিতে তৃণমূল কর্মী শুভ্রজিৎ দত্ত খুনের ঘটনায় মূল অভিযুক্ত বাবুলাল ওরফে প্রশান্ত সিংহকে গ্রেফতার করল পুলিশ। উদ্ধার হয়েছে খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র। খুনের ঘটনার পুনর্নির্মাণও করা হয়েছে। তৃণমূল কর্মী খুনে এনিয়ে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬। 

পুলিশের দাবি, ২১ জুলাই মারধরের পর বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি হয় বাবুলাল। সেখানে সোহান, সাগর-সহ ৩ দুষ্কৃতীর সঙ্গে বসে তৃণমূল কর্মীকে খুনের ব্লু প্রিন্ট তৈরি করে। 

খুনে অভিযুক্ত আরেক দুষ্কৃতী বিপ্লব নিমতার স্থানীয় ক্লাবে বসে তৃণমূল কর্মীর গতিবিধি সম্পর্কে খবর দিচ্ছিল। সেই মতো রাত সাড়ে ১০টা নাগাদ তৃণমূল কর্মী শুভ্রজিৎ দত্তকে দেখেই দুষ্কৃতীরা গুলি চালাতে শুরু করে। 

পুলিশ সূত্রে খবর, ধৃত বাবুলাল একসময় দমদম, নিমতা এলাকার কুখ্যাত দুষ্কৃতী রাজা দত্তর ঘনিষ্ঠ সহযোগী ছিল। 

এর আগে, গত ২ তারিখ তিনজনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত সাগর দাস, সোহন দাস, বিপ্লব হালদার তিনজনই বিরাটির বাসিন্দা। 

তিনজনই খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত বাবুলাল সিংহের ঘনিষ্ঠ বলে পরিচিত। বাবুলাল সিংহের ওপর হামলার বদলা নিতেই, তৃণমূল কর্মী শুভ্রজিত্‍ দত্তকে খুন করা হয় বলে অনুমান পুলিশের। 

গত ২১শে জুলাই  তৃণমূলের শহিদ স্মরণের রাতেই, বিরাটিতে শ্যুটআউটে খুন হন তৃণমূল কর্মী। দুটি বাইকে ৩জন এসে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পরপর গুলি চালায়। 

১মিনিটেই ৫টা গুলিতে ঝাঁঝরা হয়ে যায় শুভ্রজিৎ দত্তের শরীর। পুলিশ সূত্রে খবর, খুনের পর মন্দারমণি পালিয়ে যায় তিন আততায়ী। সেখান থেকেই তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, খুনের দিন সকালে ইমারতি কারবারে যুক্ত বাবুলাল সিংহকে মারধর করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, তার বদলা নিতেই খুন করা হয় তৃণমূল কর্মীকে।

পুলিশের অনুমান,  ইমারতি কারবারে গণ্ডগোলের জেরেই খুন। তৃণমূল কর্মী শুভ্রজিতের সঙ্গে বাবুলালের মধ্যে সিন্ডিকেট সংক্রান্ত বিবাদ ছিল। বাবুলালের ওপর হামলার বদলা নিতেই তৃণমূল কর্মীকে খুন করা হয়। 

এই ঘটনায় প্রথম  বিরাটির দাসনগরের বাসিন্দা বাসুদেব দাসকে গত ২৩ জুলাই গ্রেফতার করা হয়। এরপর ২৫ তারিখ  বীরভূম থেকে আরও একজনকে গ্রেফতার করে পুলিশ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: শুরু হয়ে গেল জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য এই ওয়েবসাইটে ঢুকতে হবে, ফিলাপ করবেন কীভাবে ?
শুরু হয়ে গেল জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য এই ওয়েবসাইটে ঢুকতে হবে, ফিলাপ করবেন কীভাবে ?
CM Suvendu Adhikari:
"..CAA-র আওতায় এঁরা শরণার্থী", কাদের কথা উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী ? কোন আইনের কথা বললেন ?
CM Suvendu Adhikari: জাতিভিত্তিক জনগণনা শুরুর পর জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
জাতিভিত্তিক জনগণনা শুরুর পর জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "SIR-এ যে ২৭ লক্ষ নাম বিবেচনাধীন ছিল.."
Samik Bhattacharya : 'ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে', দলের একাংশকে সতর্কবার্তা শমীকের; কী প্রসঙ্গে বললেন ?
'ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে', দলের একাংশকে সতর্কবার্তা শমীকের; কী প্রসঙ্গে বললেন ?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget