এক্সপ্লোর

Swasthya Sathi Scheme: বাড়ির লোকজনের পর স্বাস্থ্যসাথী কার্ড করাতে ইচ্ছুক দিলীপ, বয়স বাড়ছে, তাড়াতাড়ি করিয়ে নিন, উপকার পাবেন, মমতাকেও ধন্যবাদ দিন! বললেন সৌগত

তাঁকে উদ্ধৃত করে সংবাদ মাধ্য়মে বলা হয়েছে, আমি স্বাস্থ্যসাথী কার্ডের বিরোধী নই, জালিয়াত তৃণমূল সরকারের বিরোধী। সুযোগ পেলে আমিও স্বাস্থ্য়সাথী কার্ডের আবেদন করব।

কলকাতা: পরিবারের লোকজন করিয়েছেন, এবার তিনিও মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের স্বাস্থ্যসাথী কার্ড করাবেন বলে জানালেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মমতা সরকারকে নানা ইস্যুতে দিনরাত কাঠগড়ায় তুলতে অভ্যস্ত দিলীপের এহেন অবস্থানে কৌতূহল তৈরি হয়েছে স্বাভাবিক ভাবেই, বিশেষ করে তাঁর দল যখন তৃণমূল সরকারের সাম্প্রতিক স্বাস্থ্যসাথী কর্মসূচিকে ভাঁওতাবাজি তকমা দিয়েছে। দিলীপ স্বয়ং প্রশ্ন তুলে সংশয় প্রকাশ করেছেন, রাজ্য সরকারের কাছে প্রকল্পটি বাস্তবায়নের পর্যাপ্ত অর্থই বরাদ্দ নেই! কিন্তু সম্প্রতি তাঁর পরিবারের সদস্যরাই স্বাস্থ্যসাথী কার্ড করিয়েছেন বলে খবর। ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে তাঁর বাড়ির লোকজন লাইনে দাঁড়িয়ে কার্ড নিয়েছেন। সূত্রের খবর, এমনকী দিলীপের ভাই, গোপীবল্লভপুরের ২ নং ব্লকের বিজেপি প্রধান, হীরক ঘোষ রাজ্য সরকারের ‘দুয়ারে সরকার’ কর্মসূচির শিবিরেও হাজির ছিলেন। এবার দিলীপও স্বাস্থ্যসাথী–র সুবিধাভোগীদের তালিকায় নাম লেখাতে ইচ্ছুক বলে জানালেন। তাঁকে উদ্ধৃত করে সংবাদ মাধ্য়মে বলা হয়েছে, আমি স্বাস্থ্যসাথী কার্ডের বিরোধী নই, জালিয়াত তৃণমূল সরকারের বিরোধী। সুযোগ পেলে আমিও স্বাস্থ্য়সাথী কার্ডের আবেদন করব। যদিও একইসঙ্গে বিজেপি সাংসদের সংযোজন, কার্ডে বাস্তবে কোনও সুবিধা না পেলে তা অর্থহীন। তিনি বলেন, আমার কাছে একটা কার্ড আছে, কিন্তু যদি চিকিত্সাই না মেলে, তবে কী লাভ? তিনি আরও বলেন, রাজ্যের ১০ কোটি মানুষের ৫ শতাংশও যদি এর সুবিধা পেতে চায়, তবে রাজ্যের তহবিল থেকে বছরে ৫০ হাজার কোটি টাকা খরচ হবে। কিন্তু চলতি বছরে রাজ্যের স্বাস্থ্য বাজেটে বরাদ্দই হয়েছে ১২ হাজার কোটি টাকা। স্বাস্থ্যসাথী টিমের টাকা আসবে কোথা থেকে? যদিও রাজ্য প্রশাসনের তরফে তাঁর বক্তব্য খারিজ করা হয়েছে। এদিকে রাজ্য বিজেপি সভাপতির বক্তব্যকে স্বাগত জানিয়েও প্রচ্ছন্ন খোঁচা দিয়ে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেছেন, স্বাস্থ্যসাথী কার্ড যে কতটা গুরুত্বপূর্ণ, তা ইতিমধ্যেই দিলীপবাবুর পরিবার বুঝেছেন, তাই কার্ডটা করিয়েছেন। এখন দিলীপবাবুরও এর গুরুত্ব বুঝতে পারছেন। ওনার বয়স বাড়ছে, স্বাস্থ্যের নিরাপত্তা দরকার। তাই তাড়াতাড়ি কার্ডটা করিয়ে নিন। উপকার পাবেন। পাশাপাশি মমতা বন্দ্য়োপাধ্যায়কে ধন্যবাদ দিতেও তাঁকে পরামর্শ দিয়েছেন সৌগত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: আজ ফের মুখ্যমন্ত্রীর 'জনতার দরবার', জানেন কি যেতে হবে কোন ঠিকানায় ?
আজ ফের মুখ্যমন্ত্রীর 'জনতার দরবার', জানেন কি যেতে হবে কোন ঠিকানায় ?
Abhishek Banerjee PA Sumit Roy: ছেলে কোথায় গেছে ? সাংবাদিকদের সামনে এবার মুখ খুললেন অভিষেক আপ্ত সহায়ক সুমিত রায়ের মা
ছেলে কোথায় গেছে ? সাংবাদিকদের সামনে এবার মুখ খুললেন অভিষেক আপ্ত সহায়ক সুমিত রায়ের মা
Supreme Court: ভিড় নিয়ন্ত্রণে ছররা গুলি ব্যবহারে নিষেধাজ্ঞার দাবিতে আজ সুপ্রিম কোর্টে শুনানি
ভিড় নিয়ন্ত্রণে ছররা গুলি ব্যবহারে নিষেধাজ্ঞার দাবিতে আজ সুপ্রিম কোর্টে শুনানি

ভিডিও

Birbhum News: দুটি আলমারিতে থরে থরে সাজানো টাকা, সোনার বাট, সোনার বিস্কুট, কি নেই? এই ধনকুবের কে?
Birbhum News : বীরভূমে টাকার পাহাড়! কোথা থেকে এল এই বিপুল সম্পত্তি? নেপথ্যে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব?
Abhishek Banerjee: কোথায় অভিষেকের PA ? উধাও রহস্যের মধ্যেই আরেক মামলায় নোটিস পুলিশের
Suvendu Adhikari: গুরু পূর্ণিমা উপলক্ষে বেলুড় মঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Birhbum News: বীরভূমের মহম্মদ বাজারের পাথর ব্যবসায়ী আত্মীয়ের বাড়িতে মিলল যকের ধন!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget