এক্সপ্লোর

'স্ক্রুটিনির সময় মুকুল রায়ের নাম বাদ দেওয়া হোক' বিজেপির দাবি খারিজ বিধানসভার

স্ক্রুটিনির পর পাবলিক অ্যাকাউন্টস কমিটির প্রার্থী তালিকায় নাম ছিল মুকুল রায়ের।

কলকাতা: বিজেপির দাবি খারিজ বিধানসভার। স্ক্রুটিনির পর পাবলিক অ্যাকাউন্টস কমিটির প্রার্থী তালিকায় নাম ছিল মুকুল রায়ের। ২০ সদস্যের কমিটির প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। স্ক্রুটিনির সময় মুকুল রায়ের নাম বাদ দেওয়া হোক। আজ বিজেপির তরফ থেকে এই অভিযোগ করা হয়। বিজেপির দাবি খারিজ করে দেয় বিধানসভা।

১১ জুন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মুকুল আমাদের পুরনো পরিবারের ছেলে। ঘরের ছেলে ঘরে ফিরল। মুকুল রায় বিজেপির পার্টি মেম্বার। পিএসি-বিতর্কে মুকুল রায়ের পাশে দাঁড়াতে গিয়ে এই মন্তব্যই করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর উপস্থিতিতে ১১ জুন তৃণমূলে যোগ দেন মুকুল রায়।

সংসদীয় ও পরিষদীয় রাজনীতির রেওয়াজ হল, সবসময় বিরোধী দলের বিধায়ককেই পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করা হয়। এবার মুকুল রায়কে PAC-র চেয়ারম্যান করা হতে পারে বলে জল্পনা তৈরি হয়েছে। 

PAC-র মোট সদস্য সংখ্যা ২০। এর মধ্যে ১৩ জন তৃণমূল বিধায়কের নাম জমা পড়েছে।  বিজেপির তরফে জমা দেওয়া হয়েছে ৬ জনের নাম। মনোনয়ন জমা দিয়েছেন মুকুল রায়ও। এখানেই বিতর্কের সূত্রপাত। খাতায় কলমে বিজেপির বিধায়ক হলেও মুকুল রায় এখন তৃণমূলে। এই প্রেক্ষাপটে মুকুল রায়ের মনোনয়ন যাতে গ্রহণ না করা হয়, সেই দাবি জানায় বিজেপি।

বৃহস্পতিবার বিধানসভার সচিবকে চিঠি দিয়ে তারা দাবি করে, মুকুল রায় তৃণমূলের জনপ্রতিনিধি না বিজেপির, তা নিয়ে প্রশ্ন আছে। পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য হতে গেলে তৃণমূল বা বিজেপি কাউকে মুকুল রায়ের নাম প্রস্তাব করতে হবে। কিন্তু, বিজেপি মুকুল রায়ের রায় প্রস্তাব করেনি। 

যদিও, বিজেপির এই দাবি খারিজ হয়ে গেছে। স্ক্রুটিনির পর বিধানসভা থেকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির ২০ জনের প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে, যেখানে মুকুল রায়ের নামও রয়েছে। এদিন এনিয়ে মুখ খোলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও।

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে বলেন, মুকুল রায় বিজেপির পার্টি মেম্বার। বিধানসভায় যে কেউ পিএসি-র চেয়ারম্যান পদে সমর্থন করতে পারে। মুকুল রায় বিজেপির পার্টি মেম্বার, পাহাড়ে বিনয় তামাঙ্গরা সমর্থন করেছেন। আমরাও মুকুলকে সমর্থন করব।

রাজ্য বিজেপির সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারের দাবি, নীতি-নৈতিকতা বিসর্জন দিয়ে পিএসি-র রদের জন্য ছলনা করছেন। কিন্তু, যে বিজেপি তৃণমূলের নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলছে, তাদের উদ্দেশে নানা মহলে প্রশ্ন, প্রকাশ্যে অমিত শাহের সভামঞ্চে বিজেপিতে যোগ দেওয়া শিশির অধিকারীর...

সাংসদ পদ খারিজের দাবি যখন তৃণমূল তুলছে, তখন বিজেপি কেন শিশিরের থেকে নিজেদের দূরত্ব তৈরির চেষ্টা করছে? এটা কেমন নীতি? এর আগে এ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেছিলেন, তাঁরা কোথাও দলে যোগ দিয়েছেন বলে আমার তো জানা নেই। কেউ কাউকে কোনও বিষয়ে সমর্থন করতেই পারেন। কিন্তু তাঁরা আমাদের দলে যোগ দিয়েছেন, আমাদের মঞ্চে ভাষণ দিয়েছেন, এমন আমার জানা নেই। যদি করে থাকেন, তা হলে যাঁদের কাছে তার তথ্যপ্রমাণ আছে, তাঁরা উপযুক্ত জায়গায় জানান।

সব মিলিয়ে পিএসির চেয়ারম্যান ইস্যুতে মুখোমুখি সেই দু’জন, একসময় যাঁদের পাশে বসিয়ে কৈলাস বিজয়বর্গীয়, চাণক্য বলে অভিহিত করেছিলেন! কিন্তু, ভোট যেতেই বদলে গেছে সমীকরণ। পিএসি নিয়ে এখন মুখোমুখি সংঘাতে সেই দুই চাণক্য। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
Anant Maharaj On Netaji: নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের পর ক্ষমা চেয়েছেন অনন্ত মহারাজ, কড়া শাস্তির দাবি বসু পরিবারের
নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের পর ক্ষমা চেয়েছেন অনন্ত মহারাজ, কড়া শাস্তির দাবি বসু পরিবারের
Independence Day 2026: ৭৯ নাকি ৮০ ? এবার কত তম স্বাধীনতা দিবস পালন করছে ভারত ?
৭৯ নাকি ৮০ ? এবার কত তম স্বাধীনতা দিবস পালন করছে ভারত ?
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget