এক্সপ্লোর

কলেজ ছাত্র খুন: ধৃত তৃণমূল নেতার ১৩ দিনের পুলিশ হেফাজত, সিআইডি তদন্তের নির্দেশ

ডায়মন্ড হারবার (দক্ষিণ ২৪ পরগনা): ডায়মন্ডহারবারে মোষ চুরির অপবাদে কলেজ ছাত্র কৌশিক পুরকায়স্থকে পিটিয়ে খুনের ঘটনায় অবশেষে পুলিশের জালে মূল অভিযুক্ত তৃণমূল নেতা তাপস মল্লিক। তদন্তভার গিয়েছে সিআইডি-র হাতে। কিন্তু, তাতেও আতঙ্ক কাটছে না মৃত ছাত্রের পরিবারের। মৃত কলেজ ছাত্র কৌশিক পুরকায়স্থর পরিবার ও তাঁর বন্ধুদের আশঙ্কা, ঘটনায় ধৃত প্রভাবশালীরা, প্রভাব খাটিয়ে বাইরে বেরিয়ে এলে ফের তাঁদের ওপর হামলা হতে পারে। আর কখনও মা বলে ডাকবে না ছেলে। আর কখনও সে ফিরবে না। তার এমন পরিণতির জন্য যারা দায়ী, তাদের চরম শাস্তি দাবি করেছেন মা। অভিযুক্ত তৃণমূল নেতা ধরা পড়েছে। তাঁর সাঙ্গপাঙ্গদেরও গ্রেফতারের দাবিতে সরব মৃত ছাত্রের পরিবার। ইতিমধ্যেই ঘটনার তদন্তভার তুলে দেওয়া হয়েছে সিআইডির হাতে। সিআইডি সূত্রে খবর, তথ্য সংগ্রহের কাজ শুরুও করে দিয়েছেন দিয়েছেন গোয়েন্দারা। তথ্য প্রমাণ যাচাই করার জন্য জেরা করা হবে তৃণমূল নেতা তাপস মল্লিক সহ ধৃত ৬ জনকে। তথ্য প্রমাণ জোগাড়ের জন্য তদন্তকারীরা যাবেন ঘটনাস্থলেও। এর আগে, কড়া পুলিশি নিরাপত্তায় আদালতে আনা হয় ছাত্র খুনে মূল অভিযুক্ত তৃণমূল নেতা তাপস মল্লিক ও তাঁর সহযোগী বিল্লুকে। আদালত চত্বরে তখন উড়চে পড়ছে গ্রামবাসী ও নিহত ছাত্রের পরিজনদের ভিড়ে। মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের এজলাসে পেশ করা দুই ধৃতকে। শুরুতেই ডায়মন্ডহারবার আদালতের বার অ্যাসোসিয়েশনের সম্পাদক সুদীপ চক্রবর্তী বিচারককে জানান, বার অ্যাসোসিয়েশনের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আমরা কেউ অভিযুক্তদের পক্ষে সওয়াল করব না। এরপর সরকারি আইনজীবী বলেন, ঘটনায় মূল অভিযুক্ত তাপস মল্লিক। তাঁর সামনই গোটা ঘটনা ঘটেছে। তাপস মল্লিক ও তাঁর সহযোগী বিল্লুকে ১৪ দিনের পুলিশ হেফাজতে পাঠানো হোক। এরপর ধৃতদের ১৩দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। ইতিমধ্যে তাপস মল্লিকের বিরুদ্ধে খুন-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। অভিযুক্তকে আশ্রয় দানের অভিযোগে মামলা হয়েছে তৃণমূল নেতার সহযোগী বিল্লুর বিরুদ্ধেও। এদিকে, শুক্রবার ধৃতদের আদালতে তোলার আগে ডায়মন্ডহারবার থানায় বিক্ষোভ দেখান গ্রামবাসী ও নিহত ছাত্রের পরিজনরা। তাঁদের দাবি, মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে এবং কোনও ভাবেই যেন প্রভাব খাটিয়ে, অভিযুক্তরা যেন জেল থেকে বেরোতে না পারে, তা সুনিশ্চিত করতে হবে। কিছুক্ষণ পর পুলিশের কড়া পদক্ষেপের আশ্বাসে বিক্ষোভ ওঠে। উল্লেখ্য, গত সোমবার বন্ধুদের সঙ্গে ডায়মণ্ডহারবারে মাসির বাড়ি বেড়াতে যান দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারের বাসিন্দা কৌশিক পুরকায়স্থ। ওই দিনই এলাকায় একটি মোষ চুরি হয়। রাতের দিকে কৌশিক বাড়ি থেকে বেরোলে  তাঁকেই চোর সন্দেহে ঘিরে ধরে স্থানীয় কিছু লোকজন। অভিযোগ, টেনেহিঁচড়ে ওই কলেজ ছাত্রকে স্থানীয় একটি ক্লাবে নিয়ে যাওয়া হয়। সেখানেই স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য তাপস মল্লিকের নেতৃত্বে তাঁকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। মারের চোটে সংজ্ঞা হারান কৌশিক। iti-student-beaten-to-deat-580x395 নৃশংসতার শেষ এখানেই নয়! পরিবারের দাবি, মারধরের খবর পেয়ে তাঁরা যখন ক্লাবে যান, দেখেন, মৃতপ্রায় কৌশিক মেঝেতে পড়ে রয়েছে! অভিযোগ, তাকে হাসপাতালে নিয়ে যেতে চাইলে পাল্টা দেড় লক্ষ টাকা দাবি করেন তৃণমূল পঞ্চায়েত সদস্য! শেষমেশ মুচলেকা দিয়ে রেহাই মেলে! বহু লড়াইয়ের পর কৌশিককে হাসপাতালে নিয়ে গেলেও, শেষরক্ষা হয়নি! এসএসকেএমে মৃত্যু হয় তাঁর। ওই ঘটনায় পুলিশ চারজনকে গ্রেফতার করলেও গতকাল পর্যন্ত অধরা ছিল অন্যতম অভিযুক্ত এই তৃণমূল নেতা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Building Collapse: সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
Tarapith Fire Incident: তারাপীঠে অগ্নিকাণ্ডে মর্মান্তিক পরিণতি, গ্রেফতার হোটেলে মালিক, অনিচ্ছাকৃত খুন, গাফিলতি-সহ একাধিক ধারায় মামলা
Tarapith Fire Incident: তারাপীঠে অগ্নিকাণ্ডে মর্মান্তিক পরিণতি, গ্রেফতার হোটেলে মালিক, অনিচ্ছাকৃত খুন, গাফিলতি-সহ একাধিক ধারায় মামলা
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরে আগুন
কলকাতা বিমানবন্দরে আগুন
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ

ভিডিও

Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget