এক্সপ্লোর

পাহাড় নিয়ে মমতা-রাজনাথ কথা, রাজ্য না চাইলে মোর্চার সঙ্গে বৈঠকে নারাজ কেন্দ্র

কলকাতা ও নয়াদিল্লি: আলোচনা চাইলে বন্‍‍ধ প্রত্যাহার করতে হবে, সরে আসতে হবে হিংসাত্মক আন্দোলনের পথ থেকে। বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা এদিন মোর্চার উদ্দেশ্যে বলেন, রাজনৈতিক দল হলে গণতান্ত্রিক পথে আসুক। আগে বনধ তুলুক। পরিস্থিতি স্বাভাবিক হোক। আমাদের কথা বলতে আপত্তি নেই। বার্তাটা স্পষ্ট, বনধের রাজনীতি এবং হিংসাত্মক আন্দোলন বন্ধ করলেই আলোচনায় বসবে রাজ্য সরকার। কিন্তু মুখ্যমন্ত্রীর ঘোষণা উড়িয়ে পাল্টা মোর্চার তরফে সহ সাধারণ সম্পাদক বিনয় তামাঙ্গ বলেন, রাজ্য নয়, কথা হবে কেন্দ্রের সঙ্গে । কিন্তু মোদী সরকার কি মোর্চার সঙ্গে আলোচনায় বসবে? স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, রাজ্য সরকার না চাইলে মোর্চা নেতৃত্বের সঙ্গে কোনও বৈঠক করবে না কেন্দ্রীয় সরকার। রাজ্য চাইলে তবেই ত্রিপাক্ষিক বৈঠক। পাহাড় পরিস্থিতি নিয়ে এদিন ফোনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের সঙ্গে মুখ্যমন্ত্রীর কথা হয়। সূত্রের খবর, রাজনাথ বলেন, বাংলা আবশ্যিক নয়, মোর্চার দাবি মেনে এই মর্মে নির্দেশিকা জারি করুক রাজ্য সরকার।যার প্রেক্ষিতে পাল্টা মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দেন, বাংলাকে তো আবশ্যিকই করা হয়নি! তাহলে ‘বাংলা আবশ্যিক নয়’, এই মর্মে নির্দেশিকার কী প্রয়োজন?’ এদিকে, শনিবার মোর্চার জঙ্গি আন্দোলনের আঁচ পৌঁছেছে ডুয়ার্সেও। গরুবাথানে পুড়েছে বিদুৎ বণ্টন সংস্থার গাড়ি। পুলিশের দুটি গাড়ি জ্বালানো হয়েছে জলপাইগুড়ির জলঢাকা থানার সামনে। অন্যদিকে, কাল সকাল দশটায় চকবাজারে জমায়েতের ডাক দিয়েছেন বিমল গুরুঙ্গ। রাজ্য সরকার অবশ্য বুঝিয়ে দিয়েছে, আন্দোলনের নামে গুন্ডামি চললে তা কড়া হাতে দমন করা হবে। এদিন পাহাড়ের ১৫টি উন্নয়ন পর্ষদের প্রতিনিধি এবং পুলিশ প্রাসনের শীর্ষ কর্তাদের নিয়ে নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। লেপচা উন্নয়ন পর্ষদের চেয়ারম্যানের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিই পাহাড়ে শান্তি ফেরানোর প্রক্রিয়া চালাবে। পাশাপাশি চলবে উন্নয়নের কর্মসূচিও। মোর্চার এই হিংসাত্মক আন্দোলনে তাঁদের যে সমর্থন নেই, নবান্নে পাশে বসে তা স্পষ্ট করে দিয়েছেন লেপচা উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান আর এস তামসাং। চলতি অশান্তির জেরে আদতে যে পাহাড়েরই ক্ষতি হচ্ছে, তাও বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, সব কিছু জ্বালিয়ে দিচ্ছে। দোকান, স্কুল, কলেজ বন্ধ। এরকম চললে রেশন কী করে পাঠাব? জলবিদ্যুৎ প্রকল্পে আগুন, বিদ্যুত লাগবে না? হাসপাতালে আগুন, চিকিৎসা কী করে হবে? পর্যটন শিল্প ভেঙে পড়েছে। টানা বনধ করছে, কী ভাবে রেশন পাঠাব? ৮ তারিখ বিনা কারণে হামলা। ওরা যা খুশি করছে রাজ্য সরকার যখন পাহাড়ের ১৫টি উন্নয়ন পর্ষদের নেতৃত্বকে শান্তি প্রতিষ্ঠায় নামাচ্ছে, তখন তার মোকাবিলায় গোর্খাল্যান্ড আবেগকেই উস্কে দিচ্ছে মোর্চা। বিবৃতি দিয়ে তারা জানিয়েছে, পাহাড়, তরাই ও ডুয়ার্সের তৃণমূল নেতৃত্ব এবং বিভিন্ন উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান ও পদাধিকারীদের কাছে অনুরোধ করা হচ্ছে, আপনারা যে সব পদে রয়েছেন, শনিবারের ঘটনার প্রতিবাদে সেই সব পদ থেকে অবিলম্বে ইস্তফা দিন। এটা কোনও রাজনীতি নয়, এটা গোর্খাল্যান্ডের জন্য অন্তিম যুদ্ধ। মুখ্যমন্ত্রী অবশ্য এ দিনও স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোনও ভাবেই তিনি বাংলা ভাগ হতে দেবেন না।

সেরা শিরোনাম

Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
West Bengal News Live: বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
Sugar Price Hike: হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”

ভিডিও

Saokat Molla : প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আরও কড়া ধারা চায় NIA | ABP Ananda Live
BJP : 'আয়ুষ্মান কার্ড না থাকলে সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা', নতুন নিয়ম স্বাস্থ্য দফতরের
Dilip Ghosh: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পরই ক্যাম্পাসে ABVP-র হামলা, হুঁশিয়ারি দিলীপের
BJP Government: 'যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীককে অসম্মান করা হয়েছে', বললেন অর্থমন্ত্রী
Kolkata News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget