এক্সপ্লোর

রোজ পাল্টাতে হবে না এক্সপায়রি ডেট, মিষ্টির ট্রেতে বেস্ট বিফোর লিখলেই হবে, সরকারের সঙ্গে বৈঠকের পর স্বস্তিতে ব্যবসায়ীরা

বৈঠকে কলকাতার মিষ্টির ব্যবসায়ীরা প্রস্তাব দিয়েছেন, মিষ্টির ট্রেতে ‘বেস্ট বিফোর ইউসড’ লেখার। গ্রামের মিষ্টি ব্যবসায়ীরা দোকানে বোর্ডে লিখে রাখবেন,কোন মিষ্টি কতদিন খাওয়া যেতে পারে। সেই প্রস্তাবে সায় দিয়েছে রাজ্য সরকার।

কলকাতা: রাজ্য সরকারের সঙ্গে বৈঠকের পর খানিকটা স্বস্তিতে মিষ্টি ব্যবসায়ীরা। মিষ্টির ট্রেতে বেস্ট বিফোর লিখলেই হবে। রোজ পাল্টাতে হবে না এক্সপায়রি ডেট। নতুন প্রস্তাবে সায় কেন্দ্রীয় খাদ্য নিরাপত্তা নিয়ন্ত্রক সংস্থা এফএসএসএআই-এরও। সামনেই পুজো। লকডাউনের ধাক্কা সামলে মিষ্টি-কারবারিরা সুখের মুখ দেখবেন ভাবছেন! ব্যবসায়ীদারদের দাবি, এই সময় যদি প্রতিদিন মিষ্টির ট্রেতে ‘এক্সপায়রি ডেট’ পাল্টাতে হয়, তাহলে তো লাভের গুড় পিঁপড়েয় খাবে। এই প্রেক্ষিতে বৃহস্পতিবার ক্রেতা-সুরক্ষামন্ত্রী সাধন পাণ্ডের সঙ্গে বৈঠক করেন মিষ্টি ব্যবসায়ীরা। বৈঠকে ছিলেন রাজ্যের স্বাস্থ্যদফতর ও কেন্দ্রীয় খাদ্য নিরাপত্তা নিয়ন্ত্রক সংস্থা এফএসএসএআই-এর আধিকারিকরা। বৈঠকে কলকাতার মিষ্টির ব্যবসায়ীরা প্রস্তাব দিয়েছেন, মিষ্টির ট্রেতে ‘বেস্ট বিফোর ইউসড’ লেখার। গ্রামের মিষ্টি ব্যবসায়ীরা দোকানে বোর্ডে লিখে রাখবেন,কোন মিষ্টি কতদিন খাওয়া যেতে পারে। সেই প্রস্তাবে সায় দিয়েছে রাজ্য সরকার। মন্ত্রীর দাবি সায় দিয়েছে এফএসএসএআই-ও। ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পাণ্ডে বলছেন, ‘অনেকেই আপত্তি তুলেছিল। বেশি লোক নিয়োগ করতে পারবে না ব্যবসায়ীরা। প্রতিদিন ডেট দেওয়া সম্ভব নয়। এফএসএসএআই-ও সায় দিয়েছে। রোজ না ডেট দিলেও চলবে। তবে এটা অ্যাডভাইসারি।’ মিষ্টি উদ্যোগের সভাপতি ধীমান দাস বলছেন, ‘রাজ্য সরকার মানছে ভালো। প্রতিদিন ডেট দেওয়া সম্ভব নয়। গ্রামের মিষ্টি ব্যবসায়ীরা অবশ্য দোকানে বোর্ডে লিখে রাখবেন কোন মিষ্টি কতদিন খাওয়া যেতে পারে।’ সম্প্রতি এক নির্দেশিকায় এফএসএসএআই বলে, কবে মিষ্টি তৈরি হয়েছে সে কথাও উল্লেখ করতে হবে, তবে তা বাধ্যতামূলক নয়। কিন্তু মিষ্টি তৈরির পর তার ‘এক্সপাইরি ডেট’ উল্লেখ করা বাধ্যতামূলক। লিখতে হবে কী দিয়ে তৈরি মিষ্টি (ঘি, তেল নাকি বনস্পতি)। এফএসএসএআই-এর রেজিষ্ট্রেশন নম্বরও লিখতে হবে মিষ্টির ট্রেতে। তারপরই এদিন বৈঠকে বসেন মিষ্টি ব্যবসায়ীরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
Anant Maharaj On Netaji: নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের পর ক্ষমা চেয়েছেন অনন্ত মহারাজ, কড়া শাস্তির দাবি বসু পরিবারের
নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের পর ক্ষমা চেয়েছেন অনন্ত মহারাজ, কড়া শাস্তির দাবি বসু পরিবারের
Independence Day 2026: ৭৯ নাকি ৮০ ? এবার কত তম স্বাধীনতা দিবস পালন করছে ভারত ?
৭৯ নাকি ৮০ ? এবার কত তম স্বাধীনতা দিবস পালন করছে ভারত ?
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget