এক্সপ্লোর

দলবদলের জল্পনা, কাঁকসায় বাড়ির কাছেই সুনীল মণ্ডলের বিরুদ্ধে পড়ল পোস্টার

গত বছরের ১৯ ডিসেম্বর মেদিনীপুরের অমিত শাহের উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন বর্ধমান পূর্বের তৃণমূল সাংসদ।

মনোজ বন্দ্যোপাধ্যায়, কাঁকসা: সুনীল মণ্ডলের দলবদলের জল্পনা তৈরি হতেই তাঁর বিরুদ্ধে পড়ল পোস্টার। কাঁকসায় সাংসদের পৈত্রিক বাড়ির কাছে পোস্টারে তাঁকে গদ্দার বলে আক্রমণ করা হয়। তৃণমূলের নামে পোস্টার পড়লেও, শাসকের দাবি দলের কেউ যুক্ত নয়। পানাগড় বাজারের উপরে পুরোনো একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সামনেও পড়েছে পোস্টার। এই নিয়ে সুনীল মণ্ডলের প্রতিক্রিয়া মেলেনি।

বর্ধমান পূর্বের বিজেপি নেতা ও সাংসদ সুনীল মণ্ডল জানিয়েছেন, ভেবেছিলাম বিজেপি রাজনৈতিকভাবে বড় সাংগঠনিক দল, সেরকমভাবে পাচ্ছি না। দিন দশেক আগে বিজেপি ও শুভেন্দু অধিকারী বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন সুনীল মণ্ডল। এরপর থেকে গেরুয়া শিবিরের কোনও কর্মসূচিতে তাঁকে আর দেখা যায়নি। যার জেরে বর্ধমান পূর্বের সাংসদের তৃণমূলে ফেরার জল্পনাও জোরাল হয়েছে। এরইমধ্যে এবার তাঁর প্রত্যাবর্তনের বিরোধিতা করে ফের পোস্টার পড়ল কাঁকসার বিস্তীর্ণ এলাকায়।

বিধানসভা ভোটের মুখে বিজেপিতে যোগ দেওয়ার আগে, কাঁকসায় সুনীল মণ্ডলের পৈত্রিক বাড়িতে শুভেন্দু অধিকারীর বৈঠক ঘিরে তোলপাড় হয় রাজ্য-রাজনীতি। সুনীল মণ্ডলের সেই বাড়ির খুব কাছে দেওয়া এই পোস্টারে বৈঠকের প্রসঙ্গ তুলে ধরে আক্রমণ করা হয়েছে। শাসক দলের নামে পোস্টার পড়লেও, স্থানীয় তৃণমূলের দাবি, সুনীল মণ্ডলের প্রসঙ্গ এখন তাদের কাছে ক্লোজ চ্যাপ্টার।

কাঁকসার তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি দেবদাস বক্সী বলেন, সুনীলকে নিয়ে কোনও ভাবনার অবকাশ নেই, তিনি ফের দল বদলালে আর বিশ্বাসযোগ্যতা থাকবে না, সুনীলের বিরুদ্ধে তৃণমূল কোনও পোস্টার দেয়নি, কেউ হয়তো ক্ষোভের বশে বিচ্ছিন্নভাবে এই ঘটনা ঘটিয়েছে। সুনীল মণ্ডল এখও বিজেপি ছাড়েননি, কিন্তু এরইমধ্যে তাঁর থেকে দূরত্ব তৈরি করছে বিজেপি।কাঁকসার বিজেপি নেতা বিকাশ বিশ্বাস বলেন, উনি তৃণমূলে ফিরবেন কি না তা সুনীল ও তৃণমূলের ব্যাপার, এটা ওদের বিষয় আমরা এই নিয়ে কী বলব?

গত বছরের ১৯ ডিসেম্বর মেদিনীপুরের অমিত শাহের উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন বর্ধমান পূর্বের তৃণমূল সাংসদ।  কাঁকসায় তাঁর বিরুদ্ধে পোস্টার নিয়ে তাঁর সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও, প্রতিক্রিয়া মেলেনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Burdwan: মঙ্গলকোটে গৃহবধূকে কুপিয়ে খুন, উদ্ধার বস্তাবন্দি দেহ
মঙ্গলকোটে গৃহবধূকে কুপিয়ে খুন, উদ্ধার বস্তাবন্দি দেহ
RG Kar Case: 'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
Dharmendra Pradhan: 'Gen Z তো আমাদেরই সন্তান..', ইস্তফার পর প্রথমবার মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
'Gen Z তো আমাদেরই সন্তান..', ইস্তফার পর প্রথমবার মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
RG Kar Case:
" আমি কাউকে ছাড়ব না…ডাক্তার উপাধি থাকলেও মানুষ মনে করি না”, বললেন অভয়ার মা BJP বিধায়ক রত্না

ভিডিও

CM Suvendu Adhikari:
Ratna Debnath:
Bhangar News | তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় বিজেপি, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ
Kunal Ghosh: 'Mamata Banerjee-র উপর আক্রমণের প্রতিবাদে বিধানসভায় প্রতিবাদ কর্মসূচি', পোস্ট কুণালের
Mamata Banerjee: হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা বন্দ্যোপাধ্যায় | Halisahar | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget