এক্সপ্লোর

Saugata Roy On Syndicate Clash : সিন্ডিকেট বিবাদ! সৌগত রায়ের পাড়ায় ধারাল অস্ত্র নিয়ে হামলা, আহত ৮

Saugata Roy On Syndicate Clash : তুমুল সংঘর্ষে ধারাল অস্ত্রের কোপে আহত হন ৮ জন। সংঘর্ষের অশান্তির আঁচ এখনও রয়েছে এলাকায়।

আবীর দত্ত, কলকাতা : সাংসদ সৌগত রায়ের (Saugata Roy0 বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে চলছিল বাড়ি ভাঙার কাজ। কারা বাড়ি ভাঙবে ? কারা বখরা পাবে ? এই নিয়ে গতকাল রাত থেকেই বেঁধেছে অশান্তি। সেই অশান্তি চরমে পৌঁছায় সোমবার সকালে। বিশাল চ্যাঁচামেচি শুনে বাড়ি থেকে বেরিয়ে আসেন সাংসদ সৌগত রায়। তিনি তখন ফোন করেন ওসিকে। তারপরই বিশাল পুলিশবাহিনী আসে এলাকায়। সাংসদ সৌগত রায় একথা নিজেই জানান এবিপি আনন্দকে। তিনি জানিয়েছেন, এই ঘটনা একেবারেই অভিপ্রেত নয়। 

কেন সংঘর্ষ, কী বলছেন সৌগত
সূত্রের খবর, তুমুল সংঘর্ষে (Syndicate Clash) ধারাল অস্ত্রের কোপে আহত হন ৮ জন। সংঘর্ষের অশান্তির আঁচ এখনও রয়েছে এলাকায়। আহতদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। সেই হাসপাতালের সামনে মোতায়েন রয়েছে বিশাল পুলিশবাহিনী। সাধারণ পোশাকে পুলিসও মোতায়েন রয়েছে।  ৪ জনকে ইতিমধ্যে আটক করা হয়েছে। বখরা নিয়ে গণ্ডগোলের জের, মন্তব্য সাংসদ সৌগত রায়ের। জানা গিয়েছে, দুই দলের লোকজনই তৃণমূল কংগ্রসের সমর্থক। এই ঘটনার নিন্দা করে সাংসদ সৈগত রায় বলেন, শান্তিপূর্ণ পাড়ায় এটা কেন ঘটবে? বাড়ি ভাঙাই বন্ধ করা হোক। 

কেন অশান্তি
প্রশ্ন উঠছে, কাল রাত থেকেই অশান্তি চলছিল। ঢিল ছোড়া দূরত্বে সাংসদের বাড়ি। সেখানে কেন আগে ব্যবস্থা নেওয়া হল না। সূত্রের খবর, আগে থেকেই অস্ত্র মজুত করা হচ্ছিল। কীভাবে আগে থেকে অস্ত্র মজুত হয় ? 

মনে করাচ্ছে চড়কতলার ঘটনা 
এর আগেও গত সপ্তাহে এই ধরনেরই একটি ঘটনার খবর সামনে এসেছিল বেহালা থেকে। গত মঙ্গলবার ১২১ নম্বর ওয়ার্ডের চড়কতলায় তৃণমূলের দুই পক্ষের এই সংঘর্ষ বাঁধে। বোমা গুলি চলে বলে অভিযোগ।  লাঠি ইট পাথরে দুই পক্ষেরই অনেকে আহত হন।ভাঙচুর হয় সাধারণ মানুষের গাড়ি-বাড়ির কাচ। জানা যায়, দুই সিন্ডিকেটের  মধ্যে অশান্তিকে কেন্দ্র করে  তৃণমূলের এক গোষ্ঠীর সঙ্গে আরেক গোষ্ঠীর বিরোধ হয়। রাতভর দুষ্কৃতী তাণ্ডবে এলাকাবাসী আতঙ্কে ছিল।  সিসিটিভির ফুটেজে দেখা যায়,  অবাধে দুষ্কৃতীরা এলাকায় পার্কিং করে রাখা গাড়ির কাচ ভাঙছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
CM Suvendu Adhikari: অন্নপূর্ণা যোজনা-সহ এই ৬ প্রকল্প নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, ‘যারা পাবেন না..’, প্রশাসনিক বৈঠকে কী নির্দেশ ?
অন্নপূর্ণা যোজনা-সহ এই ৬ প্রকল্প নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, ‘যারা পাবেন না..’, প্রশাসনিক বৈঠকে কী নির্দেশ ?
SSC: 'আপাতত বন্ধই থাকছে নিয়োগ প্রক্রিয়া...পুজোর আগে ফলাফল', বড় বার্তা SSC-র চেয়ারম্যানের, যারা সুপারিশ পত্র পেয়েছেন তাঁদের কী হবে ?
'আপাতত বন্ধই থাকছে নিয়োগ প্রক্রিয়া...পুজোর আগে ফলাফল', বড় বার্তা SSC-র চেয়ারম্যানের, যারা সুপারিশ পত্র পেয়েছেন তাঁদের কী হবে ?
RG Kar Case: অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের CBI তলব, ঠিক কী হয়েছিল ২০২৪-এর ৯ অগাস্টের রাতে?
অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের CBI তলব, ঠিক কী হয়েছিল ২০২৪-এর ৯ অগাস্টের রাতে?

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget