এক্সপ্লোর

Lovely Moitra on Water Logging:  'দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করব', জলমগ্ন এলাকা পরিদর্শন লাভলি মৈত্রর

জমা জলের জন্য নিকাশীর অব্যবস্থাকে দায়ী করে গতকাল গড়িয়ার শচীন্দ্রপুরে রাস্তা অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। 

রঞ্জিত হালদার, দক্ষিণ ২৪ পরগনা: একটানা বৃষ্টিতে জলমগ্ন দক্ষিণ ২৪ পরগার রাজপুর সোনারপুর পুরসভার বহু এলাকা।  আজ বেশ কিছু এলাকা পরিস্থিতি খতিয়ে দেখেন সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র। 

জলের মধ্যে দিয়েই ১৫ ও ১৭ নম্বর ওয়ার্ড তিনি ঘুরে দেখেন।  কথা বলেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। নিকাশি ব্যবস্থা উন্নত করার আশ্বাস দেন তিনি।  

বিধায়ক বলেন, অনেক জায়গাতেই জল জমে রয়েছে। এখানে সমস্যা রয়েছে। একতলার ঘর, দোকানের ভিতর জল ঢুকে গেছে। আমি এসেছি। সকাল থেকেই বিভিন্ন জায়গায় ঘুরছি। দেখেছি, কোথায় কোথায় জল-নিকাশি ব্যবস্থার সমস্যা রয়েছে। 

স্থানীয়রা বলছেন, দু-তিন দিন ধরেই জল জমে থাকে। একটা প্ল্যান পাশ হয়ে রয়েছে। সেটা নিয়ে চেয়ারম্যানের সঙ্গে কথা বলব। চেষ্টা করছি, যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধান করা। জন-নিকাশি ব্যবস্থা থেকে শুরু করে রাস্তা -- সব ঠিক করার চেষ্টা হবে। 

বুধবার রাতভরের বৃষ্টিতে ভেস যায় দক্ষিণ ২৪ পরগনার রাজপুর সোনারপুর পুরসভার বহু এলাকা।  কোথাও জল ঢুকে যায় বাড়িতে, কোথাও বহুতলের নীচে জল থইথই অবস্থা হয়ে যায় কোথাও আবার বাধ্য হয়ে রাস্তায় বেরিয়ে জমা জলে বিকল হয়ে পড়ে মোটরবাইক, স্কুটার।  

জল যন্ত্রণায় ক্ষুব্ধ বাসিন্দারা শেষ অবধি রাস্তা অবরোধ করেন। জমা জলের জন্য নিকাশীর অব্যবস্থাকে দায়ী করে গতকাল গড়িয়ার শচীন্দ্রপুরে রাস্তা অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে।

এক বাসিন্দা বলেন, একরাতের বৃষ্টিতেই ডুবে গেল এলাকা।  প্রতি বছরই এই অবস্থা হয়। পুর প্রশসানের কোনও হেলদোল নেই।  ১৫-২০ বছর ধরে এই ভোগান্তি ভুগতে হচ্ছে। 

বাসিন্দাদের অভিযোগ, স্থানীয় কাউন্সিলরকে বারবার বলেও, কাজ হয়নি। সবার ঘরে জল ঢুকে গেছে। বাচ্চা নিয়ে থাকতে খুব অসুবিধা হচ্ছে। কাউন্সিলরকে জানিয়ে কোনও কাজ হয়নি। 

দক্ষিণ ২৪ পরগনার নামখানায় প্রবল বৃষ্টিতে মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয়েছে এক মহিলার। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম কবিতা মণ্ডল।  ৫৫ বছর বয়স। গতকাল দুপুর ৩টে নাগাদ খেতে বসেছিলেন ওই মহিলা। সেই সময় আচমকাই দেওয়াল ধসে পড়ে।  গুরুতর আহত ওই মহিলাকে দ্বারিকনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিত্‍সকরা। 

সেরা শিরোনাম

Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর...
অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর...
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
Annapurna Yojana : 'মার্চ মাস পর্যন্ত আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর....
'মার্চ মাস পর্যন্ত আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর....
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় যোগ্য কেউ বঞ্চিত হলে কি নতুন করে ফর্ম ফিলআপ করতে হবে ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় যোগ্য কেউ বঞ্চিত হলে কি নতুন করে ফর্ম ফিলআপ করতে হবে ? যা জানালেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget