এক্সপ্লোর

রাতভর বৃষ্টি, জলমগ্ন বিস্তীর্ণ এলাকা, রাজ্যে দুর্যোগের বলি ৭

উত্তর ২৪ পরগনার বনগাঁর টবাজারে বিদ্যুস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে।

কলকাতা: রাজ্যে দুর্যোগের বলি ৭। উত্তর ২৪ পরগনার বনগাঁর টবাজারে বিদ্যুস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে খবর, ছাদে কাপড় মেলতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্ট হন ছেলে। তাঁকে বাঁচাতে গিয়ে তড়িদাহত হন মা। হাসপাতালে নিয়ে গেলে ২ জনকেই মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা।

হাওড়ার দাশনগরে বাড়িতে জল ঢুকে যাওয়ায় মিটার বক্সের মেন সুইচ বন্ধ করতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্ট হন ৩৫ বছরের যুবক। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়।

নিম্নচাপের জেরে টানা বৃষ্টিতে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। লাগাতার বৃষ্টির জেরে বাঁকুড়ার সিমলাপাল থানা এলাকার পাথরডোবা গ্রামে মাটির বাড়ি দেওয়াল ধসে মৃত্যু হয় ৬৫ বছরের গৃহকর্তার।

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জেও মাটির বাড়ির দেওয়াল ধসে মৃত্যু হয় এক প্রৌঢ়ের। পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় মাটির বাড়ির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয় ৫৫ বছরের গৃহকর্ত্রীর। এদিকে কালিম্পঙের মামখোলায় সেবক-রংপো রেল প্রকল্পের কাজ চলাকালীন গতকাল রাত ২টো নাগাদ ১০ নম্বর জাতীয় সড়কের কাছে ধস নামে। মৃত্যু হয় এক শ্রমিকের। ৩ জনকে উদ্ধার করা গেলেও নিখোঁজ আরও ২ শ্রমিক।

জল জমার ফলে একাক জায়গায় জলা জমার ছবি। জেলার একাধিক নদীতে জল বেড়েছে। দ্বারকেশ্বর, গন্ধেশ্বরী, শালী নদীতে জলস্তর বাড়ায় তীরবর্তী এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। প্রবল বৃষ্টিতে ইন্দাস ব্লকের বিস্তীর্ণ এলাকায় জল জমেছে। শিলাবতী নদীর জল বাড়ায় সকাল থেকে জঙ্গলমহলের সঙ্গে বাঁকুড়ার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।  

অন্যদিকে, বারাসাত পুর-এলাকায় রাস্তাঘাট জলমগ্ন। বাড়িতে জল ঢুকে গেছে। প্রতিবার বৃষ্টিতে জল জমে জীবন দুর্বিসহ হয়ে ওঠে বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। দ্রুত জল নামানোর আশ্বাস দিয়েছে বারাসাত পুরসভা। জমা জলে নাজেহাল হাওড়ার পঞ্চাননতলা এলাকার বাসিন্দারা। জলমগ্ন হাওড়ার জয়পুর থানা এলাকাও।

অন্যদিকে, শিলাবতী নদীর বাঁধ ভেঙে জল ঢুকতে শুরু করেছে চন্দ্রকোণা ২ নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকায়। বাঁধ ভেঙে যাওয়ায় ৫০টিরও বেশি গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ভোতখালি গ্রামে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। উদ্ধারকাজ এনডিআরএফকে নামানো হতে পারে বলে ব্লক প্রশাসন জানিয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Sreelekha Mitra: NEET কাণ্ডে পোস্টার বিতর্কে শ্রীলেখা মিত্র, এবার অভিনেত্রীর বাড়ির সামনে বিক্ষোভ BJP-র
NEET কাণ্ডে পোস্টার বিতর্কে শ্রীলেখা মিত্র, এবার অভিনেত্রীর বাড়ির সামনে বিক্ষোভ BJP-র
News Live: নিটকাণ্ডে তোলপাড়, কাল বিল পেশের আগে টাস্ক ফোর্সের ঘোষণা প্রধানমন্ত্রীর
নিটকাণ্ডে তোলপাড়, কাল বিল পেশের আগে টাস্ক ফোর্সের ঘোষণা প্রধানমন্ত্রীর
NEET CJP Delhi Protest:
"পড়ুয়াদের বিরুদ্ধে ছররা গুলি, প্রাণঘাতী বলপ্রয়োগের অনুমোদন দিয়েছিলেন ?" শাহকে চিঠি রাহুলের

ভিডিও

SIP Academy: মেধাবী ছাত্র-ছাত্রীদের নিয়ে অঙ্কের প্রতিযোগিতার আয়োজনে 'সিপ একাডেমি'
Kunal Ghosh: 'যে কারণে আমরা ওই মিছিলে যাইনি, আজ প্রমাণিত সেই সিদ্ধান্ত সঠিক ছিল', বললেন কুণাল ঘোষ
Saikhom Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনা জয় মীরাবাঈ চানুর
Suvendu Adhikari News | 'এই শক্তি বিদেশি শক্তি দ্বারা মদতপুষ্ট', '৭টি মামলা হয়েছে, গ্রেফতার ১৪' | ABP ANANDA LIVE
Abhijeet Dipke: NEET-এর পর পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, প্রশ্নফাঁসকাণ্ডে এবার আন্দোলনে CJP?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget