এক্সপ্লোর

Private Hospital Showcase: অতিরিক্ত বিল, দুর্ব্যবহার; শিলিগুড়িতে একসঙ্গে ৭টি বেসরকারি হাসপাতালকে শোকজ

অন্যদিকে দার্জিলিং জেলার ২৭টি বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমে, করোনার RAPID টেস্ট করার উপর নিষেধাজ্ঞা জারি করেছে জেলা স্বাস্থ্য দফতর।

শিলিগুড়ি: করোনা চিকিৎসায় অতিরিক্ত বিল, রোগীর পরিবারের সঙ্গে দুর্ব্যবহার-সহ একাধিক অভিযোগ। কাঠগড়ায় শিলিগুড়ির সাতটি বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোম। অভিযুক্ত প্রত্যেকটি হাসপাতালকেই শোকজ করেছে জেলা স্বাস্থ্য দফতর। মঙ্গলবার এমনটাই জানিয়েছেন দার্জিলিঙের জেলাশাসক এস পুন্নমবলম। 

যদিও শোকজ করা নিয়ে সাতটি হাসপাতাল ও নার্সিংহোম কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া মেলেনি। অন্যদিকে দার্জিলিং জেলার ২৭টি বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমে, করোনার RAPID টেস্ট করার উপর নিষেধাজ্ঞা জারি করেছে জেলা স্বাস্থ্য দফতর। সূত্রের খবর, RAPID টেস্টের নামে অনেককে ভুয়ো পজিটিভ রিপোর্ট দিয়ে হাসপাতালে ভর্তি করতে বাধ্য করা হচ্ছিল। তা বন্ধ করতেই এই কঠোর পদক্ষেপ করেছে স্বাস্থ্য দফতর।

কখনও খাস কলকাতা, কখনও আবার জেলায়। করোনাকালে একাধিক অমানবিক ছবি সামনে এসেছে। ভুড়ি ভুড়ি অভিযোগ উঠেছে হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা নিয়ে। মঙ্গলবারই এমন একটি ছবি সামনে আসে। ঘটনা পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের।

রোগীর মৃত্যুর পরও চূড়ান্ত ভোগান্তির শিকার হতে হল তাঁর পরিবারকে। করোনার সঙ্গে লড়াইয়ে হারতে হয়েছে রোগীর। এদিকে হাসপাতালেও জমেছে বিলের পাহাড়। এই অবস্থায়, চিকিৎ‍সার বিল মেটাতে না পারায়, করোনা আক্রান্তের মৃতদেহ আটকে রাখার অভিযোগ উঠল, পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে। 

মৃতের পরিবারের বক্তব্য, গত ১২ মে দুর্গাপুরের দ্য নেশন হাসপাতালে ভর্তি করা হয় বাঁকুড়ার সোনামুখীর বাসিন্দা বছর ৭০-এর করোনা আক্রান্ত উমারানী বারুইকে। সোমবার ভোরে সেখানেই মৃত্যু হয় তাঁর। তিন সপ্তাহে হাসপাতালে প্রায় ৯ লক্ষ টাকা বিল হয়।

পরিবারের অভিযোগ, সাড়ে ৪ লক্ষ টাকা দেওয়ার পরও, ডেথ সার্টিফিকেট দিতে চায়নি হাসপাতাল কর্তৃপক্ষ। মৃতার ছেলে তন্ময় বারুই জানিয়েছেন, '৯ লাখ বিল, আমাদের বলেছিল টাকা দিলে বডি রিলিজ করবে, পুলিশ, মহকুমা শাসককে জানিয়েছি। কালকে সকালে মারা গেছে, এখনও বডি হস্তান্তর করেনি।' যদিও অভিযোগ অস্বীকার করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। তাঁদের পাল্টা দাবি, ডেথ সার্টিফিকেট নিতে হাসপাতালেই আসেননি মৃতের পরিজনেরা। যদিও অভিযোগ অস্বীকার করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

মঙ্গলবার সন্ধেয় এই খবর সম্প্রচারিত হয় এবিপি আনন্দে। প্রায় ৩৬ ঘণ্টা পর রোগীর পরিবারের হাতে তুলে দেওয়া হয় ডেথ সার্টিফিকেট। মকুব করা হয় বকেয়া বিলের সাড়ে ৪ লক্ষ টাকা। মৃতার ছেলে তন্ময় বারুই বলেছেন, সংবাদমাধ্যম যেভাবে পাশে দাঁড়িয়েছে, সেজন্য কৃতজ্ঞ, হাসপাতাল টাকা মকুব করেছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Mamata Banerjee News : মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
BJP News: রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget