এক্সপ্লোর

শ্রীনুকে পরিকল্পনা করেই খুন, গ্রেফতার সাত, মূল অপারেশনের দায়িত্ব ছিল শঙ্কর রাওয়ের

খড়গপুর:  খড়গপুরের ডন শ্রীনু নায়ডুকে খুনের অভিযোগে গ্রেফতার ৭। ঘাটাল ও জামশেদপুর থেকে গ্রেফতার অভিযুক্তরা। পুলিশ সূত্রে খবর, পরিকল্পনা করেই খুন করা হয় শ্রীনুকে। ভিনরাজ্যে বসেই শ্রীনু খুনের ছক কষতে প্রথম বৈঠক করে দুষ্কৃতীরা। তারপর খড়গপুরে দ্বিতীয় ও তৃতীয় বৈঠক হয়। শ্রীনু খুনের অপারেশনের দায়িত্ব দেওয়া হয় শঙ্কর রাও-কে, কাকে কোথায় রাখা হবে, তা শঙ্করের মস্তিষ্কপ্রসূত, জানিয়েছেন পশ্চিম মেদিনীপুরের এসপি ভারতী ঘোষ। প্রসঙ্গত, আততায়ীদের টার্গেট ছিলেন খড়গপুরের ডন শ্রীনু নায়ডু। আর খুনের দিন শ্রীনুর অনুগামীদের মধ্যে যেহেতু দক্ষিণ ভারতীয়র সংখ্যা বেশি, তাই পোঙ্গল উত্সবে মেতেছিলেন তাঁরা। বছর দশেক পরে দক্ষিণী তারকা চিরঞ্জীবীর দেড়শতম ছবি দেখতে শ্রীনুর সঙ্গীরা ছিলেন সিনেমা হলে। ঢিলেঢালা নিরাপত্তার সুযোগ নিয়েই এই হত্যার ঘটনাটি ঘটানো হয় বলে অনুমান। পুলিশ সূত্রে দাবি, শ্রীনুর খড়গপুরে ফেরার খবর ছিল দুষ্কৃতীদের কাছে। শ্রীনুর গতিবিধির উপর নজর রাখছিল দুষ্কৃতীরা। অবশেষে শ্রীনু পার্টি অফিসে এসে বসলে ঘিরে ধরে হামলা চালানো হয়। গ্যাংয়ের ভিতর থেকেই কেউ খবর দেয় বলে অনুমান পুলিশের। পাশাপাশি, শ্রীনুর স্ত্রী, তৃণমূল কাউন্সিলর পূজা নায়ডুর কাছে আসা কোনও ব্যক্তিও খবর দিতে পারে বলে সন্দেহ পুলিশের। তবে কেন নিজের খাসতালুকেই খুন হতে হল খড়গপুরের ডন শ্রীনু নায়ডুকে? ব্যবসায়িক শত্রুতা ছাড়াও খুনের পিছনে প্রতিহিংসাও থাকতে পারে বলে অনুমান। ঘটনার তদন্তে নেমে বেশ কিছু তথ্য হাতে এসেছে পুলিশের। সূত্রের খবর, তদন্তকারীরা জানতে পেরেছেন, সম্প্রতি এক ঘনিষ্ঠ সহযোগীর সঙ্গে টাকাপয়সা নিয়ে শ্রীনুর ঝামেলা হয়। তার জেরে ওই সঙ্গী শ্রীনুকে ছেড়ে আলাদা দল তৈরি করে। বন্ধুত্ব পরিণত হয় চরম শত্রুতায়। ঘটনায় শ্রীনুর ওই প্রাক্তন সহযোগীর কোনও যোগ রয়েছে কিনা, খতিয়ে দেখছে পুলিশ।

সেরা শিরোনাম

Abhishek Banerjee : FIR রুজু হয়েছিল, এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছাল পুলিশ
FIR রুজু হয়েছিল, এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছাল পুলিশ
Rahul On PM Modi:
"প্রধানমন্ত্রী..আমার ফোনে আড়ি পেতেছেন", বিস্ফোরক অভিযোগ রাহুল গান্ধীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
CM Suvendu Adhikari:“আবাসের বেআইনি টাকা ফেরৎ দিন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, 'ভেরিফিকেশনে এই ৫৭ হাজার ভুয়ো প্রাপকের খোঁজ', কবের মধ্যে ফেরাতে হবে টাকা ?
“আবাসের বেআইনি টাকা ফেরৎ দিন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, 'ভেরিফিকেশনে এই ৫৭ হাজার ভুয়ো প্রাপকের খোঁজ', কবের মধ্যে ফেরাতে হবে টাকা ? "প্রয়োজন হলে.."

ভিডিও

Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে
Sajal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget