এক্সপ্লোর

বিশ্ববাংলা-বিতর্কে এবার সরাসরি মমতাকে আক্রমণ মুকুলের, পাল্টা তোপ তৃণমূলের

কলকাতা: বিশ্ববাংলা-বিতর্কে আরও চড়া সুর মুকুল রায়ের। দাবি করলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় হলফনামা পেশ করে আদালতকে জানিয়েছেন, তিনি যা করেছেন, তা মুখ্যমন্ত্রীর সম্মতিতেই। বিশ্ববাংলা থেকে জাগো বাংলা, মা-মাটি-মানুষ। ‘ট্রেড মার্ক’ বিতর্কে এতদিন অভিষেককে নিশানা করছিলেন মুকুল। শনিবার বিজেপি রাজ্য দফতরে বসে সরাসরি তৃণমূলনেত্রীকে আক্রমণ করলেন তিনি। দাবির স্বপক্ষে বেশ কিছু নথিও পেশ করেছেন মুকুল। নথি দেখিয়ে তিনি বলেন, এটা আমার কথা নয়। অভিষেকের হলফনামা। যেখানে বলা হয়েছে, তিনি নিজে কিছু করেননি। যা করেছেন, তা মুখ্যমন্ত্রী ও অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদনক্রমে। মুকুলকে জবাব দিয়ে তৃণমূল কংগ্রেস মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, কেন এত কুৎসা করছেন। যে জীবনে একদিনও ভোটে দাঁড়াল না, তাকে পাড়ার মোড় থেকে রেলমন্ত্রী করা হল, জাহাজমন্ত্রী করা হল, দলের প্রধান করা হল, সব ক্ষমতা ভোগ করল, তারপর আমাদের লাথ মারল। এখন দল পাল্টেছে। ওখানে গিয়ে কি প্রধানমন্ত্রী হবে! তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল মুকুলকে মিথ্যেবাদী বলেছেন। সমস্ত জাল পেপার তৈরি করে দলকে হেনস্থা করার চেষ্টা করছে মুকুল রায়, তোপ অনুব্রতর। ২১ নভেম্বর আলিপুরদুয়ার আদালত জানিয়েছিল, আপাতত বিশ্ববাংলা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কোনও মন্তব্য করতে পারবেন না মুকুল রায়। এর প্রেক্ষিতে এদিন কৌশলী অবস্থান নেন মুকুল। বলেন, থার্ড পয়েন্টে বলা হয়েছে, কোথাও ভ্যালিড থাকলে রেসট্রিক্ট করতে পারবে না...যা যা বলেছিলাম তার ট্রেসেবেল লিঙ্ক আছে। তাই বলছি......আমার বক্তব্যে সত্যতা ছিল বলেই ১৩ তারিখ চিঠি দিয়ে তড়িঘড়ি ট্রেড মার্কের মালিকানার আবেদন প্রত্যাহারের আর্জি দেন অভিষেক। মুকুলের এইসব অভিযোগের নেপথ্যে বৃহত্তর ষড়যন্ত্র দেখছে তৃণমূল। পার্থবাবু বলেন, এত বিজেপিকে গুরুত্ব দেওয়ার কিছু নেই। তবু বিজেপি নেতারা যখন বলেন, তখন বলতে হয়, নাহলে সবাই ভাববে দল কিছু বলছে না। এখন এদের লক্ষ্য পূর্ব ভারত। সঙ্গী সিবিআই ও ইডি। আর সঙ্গে রয়েছে বিভীষণ। এ নিয়ে তারা বাংলার বুকে মমতার নেতৃত্বে চলা সরকারকে ক্ষমতাচ্যুত করতে চায়। বিশ্ববাংলা-বিতর্কে আগেই মুকুলের সব অভিযোগ খণ্ডন করেছেন রাজ্য সরকার। পাশাপাশি নিজেদের অবস্থানও স্পষ্ট করেছে তারা। সাংবাদিক বৈঠক করে ব্যাখ্যা দিয়েছেন স্বরাষ্ট্রসচিব ও ক্ষুদ্র ও মাঝারি শিল্প সচিব। যদিও এদিনও নিজের অবস্থানে অনড় থেকেছেন মুকুল। পাল্টা তাঁকে তীব্র কটাক্ষ করে তৃণমূল নেতা শোভন চট্টোপাধ্যায় বলেন, ঝুড়িতে যে ফলে পচন ধরে, তখন সেই ফলবিক্রেতা সিদ্ধান্ত নেয়, ছুঁড়ে ফেলে দিতে হয়। যদিও মুকুল বুঝিয়ে দিয়েছেন তিনি সুর নরম করবেন না। বিজেপি রাজ্য দফতরের সাংবাদিক বৈঠকের পর উলুবেড়িয়ার জনসভাতেও তৃণমূলকে নিশানা করেন তিনি। বলেন, তৃণমূল একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি। আপনারা বলতে পারেন, এতদিন কেন বলেননি? আমি বলছি, ২০১৫ সালেই বলতাম, যদি দিলীপদা বলতে দিতেন। তৃণমূল অবশ্য ফের স্পষ্ট করে দিয়েছে মুকুলকে তারা এতটুকুও গুরুত্ব দিচ্ছে না। পার্থবাবু বলেন, আমি বলি ভাল করে প্র্যাকটিস করুন। ভাল কোচের আন্ডারে থাকুন।। এ কোচ তো নিজের বলেই গোল ঢুকিয়ে দেয়। এত বড় কোচ, যে একদিনও ফুটবলে পা দিল না। একবারও নির্বাচনে দাঁড়াল না। সে এক বিরাট নেতা। তার কোচিংয়ে বর্গিবাবু-দিলীপ বাবুরা ভাবছেন বাংলা জয় করবেন!

সেরা শিরোনাম

News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
West Midnapore: সেপটিক ট্যাঙ্কে নেমে বিষাক্ত গ্যাসের শিকার, পশ্চিম মেদিনীপুরে মৃত্যু ৪ জনের
সেপটিক ট্যাঙ্কে নেমে বিষাক্ত গ্যাসের শিকার, পশ্চিম মেদিনীপুরে মৃত্যু ৪ জনের
Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
Abhishek Banerjee: বিলবোর্ডকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ, আজ ফের তলব
বিলবোর্ডকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ, আজ ফের তলব

ভিডিও

Phoolbagan Sarbojanin | প্রথম বছরেই চমক দিতে তৈরি ফুলবাগান সর্বজনীন | ABP ANANDA LIVE
ঘণ্টা খানেক সঙ্গে সুমন (১৩.১০.২৬) পর্ব ২ : দুই নির্বাচন কমিশনারকে কেন পার্টি করলেন ১১জন বিরোধী দলের সদস্য?
ঘণ্টা খানেক সঙ্গে সুমন (১৩.১০.২৬) পর্ব ১ : রাহুলের বাড়িতে 'চায়ে পে চর্চা' । জ্ঞানেশ ইস্য়ুতে উত্তপ্ত দিল্লি থেকে পাটনা
Prafulla Kanan West | এবার কী চমক থাকছে প্রফুল্ল কানন ওয়েস্টের পুজো? | ABP ANANDA LIVE
Santoshpur Lake Pally | সন্তোষপুর লেক পল্লির থিম 'তাণ্ডব' | Durga Puja 2026 | ABP ANANDA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget