এক্সপ্লোর

ভোট মিটতেই ‘হামলা’, পানিহাটিতে সিপিএম কার্যালয় ভাঙচুর, দেগঙ্গায় কং নেতার দোকানে আগুন

উত্তর ২৪ পরগনা: ভোট মিটতেই উত্তর ২৪ পরগনা জুড়ে ও হাওড়ায় আক্রান্ত বিরোধীরা। পানিহাটি কেন্দ্রের বিভিন্ন এলাকায় সিপিএমের অন্তত তিনটি দলীয় কার্যালয় ভাঙচুর, দেগঙ্গায় কংগ্রেস নেতার দোকানে আগুন,নিউ ব্যারাকপুরে সিপিএম প্রার্থীর এজেন্টের বাড়িতেও হামলার অভিযোগ উঠেছে। দমদম উত্তর কেন্দ্রে সিপিএমের পোলিং এজেন্ট হওয়ায়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের বাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ। অভিযোগের তির তৃণমূলের দিকে। ঘটনাস্থল নিউ ব্যারাকপুরের মাসুন্দা এলাকা। গতকাল নিউ ব্যারাকপুর হাইস্কুলের ৭ নম্বর বুথে সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্যর পোলিং এজেন্ট হন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক প্রীতিকুমার রায়। অভিযোগ, রাতে স্থানীয় তৃণমূলকর্মী লাল্টু বিশ্বাসের নেতৃত্বে তাঁর বাড়িতে হামলা চালায় তৃণমূলকর্মীরা। অধ্যাপককে অশ্রাব্য গালিগালাজ ও তাঁর বাড়ি লক্ষ্য করে পাথর ছোড়া হয়। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি। ভোট শেষ হতেই দেগঙ্গা বিধানসভা এলাকায় কংগ্রেস নেতার দোকানে আগুন। অভিযোগের তির তৃণমূলের দিকে। অভিযোগ, গতকাল রাতে কড়েয়া কদম্বগাছি স্টেশনের কাছে জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সজল দে-র দোকানে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয়। ভস্মীভূত হয়ে যায় গোটা দোকানটি। ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। ভোট মিটতেই পানিহাটির বিভিন্ন এলাকায় সিপিএমের পার্টি অফিস ভাঙচুর।কাঠগড়ায় শাসকদল। অভিযোগ, গতকাল রাতে আগরপাড়ার বটতলায় সিপিএমের দলীয় কার্যালয়ে ভাঙচুর চালায় তৃণমূল-আশ্রিত দুষ্কৃতীরা। আজ সকালে সোদপুরের ঈশ্বর চ্যাটার্জি রোড ও সোদপুরের সরকারি আবাসন চত্বরে সিপিএমের দুটি কার্যালয় ভাঙচুর করা হয়। এক্ষেত্রেও অভিযোগের তির তৃণমূল-আশ্রিত দুষ্কৃতীদের দিকে। তবে তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি। ভোটপর্ব শেষ হতেই হাওড়ার উদয়নারায়ণপুর বিধানসভার অন্তর্গত আমতার খোসালপুর গ্রামে উত্তেজনা। কংগ্রেসের পোলিং এজেন্ট হওয়ায় তিন সিপিএমকর্মীর বাড়িতে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। গতকাল কয়েকজন তৃণমূলকর্মী তিন সিপিএমকর্মী স্বপন মালিক, গোবিন্দ দলুই, সনৎ সাঁতরার বাড়িতে ঢুকে ভাঙচুর চালায় বলে অভিযোগ। আমতা থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

সেরা শিরোনাম

Amit Shah On Syama Prasad : রাজ্যে এসেই ইকো পার্কে শ্যামাপ্রসাদের মূর্তির কাজের সূচনা অমিত শাহের, গেলেন ভবানীপুরের বাড়িতেও
Amit Shah On Syama Prasad : রাজ্যে এসেই ইকো পার্কে শ্যামাপ্রসাদের মূর্তির কাজের সূচনা অমিত শাহের, গেলেন ভবানীপুরের বাড়িতেও
News Live: প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বালিগঞ্জের বাড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বালিগঞ্জের বাড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
Dilip Ghosh: 'দরকারে পুলিশ পাঠাব বাড়ি থেকে তুলে নিয়ে আসতে..', কাকে হুঁশিয়ারি রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপের ?
'দরকারে পুলিশ পাঠাব বাড়ি থেকে তুলে নিয়ে আসতে..', কাকে হুঁশিয়ারি রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপের ?
Baruipur Incident: বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ,
বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, "কড়া পদক্ষেপের নির্দেশ মুখ্যমন্ত্রীর", ফোনে কথা বলে জানালেন আইজি, এবার SIT গঠন পুলিশের

ভিডিও

Weather News : নিম্নচাপের জের, আজও কলকাতা-সহ জেলায় জেলায় দিনভর দফায় দফায় বৃষ্টি
Baruipur Incident : আটকানোর অভিযোগ তুলে বারুইপুরে কালীঘাট-তৃণমূলের ৩ প্রতিনিধি
Baruipur Incident : বারুইপুরকাণ্ডে মূল অভিযুক্ত আনন্দ সর্দার-সহ ৩ অভিযুক্ত গ্রেফতার
Baruipur Incident : বারুইপুরকাণ্ডে গ্রেফতার আনন্দ সরদার, গ্রেফতারি বেড়ে ৩
Baruipur News :বারুইপুরে নাবালিকার যৌন নির্যাতন ও খুনের ঘটনায় গ্রেফতার প্রধান অভিযুক্ত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget