এক্সপ্লোর

West Bengal Election 2021: ‘লড়তে পারি ভবানীপুরেও’, তৃণমূলনেত্রীকে খোলা চ্যালেঞ্জ শুভেন্দুর, এবিপি আনন্দের স্টুডিওতে একান্ত সাক্ষাৎকারে আর কী বললেন বিজেপি নেতা

নাম না করে সরাসরি তৃণমূলনেত্রীর উদ্দেশ্যে শুভেন্দুর পাল্টা, ‘ভোটের আগে রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হয়। ওনাকে সরানোর সময় এসেছে, তাই সিদ্ধান্ত। রাজীব গাঁধী ওনাকে তুলে এনেছিলেন। কংগ্রেসের খেয়ে, পরে, নাম করে, রাজ্যে সমান্তরাল কংগ্রেস করেছিলেন। আড়াআড়ি ভাগ করেছিলেন কংগ্রেসকে। কংগ্রেসের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন।‘

কলকাতা: দিনকয়েক আগেই নন্দীগ্রামে ভরা জনসভায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন ভবানীপুর নয়, লড়বেন নন্দীগ্রাম থেকেও। এবার তৃণমূলনেত্রীকে পাল্টা খোলা চ্যালেঞ্জ জানিয়ে শুভেন্দু অধিকারী বললেন, ‘লড়তে পারি ভবানীপুরেও’। রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা নন্দীগ্রামের প্রাক্তন বিধায়ক তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই ক্রমাগত আক্রমণ শানাচ্ছিলেন তাঁর প্রাক্তন দলকে। তবে সভামঞ্চ ছেড়ে এই প্রথমবার কোনও সাক্ষাৎকারের মঞ্চে বসেছিলেন তিনি। এবিপি আনন্দের স্টুডিওয় বসে তাঁর বিরুদ্ধে ওঠা একাধিক অভিযোগের যেমন জবাব দিয়েছেন তিনি, তেমনই একের পর এক পাল্টা আক্রমণও ছুড়ে দিয়েছেন। রাজ্যে বিধানসভা ভোটের ঠিক কয়েক মাস আগে দলবদলের জেরে তাঁর উদ্দেশ্যে সেঁটে দেওয়া হয়েছে বিশ্বাসঘাতক তকমা। কেন এই দলবদল জানতে চাইলে বিস্ফোরক মেজাজে নাম না করে সরাসরি তৃণমূলনেত্রীর উদ্দেশ্যে শুভেন্দুর পাল্টা, ‘ভোটের আগে রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হয়। ওনাকে সরানোর সময় এসেছে, তাই সিদ্ধান্ত। রাজীব গাঁধী ওনাকে তুলে এনেছিলেন। কংগ্রেসের খেয়ে, পরে, নাম করে, রাজ্যে সমান্তরাল কংগ্রেস করেছিলেন। আড়াআড়ি ভাগ করেছিলেন কংগ্রেসকে। কংগ্রেসের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন।‘ দল ছাড়ার কারণ হিসেবে শুভেন্দু অধিকারীর সংযোজন,  ‘‘ব্যক্তিকেন্দ্রিকতা থেকে মুক্ত করতে হবে। দেড়টা লোক মিলে সবকিছু চালাবে, উনি আর ওনার ভ্রাতুষ্পুত্র। এর নিরসন করতে হবে। আমি ঝুঁকি নিতে তৈরি। আমার বিরুদ্ধে মামলার চেষ্টা করছে। কীভাবে টাইট দেওয়া যায় দেখছে। এই চেষ্টা অনেকদিন ধরেই করছেন। তবে ওনার ডাইনে-বাঁয়ে যাঁরা আছেন, সবাই অবশ্য ওনার লোক নন।‘ পাশাপাশি নন্দীগ্রাম আন্দোলন প্রসঙ্গে শুভেন্দুর সংযোজন, ‘নন্দীগ্রাম আমার আন্দোলন, একথা কখনও বলিনি, বলেছি নন্দীগ্রাম মানুষের আন্দোলন। তৃণমূলের নেতারা এখন বলছেন, নন্দীগ্রাম মমতার আন্দোলন, এখানেই আমার আপত্তি, এত আমিত্ব কীসের জন্য?’ দলে থাকার সময় থেকেই তাঁর ফোন ট্যাপ হত বলেও অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘আমরা মন্ত্রী ছিলাম, সাংসদ ছিলাম, আমাদের ফোন ট্যাপ করা হত, গতিবিধি নিয়ন্ত্রণের চেষ্টা হত।‘ সঙ্গে তাঁর ক্ষমতা কেড়ে নেওয়ার চেষ্টাও দীর্ঘদিন ধরেই হচ্ছিল জানিয়ে তিনি বলেন, ‘১১-র ২১ জুলাই থেকে পিছনে লেগেছে। সেদিন ভাইপোকে যুবার সভাপতি করেন। একই দলে দু’টো যুব সংগঠন? কোন রাজনৈতিক দলে আছে?’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: NEET কাণ্ডে দেশজুড়ে আন্দোলনের পর নিটে সফল হওয়া চিকিৎসকদের নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, “..দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের”
NEET কাণ্ডে দেশজুড়ে আন্দোলনের পর নিটে সফল হওয়া চিকিৎসকদের নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, “..দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের”
Suvendu Adhikari : 'একেবারে সিনেমার কায়দায়', হ্যাটস-অফ জানালেন মুখ্যমন্ত্রী; 'আপনাদের সব কাজে আমার নজর'
'একেবারে সিনেমার কায়দায়', হ্যাটস-অফ জানালেন মুখ্যমন্ত্রী; 'আপনাদের সব কাজে আমার নজর'
NDA NCPI Meeting: NDA বৈঠকে কী নিয়ে আলোচনা ? সাংবাদিকদের মুখোমুখি কাকলি-শতাব্দীরা, “..কী কী বিল আসবে ?”
NDA বৈঠকে কী নিয়ে আলোচনা ? সাংবাদিকদের মুখোমুখি কাকলি-শতাব্দীরা, “..কী কী বিল আসবে ?”
Suvendu Adhikari : পুলিশকর্মীদের জন্য দুর্গাপুজোর 'গিফ্ট' ঘোষণা মুখ্যমন্ত্রীর
পুলিশকর্মীদের জন্য দুর্গাপুজোর 'গিফ্ট' ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Weather Update Today: দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা | Rain Update | ABP Ananda
NEET Protest: নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ Supreme Court-র
Sreelekha Mitra News: রাজ্যজুড়ে আরও একাধিক থানায় শ্রীলেখা মিত্রর নামে দায়ের হল অভিযোগ
TMC News: তোলাবাজির অভিযোগে কসবার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিজনলালের ছেলে সম্রাট গ্রেফতার
Medical Council: দীর্ঘদিন ধরে পদ ফাঁকা, মেডিক্যাল কাউন্সিলে ৩ নতুন সদস্য মনোনীত করল স্বাস্থ্য দফতর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget