এক্সপ্লোর

Sundarban after Cyclone Yaas: নোনা জলে ডুবেছে চাষের জমি, নষ্ট হয়েছে ফসল, সরকারি সাহায্যের অপেক্ষায় সুন্দরবনের কৃষকরা

ইয়াস ও কটালের জোড়া ফলায় বিপর্যস্ত সুন্দরবন, এখনও জলমগ্ন নামখানার বিস্তীর্ণ এলাকা

জয়দীপ হালদার, দক্ষিণ ২৪ পরগনা: ইয়াস ও কটালের জোড়া ফলায় বিপর্যস্ত সুন্দরবন। এখনও জলমগ্ন নামখানার বিস্তীর্ণ এলাকা। নোনা জলে ডুবেছে চাষের জমি। নষ্ট হয়েছে ফসল। এই পরিস্থিতিতে সরকারি সাহায্যের অপেক্ষায় রয়েছেন কৃষকরা। বিডিওর আশ্বাস, দুয়ারে ত্রাণে  মিলবে ক্ষতিপূরণ।

জলে কুমির, ডাঙায় বাঘ। সঙ্গে ইয়াস, দোসর ভরা কটাল। বাঘ, কুমিরের সঙ্গে বাস করতে আর ভয় পান না সুন্দরবনবাসী। তবে ইয়াস, কটালের জোড়া ফলায় এখন বিধ্বস্ত তাঁরা।

ইয়াস, কটালের জলের তোড়ে এখনও প্লাবিত সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা। বাঁধ ভেঙে, বাঁধ উপচে ঢোকা নোনা জলে ডুবেছে নামখানা, কাকদ্বীপ, পাথরপ্রতিমার চাষ জমি। সমস্ত সবজি কার্যত নষ্ট হয়ে গিয়েছে।  তার জেরেই মাথায় হাত কৃষকদের। 

নামখানার এমনই এক ক্ষতিগ্রস্ত চাষি গণেশ পরিকর বললেন, নোনা জলে সমস্ত সবজি নষ্ট হয়ে গিয়েছে, কোথায় যাব, কী করব বুঝতে পারছি না। এখান থেকে পাইকারি বাজারে সবজি যেত কলকাতায়। এখন সব শেষ হয়ে গেল।

নামখানার নাদাভাঙায় সবজি চাষ হয় বহু বছর ধরে। এখান থেকে সবজি যায় পাইকারি বাজারে। গোটা গ্রামটাই এখন জলের তলায়। আরেক চাষি আশুতোষ দোলুই বললেন, এতদূর জল আসবে ভাবিনি। নোনা জল ঢুকে গেছে। আগামী কয়েক বছর চাষ করা যাবে না।

মাথার ঘাম পায়ে ফেলে ফলানো ফসল চলে গিয়েছে জলের তলায়! জমিতে নোনা জল ঢুকে যাওয়ায় আবার কবে চাষবাস হবে, তাও নিশ্চিত করে বলা যাচ্ছে না, এই অবস্থায় কী হবে? কী করে সংসার চলবে? সেটাই বুঝে উঠতে পারছেন না ক্ষতিগ্রস্ত চাষিরা। উচ্ছে, ঝিঙে, ঢেঁড়শ, পটল বেগুন নষ্ট হওয়ায় সবজি বাজারেও তার আঁচ পড়তে শুরু করেছে। সবজির দামে আগুন।

এই পরিস্থিতিতে সরকারি সাহায্যের অপেক্ষায় রয়েছেন কৃষকরা। নামখানা বিডিও শান্তনু সিংহ ঠাকুর বলেন,  ক্ষয়ক্ষতি খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে। কৃষক বন্ধু কার্ড থাকলে দুয়ারে ত্রাণের মাধ্যমে আর্থিক ক্ষতিপূরণ পাবেন ক্ষতিগ্রস্তরা। কৃষি দফতর ক্ষয়ক্ষতি দেখার পর যাদের কার্ড নেই তাদের জন্যও ব্যবস্থা করা হবে।

এখন এই সরকারি সাহায্যটুকুকেই আকড়ে ধরে ফের মূল স্রোতে ফিরতে চাইছেন সব হারানো এই মানুষগুলো। 

সেরা শিরোনাম

Jadavpur University:“বড় বড় কথা বলেন..কেন এবার গুন্ডাদমন আইন প্রয়োগ হচ্ছে না ?”, যাদবপুরকাণ্ডে মুখ্যমন্ত্রীকে নিশানা দীপ্সিতার
“বড় বড় কথা বলেন..কেন এবার গুন্ডাদমন আইন প্রয়োগ হচ্ছে না ?”, যাদবপুরকাণ্ডে মুখ্যমন্ত্রীকে নিশানা দীপ্সিতার
Tulu Mondal: 'ইন্দ্রজিতের মত মেঘের আড়াল থেকে সব দেখছেন', টুলু মণ্ডলকে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতির
'ইন্দ্রজিতের মত মেঘের আড়াল থেকে সব দেখছেন', টুলু মণ্ডলকে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতির
Malda: ঘাস কাটতে যাওয়া মহিলাকে খুনের অভিযোগ, চাঞ্চল্য ছড়াল মালদার হরিশ্চন্দ্রপুরে
ঘাস কাটতে যাওয়া মহিলাকে খুনের অভিযোগ, চাঞ্চল্য ছড়াল মালদার হরিশ্চন্দ্রপুরে
Jadavpur University: 'এত ভয় থাকলে ছাত্রভোট ঘোষণা করুন', যাদবপুরে অশান্তি প্রসঙ্গে পাল্টা বক্তব্য সৃজনের
'এত ভয় থাকলে ছাত্রভোট ঘোষণা করুন', যাদবপুরে অশান্তি প্রসঙ্গে পাল্টা বক্তব্য সৃজনের

ভিডিও

Flood Situation in Bengal | ডুবেছে পশ্চিম মেদিনীপুরের ৪১টি গ্রাম পঞ্চায়েত অঞ্চল
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget