এক্সপ্লোর

Paschim Midnapore: দুর্নীতির অভিযোগ তুলে পঞ্চায়েত অফিসে তালা দিতে উদ্যত তৃণমূল, পুলিশের বাধা, বিজেপির সঙ্গে তরজা

পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর ১ নম্বর ব্লকের অর্জুনি গ্রামপঞ্চায়েত অফিসের পঞ্চায়েত প্রধান বাদল চন্দ্র মাহাতোর বিরুদ্ধে বিভিন্ন ধরনের দুর্নীতির অভিযোগ তোলে তৃণমূল।

বিশ্বজিৎ দাস, পশ্চিম মেদিনীপুর : ফের বিজেপি-তৃণমূল দ্বন্দ্ব। এবার অভিযোগ উঠল বিজেপির পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। জানা যাচ্ছে, বিজেপির পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে আজ অর্জুনি গ্রাম পঞ্চায়েত অফিসে তৃণমূলের কর্মী সমর্থকরা মেইন গেটে তালা বন্ধ করে দিতে যায়। কিন্তু পুলিশের বাধায় তালা না দিতে পেরে বিক্ষোভ দেখায় কয়েক ঘণ্টা ধরে।

সূত্রের খবর, পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর ১ নম্বর ব্লকের অর্জুনি গ্রামপঞ্চায়েত অফিসের পঞ্চায়েত প্রধান বাদল চন্দ্র মাহাতোর বিরুদ্ধে বিভিন্ন ধরনের দুর্নীতির অভিযোগ তোলে তৃণমূল। শাসকদলের পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে ১৪ দফা দাবি জানিয়ে একটি ডেপুটেশনও দেওয়া হয়। পাশাপাশি জানা যাচ্ছে যে, পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে বিভিন্ন ধরণের দুর্নীতির অভিযোগ তুলে অফিসের মেইন গেটে তালা বন্ধ করে দিতে গেলে পুলিশ তৃণমূল কর্মী-সমর্থকদের সেই কাজে বাধা দেয়। বাধা দেওয়ার সাথে সাথেই শুরু হয় তৃণমূল কর্মী সমর্থকদের বিক্ষোভ। 

অর্জুনি অঞ্চলের যুব তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি হিরণময় গোস্বামী এই প্রসঙ্গে বলেন, 'তৃণমূল ও যুব তৃণমূলের যৌথ উদ্যোগে আমরা আজ পঞ্চায়েত অফিসে বিক্ষোভ দেখিয়েছি। তিনি দুর্নীতিযুক্ত কাজ করছেন। বাংলা আবাস যোজনার কাজ সঠিকভাবে বন্টন করা হচ্ছে না। একশো দিনের কাজ সঠিক মানুষকে দেওয়া হচ্ছে না। বিগত দিনে আমরা যে ডেপুটেশন দিয়েছিলাম, তার এখনো কোনো সদুত্তর পাইনি।' এছাড়া তিনি আরও বলেন যে, 'অনেকদিন ধরেই পঞ্চায়েত প্রধানের কার্যকলাপে এলাকার মানুষ খুশি নয়। তাই বিভিন্ন ধরনের দাবি-দাওয়া নিয়ে আজ আমরা বিক্ষোভ দেখিয়েছি। আমরা বললাম আমাদের বিভিন্ন ধরনের দাবি-দাওয়ার সদুত্তর দিতে হবে। তিনি বললেন আমাদের সমস্ত প্রশ্নের উত্তর তিনি কুড়ি দিনের মধ্যে দেবেন।'

যাঁকে নিয়ে তৃণমূল-বিজেপির মধ্যে এত দ্বন্দ্ব চলছে, সেই অর্জুনি গ্রাম পঞ্চায়েতের প্রধান বাদল চন্দ্র মাহাতো এই প্রসঙ্গে বলেন, 'ওঁদের বিক্ষোভ করা উচিত হয়নি। জানি না কী কারণে ওরা বিক্ষোভ করেছে। ওরা যে সমস্ত দাবি-দাওয়া নিয়ে আমার কাছে উত্তরের জন্য এসেছিল, আমরা তো তার জন্য কুড়ি দিন সময় চেয়েছি। বলে দিয়েছি কুড়ি দিনের মধ্যে ওদের সমস্ত তথ্যের জবাব দেব। এখন ওরা তালাও দিতে পারে। আমি বাইরে বেরোইনি। তাই আমার এসব সম্পর্কে বিশেষ জানা নেই। আমি কোনও দুর্নীতি করিনি। দুর্নীতি হচ্ছে বলে যদি কোনও অভিযোগ ওঠে, তাহলে আমাকে খোঁজ খবর করে জানতে হবে।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari: প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
Birbhum News: পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বাড়িতে মিলেছিল ৫০ কোটি, সেই স্মৃতি উস্কে বীরভূমের পাথর ব্যবসায়ীর আত্মীয়ের বাড়িতেও টাকার পাহাড়! উদ্ধার কেজি কেজি সোনাও
পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বাড়িতে মিলেছিল ৫০ কোটি, সেই স্মৃতি উস্কে বীরভূমের পাথর ব্যবসায়ীর আত্মীয়ের বাড়িতেও টাকার পাহাড়! উদ্ধার কেজি কেজি সোনাও
BJP: নন্দীগ্রামে গ্রাম পঞ্চায়েতে প্রধান ও উপপ্রধানের চেয়ারে বসলেন বিজেপি সমর্থিত সদস্য়রা
নন্দীগ্রামে গ্রাম পঞ্চায়েতে প্রধান ও উপপ্রধানের চেয়ারে বসলেন বিজেপি সমর্থিত সদস্য়রা
Hooghly: একুশের ভোট পরবর্তী হিংসায় মদতের অভিযোগ, গুড়াপে গ্রেফতার পঞ্চায়েত প্রধান ও ২ তৃণমূল নেতা
একুশের ভোট পরবর্তী হিংসায় মদতের অভিযোগ, গুড়াপে গ্রেফতার পঞ্চায়েত প্রধান ও ২ তৃণমূল নেতা

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget