এক্সপ্লোর

বিশ্বভারতীতে 'আক্রান্ত' এসএফআই ছাত্র নেতা, অভিযোগ এবিভিপির দিকে, অস্বীকার করে নিজেদের টিএমসিপি সমর্থক বলে দাবি অভিযুক্তদের

গত ৮ জানুয়ারী সাংসদ স্বপন দাশগুপ্ত নাগরিকপঞ্জি নিয়ে বক্তৃতা রাখতে এলে তাঁকে ঘেরাও করে আন্দোলনকারীরা। এসএফআইয়ের দাবি, এই ঘটনার জেরেই অচিন্ত্য বাগদী ও সাবের আলী নামে ২ এবিভিপির সমর্থক পড়ুয়া হামলা চালায় স্বপ্ননীলের ওপর।

শান্তিনিকেতন: জেএনইউ-র পর এবার বিশ্বভারতী, ফের হিংসার ছবি শিক্ষাঙ্গনে। বিশ্বভারতীতে এসএফআই  ছাত্র নেতাকে মারধর করার অভিযোগ উঠল দুই ছাত্রের বিরুদ্ধে। আক্রান্ত এসএফআই ছাত্র নেতার নাম স্বপ্ননীল মুখোপাধ্যায়। ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অফিসের সামনে বিক্ষোভ দেখাল এসএফআই সমর্থকরা। গত কয়েকদিন ধরেই সংশোধিত নাগরিকত্ব আইন ও জাতীয় নাগরিকপঞ্জি বিরোধী আন্দোলন নিয়ে উত্তপ্ত হয়ে আছে বিশ্বভারতী ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে কখনও গান গেয়ে, কখনও মিছিল করে আন্দোলন চালাচ্ছে এসএফআই। গত ৮ জানুয়ারী সাংসদ স্বপন দাশগুপ্ত নাগরিকপঞ্জি নিয়ে বক্তৃতা রাখতে এলে তাঁকে ঘেরাও করে আন্দোলনকারীরা। ৫ ঘন্টা ঘেরাওয়ের পর মুক্তি পান তিনি। ঘেরাও করা হয়েছিল বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী সহ আগত বিজেপি নেতাদেরও। ঘটনার নিন্দা করে ট্যুইট করেন রাজ্যপাল। এসএফআইয়ের দাবি, এই ঘটনার জেরেই অচিন্ত্য বাগদী ও সাবের আলী নামে ২ এবিভিপির সমর্থক পড়ুয়া হামলা চালায় স্বপ্ননীলের ওপর। আক্রান্তকে হাসপাতালে নিয়ে গেলে হামলাকারীরা সেখানেও চড়াও হয় বলে অভিযোগ। নিরাপত্তা রক্ষীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মারধরের ঘটনায় এবিভিপিকে দায়ী করেছে এসএফআই। যদিও আক্রমণের কথা অস্বীকার করেছে এবিভিপি। অন্যদিকে অভিযুক্ত অচিন্ত্য বাগদী ও সাবের আলী নিজেদের টিএমসিপি সমর্থক বলে দাবি করেছেন। অচিন্ত্যের অভিযোগ, শান্তিনিকেতন পূর্ব পল্লি সিনিয়র বয়েজ হস্টেলে বহিরাগতদের রাখার চেষ্টা করা হচ্ছিল। বাধা দিতে গেলে কয়েকজন ছাত্রকে মারধর করে এসএফআই। এর পরই অন্য পড়ুয়ারা এসএফআই  সমর্থকদের উপর চড়াও হয় বলে দাবি অচিন্ত্যের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP Protest Rally: 'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
Sukanta Majumdar: CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
Blood Bank Scam: রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
Pakistani Terrorist: পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য
পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget