এক্সপ্লোর

Purulia Ajodhya Hills fire: নিয়ন্ত্রণে অযোধ্যা পাহাড়ের আগুন, স্থানীয়দের নিশানায় বন দফতর

Fire in Purulia Ajodhya Hills: অগ্নিকাণ্ডের ঘটনায় প্রশাসনের নজরদারির অভাবের অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা।

সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া: পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের আগুন এখন অনেকটা নিয়ন্ত্রণে। কোথাও কোথাও পাতার ফাঁকে ধিকি ধিকি দেখা যাচ্ছে আগুনের রেখা। অগ্নিকাণ্ডের ঘটনায় প্রশাসনের নজরদারির অভাবের অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা।

বসন্তে আগুনরঙা পলাশে লাল হয়ে ওঠে পাহাড়গুলো...রুক্ষ শীত শেষে, কচি পাতায় ভরে ওঠে সবুজ-বনানী। কিন্তু, এই বসন্তে বিধ্বংসী আগুনে পুড়ল পুরুলিয়ার অযোধ্যা পাহাড়। আগুনের গ্রাসে ছারখার জঙ্গল। লেলিহান শিখার কাছে অসহায় আত্মসমর্পণ করছে সবুজ। এতদিন যে জায়গা ছিল অক্সিজেনের ভাণ্ডার, সেখানে এখন পোড়া কাঠ আর কুণ্ডলী পাকানো কালো ধোঁয়া। জঙ্গল ছেড়ে পালিয়েছে বন্যপশুরা।

গত কয়েকদিন ধরে অযোধ্যা পাহাড়ের ২৫টি জায়গায় আগুন ধরে যায়। বর্তমানে কিছুটা হলেও নিয়ন্ত্রণে এসেছে সেই আগুন। যদিও কোথাও কোথাও শুকনো পাতার খাঁজে এখনও দেখা যাচ্ছে আগুনের শিখা। এবছরই প্রথম নয়, বসন্তে শুকনো পাতা ঝরা জঙ্গলে আগেও আগুন লেগেছে। বারবার অগ্নিকাণ্ডের ঘটনায় প্রশাসনের নজরদারির দিকে অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা। 

অযোধ্যা পাহাড়ের বাসিন্দা অখিল সিংহ সর্দার বলেছেন, ‘কিছু ধান্দাবাজ লোক পাহাড়কে ভালবাসে না। আর এখানে কীভাবে জঙ্গল রক্ষা করা যাবে তার কোনও ভাল ব্যবস্থাও নেই। যদিও আমরা বন সুরক্ষা কমিটিগুলির সঙ্গে মিটিং করেছি, কিন্তু সরকারকে তাদের ঠিকমতো সহযোগিতা করতে হবে। আজকে জঙ্গলে আগুন লেগেছে। কেউ কাঠ নিয়ে যাচ্ছে কেন? তাদের আটকাতে হবে। প্রশাসনের গাফিলতির জন্যই এসব হচ্ছে।’

অযোধ্যা পাহাড়ের অপর এক বাসিন্দা দীনু সিংহ সর্দার বলেছেন, ‘এখন পর্যটনের জন্য প্রচুর রাস্তাঘাট হয়েছে। মানুষ আরাম করে ঘুরে বেড়াচ্ছে। সামনে দোল আসছে। যদি এমনভাবেই আগুন লাগে, তাহলে ক্ষতি হবে। আমরা কিছুদিন আগে বলছিলাম, ফাগুনে আগুন লেগেছে পাহাড়ে। আর এইভাবে গাছপালা যদি নষ্ট হয়, তাহলে কেন আসবে মানুষ? তাই আমরা চাই, জঙ্গল বাঁচানোর জন্য ব্যবস্থা নেওয়া হোক।’

বন দফতরের তরফে অবশ্য দাবি, প্রতিবারই জঙ্গলে আগুন লাগার প্রবণতা থাকায় তাঁরা অত্যাধুনিক স্যাটেলাইট বেস সিস্টেমের মাধ্যমে জঙ্গলের নজর রাখেন। কিন্তু, তা সত্ত্বেও আটকানো গেল না দাবানল। 

পুরুলিয়া ডিভিশনের ডিএফও রামপ্রসাদ বাদানা বলেছেন, ‘অনেকদিন বৃষ্টি হয়নি। আমরা একটা স্যাটেলাইট বেস সিষ্টেম চালু করেছিলাম। যদি বড় আগুন লাগে তাহলে জিপিস পয়েন্ট সহ আমাকে একটা মেসেজ দেয়। তারপর আমরা টিমগুলো রেডি করলাম। যে পয়েন্টগুলো আছে সেখানে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করলাম। চারদিন ধরে আমাদের পুর টিমটাই ক্যাম্প করে আছে আর যারা জঙ্গলে যাচ্ছে তাদের চেকিং করা হচ্ছে যাতে লাইটার সিগারেট এই সব না নিয়ে যায়।’

জঙ্গলের পার্শ্ববর্তী এলাকা মানুষকে সাবধান করতে মাইকে প্রচার চলাচ্ছে প্রশাসন।

বসন্তে পলাশের প্রেমে অনেকেই রওনা হন পুরুলিয়ার উদ্দেশে। এবার দোলের আগে এই ঘটনায় মুষড়ে পড়েছেন পর্যটকরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Agnimitra Paul On Kolkata Fire: কীভাবে ট্রেড লাইসেন্স পেল? অগ্নিকাণ্ডের ঘটনায় CESC-কেও কাঠগড়ায় দাঁড় করালেন পুরমন্ত্রী?
কীভাবে ট্রেড লাইসেন্স পেল? অগ্নিকাণ্ডের ঘটনায় CESC-কেও কাঠগড়ায় দাঁড় করালেন পুরমন্ত্রী?
Kolkata Fire: ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
New Market Fire:বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের
West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget