এক্সপ্লোর

ছাত্র খুনে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টায় অভিযুক্ত তৃণমূল নেতা

দক্ষিণ ২৪ পরগনা: খুনে হাত থাকা তো দূরের কথা। ঘটনাস্থলেই নাকি ছিলেন না তিনি। সব কিছু জানার পর তিনিই নাকি অনুগামীদের হাতে ৫০০ টাকা দিয়ে কৌশিক পুরকায়স্থকে হাসপাতালে নিয়ে যেতে বলেন। পুলিশ সূত্রে খবর, তদন্তকারীদের কাছে এমনটাই দাবি করেছেন ডায়মন্ডহারবারে কৌশিক হত্যা মামলায় মুখ্য অভিযুক্ত তৃণমূল নেতা তাপস মল্লিক। তদন্তে সহযোগিতা তো দূরের কথা, তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টার নাকি তিনি কসুর করছেন না। ফলে তাঁকে ভবানী ভবনে এনে জেরা করা হতে পারে। যদিও সিআইডি সূত্রে খবর, কলেজ ছাত্র কৌশিক পুরকায়স্থকে পিটিয়ে খুনের সময় ঘটনাস্থলে দাঁড়িয়ে ছিলেন তাপসবাবু। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে সিআইডি জেনেছে, ৯ তারিখ সন্ধেয় গ্রামে সঙ্গীদের নিয়ে আড্ডা দিচ্ছিলেন তাপস। তাঁর নির্দেশেই কৌশিককে ধরে আনে অনুগামীরা। শুরু হয় নৃশংস হত্যাকাণ্ডের চিত্রনাট্য! তাপস মল্লিকের সামনেই কৌশিককে বেঞ্চের পায়া ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর করা হয়। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লেও থামেনি দুর্বৃত্তরা। অভিযোগ, কৌশিকের মা মুচলেকা না লেখা পর্যন্ত রক্তাক্ত, মুমূর্ষু ছেলেটিকে দেড় ঘণ্টা আটকে রাখে তৃণমূল নেতার অনুগামীরা। যদিও তাপস নাকি জেরায় এখনও পর্যন্ত কিছুই স্বীকার করেননি। উল্টে তিনি দাবি করেছেন, ঘটনা জানার পর তিনিই নাকি অনুগামীদের ৫০০ টাকা দিয়ে কৌশিককে হাসপাতালে নিয়ে যেতে বলেছিলেন। তদন্তকারীদের প্রশ্ন, তাই যদি হবে, তা হলে কেন পালিয়ে বেড়াচ্ছিলেন তাপস মল্লিক? সত্য উদ্‍ঘাটনে তাঁকে ভবানী ভবনে এনে জেরা করা হতে পারে বলে সিআইডি সূত্রে খবর। পাশাপাশি খুনে ব্যবহৃত অস্ত্রগুলি এখনও উদ্ধার হয়নি। সেগুলির খোঁজেও তল্লাশি চলছে।  

সেরা শিরোনাম

News Live: ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ,
ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ, "তাণ্ডব চললেও কোনও পুলিশ আসেনি", পাল্টা বিজেপি নেতা দেবজিৎ সরকার
Nandigram By Election 2026: উপনির্বাচনের আগে নন্দীগ্রামের তৃণমূল নেতা শেখ সুফিয়ানের বাড়িতে পুলিশ
উপনির্বাচনের আগে নন্দীগ্রামের তৃণমূল নেতা শেখ সুফিয়ানের বাড়িতে পুলিশ
Debjit On Kunal Ghosh: BJP-র বিরুদ্ধে হামলার অভিযোগে সরব কুণাল, কী প্রতিক্রিয়া রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিতের ?
BJP-র বিরুদ্ধে হামলার অভিযোগে সরব কুণাল, কী প্রতিক্রিয়া রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিতের ?
Kunal Ghosh Car Attack: কুণাল ঘোষের গাড়িতে হাতুড়ি ও রিভলভার নিয়ে 'হামলা', ‘ফলো’ করা হচ্ছিল বিধায়কের বাড়ির সামনে থেকেই, ফুলবাগান মোড় আসতেই..
কুণাল ঘোষের গাড়িতে হাতুড়ি ও রিভলভার নিয়ে 'হামলা', ‘ফলো’ করা হচ্ছিল বিধায়কের বাড়ির সামনে থেকেই, ফুলবাগান মোড় আসতেই..

ভিডিও

Sukanta Majumdar News: ‘এটা ওদের ঘরের বিষয়, ওদের স্বামী-স্ত্রীর মধ্যে লড়াই’, বললেন সুকান্ত মজুমদার
Ritabrata Banerjee: সরকার তদন্ত করে দেখুক যে উনি এই কাণ্ডটি ঘটিয়েছেন কি না : ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Kunal Ghosh Car Demolished |
Agnimitra Paul |
Humayun Kabir News : 'সেটাকে সুশাসন বলে না, কুশাসন বলে, অত্যাচারীর শাসন বলে', বললেন হুমায়ুন কবীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Weather Forecast: এখনই পিছু ছাড়ছে না বৃষ্টি, সপ্তাহের শুরুতে কেমন থাকবে আবহাওয়া? জানাল হাওয়া অফিস
এখনই পিছু ছাড়ছে না বৃষ্টি, সপ্তাহের শুরুতে কেমন থাকবে আবহাওয়া? জানাল হাওয়া অফিস
IND vs WI: 'সুপার সানডে'-তে মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ়, কোথায়, কখন দেখবেন খেলা, পিচই বা কেমন হবে?
'সুপার সানডে'-তে মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ়, কোথায়, কখন দেখবেন খেলা, পিচই বা কেমন হবে?
IBPS RRB Recruitment : ব্যাঙ্কে চাকরির দারুণ সুযোগ, এবার ১৩,৭৫৭ টি পদে হবে নিয়োগ, কবে হবে পরীক্ষা
ব্যাঙ্কে চাকরির দারুণ সুযোগ, এবার ১৩,৭৫৭ টি পদে হবে নিয়োগ, কবে হবে পরীক্ষা
Durnibar-Srijla: চোট সারিয়ে সৃজলা ঘরে পা রাখতেই ঝরঝর করে কেঁদে ফেললেন দুর্নিবার, জড়িয়ে ধরে সামলালেন আবেগ
চোট সারিয়ে সৃজলা ঘরে পা রাখতেই ঝরঝর করে কেঁদে ফেললেন দুর্নিবার, জড়িয়ে ধরে সামলালেন আবেগ
Embed widget