এক্সপ্লোর

হালিশহরে বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য করে গুলি, হামলার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে

এর আগে হালিশহরে বিজেপি কর্মীকে পিটিয়ে খুনের সময়ও তৃণমূলের বিরুদ্ধে পিটিয়ে মারার অভিযোগ উঠেছিল। এলাকায় তৈরি হয়েছিল ব্যাপক উত্তেজনা। যা নিয়ে প্রবল রাজনৈতিক টানাপোড়েনও হয়েছিল।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগণা:  হালিশহরের বিবেকানন্দ পল্লিতে বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য করে পরপর গুলি চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি কর্মীর দাবি, গতকাল গভীর রাতে ৪ রাউন্ড গুলি চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। ভোটের আগে এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরির চেষ্টা চালাচ্ছে শাসকদল, অভিযোগ গেরুয়া শিবিরের। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি। থানায় এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের হয়নি। উত্তর ২৪ পরগনার হালিশহরে বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালানো হয়। গতকাল গভীর রাতে ওই ঘটনা ঘটে। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ বিজেপির। অভিযোগ অস্বীকার তৃণমূলের। গত ১২ ডিসেম্বর উত্তর ২৪ পরগনার হালিশহরে গৃহসম্পর্ক অভিযান চলাকালীন পিটিয়ে খুন করা হয় বিজেপির বুথ সভাপতি সৈকত ভাওয়ালকে। সেই হালিশহরই ফের সরগরম হয়ে উঠল রাজনৈতিক অশান্তির জেরে।  হালিশহরের বিবেকানন্দপল্লিতে  বিজেপির বীজপুর ৩ নম্বর মণ্ডলের  মিডিয়া সেলের কর্মী অরিন্দম দে-র বাড়ি লক্ষ্য করে দু’দফায় চালানো হল গুলি। রাত ১২টা নাগাদ প্রথমে বাড়ির গ্রিল লক্ষ্য করে গুলি চালানো হয়। তার কিছু পরে ফের গুলি চালানো হয় দরজা লক্ষ্য করে। বাড়ির কারও আঘাত না লাগলেও ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই গুলি চালিয়েছে। অভিযোগ উড়িয়ে তৃণমূলের দাবি, বিজেপির নিজেদের গন্ডগোলেই এই ঘটনা ঘটেছে। হালিশহর বীজপুর বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে। ২০১৯-এর লোকসভা নির্বাচনের বিধানসভাভিত্তিক ফলের নিরিখে এই কেন্দ্রে এগিয়ে রয়েছে বিজেপি। আর জেলার ৩৩ বিধানসবা আসনের মধ্যে ২১টিতে এগিয়ে তৃণমূল। ১২টিতে এগিয়ে বিজেপি। রাজনৈতিক এই সমীকরণকে সামনে রেখেই এবার উত্তর ২৪ পরগনায় তৃণমূলের সঙ্গে বিজেপির জোর টক্করের সম্ভাবনা। ভোটের দিন যত এগিয়ে আসছে, ততই গন্ডগোলের ঘটনাও বাড়ছে। এর আগে হালিশহরে বিজেপি কর্মীকে পিটিয়ে খুনের সময়ও তৃণমূলের বিরুদ্ধে পিটিয়ে মারার অভিযোগ উঠেছিল। এলাকায় তৈরি হয়েছিল ব্যাপক উত্তেজনা। যা নিয়ে প্রবল রাজনৈতিক টানাপোড়েনও হয়েছিল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Vinay Mishra : এবার অভিষেক ঘনিষ্ঠ তৃণমূলের এই প্রাক্তন যুব নেতাকে গ্রেফতার করতে চায় CBI, আবেদন জমা দিল্লির আদালতে
এবার অভিষেক ঘনিষ্ঠ তৃণমূলের এই প্রাক্তন যুব নেতাকে গ্রেফতার করতে চায় CBI, আবেদন জমা দিল্লির আদালতে
Saayoni Ghosh: গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে
গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে
Abhishek On CM Suvendu Adhikari: “শুধু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দোষ দিলে হবে না..”, বললেন অভিষেক
“শুধু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দোষ দিলে হবে না..”, বললেন অভিষেক
Howrah News: মাত্র ৩ দিনের জন্য পৃথিবীতে আসা, ‘মা’ বলে ডাকার সুযোগটাও হল না, হাওড়ার নার্সিংহোমের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ পরিবারের
মাত্র ৩ দিনের জন্য পৃথিবীতে আসা, ‘মা’ বলে ডাকার সুযোগটাও হল না, হাওড়ার নার্সিংহোমের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ পরিবারের

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget